Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশেষজ্ঞদের আশঙ্কা

বাংলাদেশ

তাওছিয়া তাজমিম & মো. জাহিদুল ইসলাম
04 April, 2024, 11:35 am
Last modified: 04 April, 2024, 11:33 am

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এ বছর ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে: বিশেষজ্ঞদের আশঙ্কা

বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের—যা গত বছরের একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর দ্বিগুণের বেশি।
তাওছিয়া তাজমিম & মো. জাহিদুল ইসলাম
04 April, 2024, 11:35 am
Last modified: 04 April, 2024, 11:33 am
ফাইল ছবি। ছবি: রাজীব ধর

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু এবং হাসপাতালে ভর্তির সংখ্যা ইতিমধ্যেই গত বছরের একই সময়কালের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ফলে এবার ডেঙ্গু পরিস্থিতি আর খারাপ হয়ার আশঙ্কা বেড়ে গেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২ জনের—যা গত বছরের একই সময়ে ডেঙ্গুতে মৃত্যুর দ্বিগুণের বেশি। গত বছরের প্রথম তিন মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৯ জনের। এছাড়া এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যাও গত বছরের এ একই সময়কালের দ্বিগুণের বেশি।

দেশে ২০২৩ সালে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয় এবং মারা যায় ১ হাজার ৭০৫ জন। 

তবে এবারের ডেঙ্গু পরিস্থিতি গতবারের তুলনায় আরও খারাপ হতে পারে শঙ্কা বিশেষজ্ঞদের।

মেডিক্যাল এন্টোমোলজিস্ট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানের অধ্যাপক খবিরুল বাশার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বিশেষ করে এ বছর ঢাকার বাইরের ডেঙ্গু পরিস্থিতি ঢাকার চেয়ে বেশি খারাপ হবে, কারণ গত বছর সারা দেশে এডিস মশা ছড়িয়ে গেছে।' 

তিনি বলেন, 'ঢাকায় ডেঙ্গু রোধে প্রিভেন্টিভ পদক্ষেপ নেওয়া হলেও ঢাকার বাইরে তো কিছুই করা হয় না।'

দেশে সাধারণত ডেঙ্গুর পিক মৌসুম জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত। তবে গত বছর মৌসুমের আগে জুন মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে শুরু করে। গত বছর ডেঙ্গু পিকে ছিল সেপ্টেম্বর মাসে। গত জুনে ডেঙ্গুতে আক্রান্ত হয় ৭৯ হাজার ৫৯৮ জন।

খবিরুল বাশার বলেন, 'এ বছরও সিজনের আগে ডেঙ্গুর সংক্রমণ বাড়বে বলে মনে হচ্ছে। ডেঙ্গু মোকাবিলায় এখন থেকেই প্রস্তুতি নেয়া উচিত। মশার ব্রিডিং সোর্সে কীটনাশক প্রয়োগ করতে হবে। তবে ঢাকার বাইরে উপজেলা ও জেলা স্বাস্থ্যকমপ্লেক্সে যেন ডেঙ্গু রোগীর চিকিৎসা করা যায়, সে প্রস্তুতি রাখতে হবে। কারণ ডেঙ্গুতে মৃত্যুর অন্যতম কারণ হলো দেরিতে চিকিৎসা শুরু করা।'

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১ হাজার ৭৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক, প্রফেসর ইমেরিটাস ড. এবিএম আবদুল্লাহ 'মাইল্ড কেসের' জন্য দ্রুত শনাক্তকরণ ও প্যারাসিটামল ব্যবহারের পরামর্শ দিয়েছেন। 

তিনি বলেন, 'ডেঙ্গু শনাক্ত হলে ভয় পাওয়া যাবে না। প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই। তবে তীব্র পেটব্যথা, বমি, শ্বাস নিতে অসুবিধা এবং নাক, মাড়ি দিয়ে রক্ত পড়ার কোনো লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।'

ঈদের পর এডিস মশা নিধনে বিশেষ কার্যক্রম

ঢাকার দুই সিটি কর্পোরেশন ঈদের পর মশা নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করার পরিকল্পনা করেছে। তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে লার্ভিসাইড প্রয়োগ এবং জনসচেতনতামূলক প্রচারণা।

তারা মশা নিয়ন্ত্রণের জন্য সরাসরি ব্যাসিলাস থুরিংয়েনসিস ইসরাইলেন্সিস (বিটিআই) আমদানি করার পরিকল্পনা করেছিল।

ঢাকা দক্ষিণের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ফজলে শামসুল কবির টিবিএসকে বলেন, ঈদের পরই তাদের বিশেষ ডেঙ্গুপ্রতিরোধ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, 'আমরা ঈদের পরে ডেঙ্গু নিয়ন্ত্রণে স্পেশাল কার্যক্রম শুরু করব। তবে সারা বছরজুড়েই আমাদের মশা নিধনে কার্যক্রম চলে। এখন যে মশা দেখা যায়, তার অধিকাংশই কিউলেক্স।'

স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর যে তথ্য দেওয়া হয়, সেটা ভুল রিপোর্ট উল্লেখ করে তিনি বলেন, ঢাকা দক্ষিণে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে; সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে রোগী আসে। এসব রোগীকে ঢাকা দক্ষিণের রোগী হিসেবে দেখানো হয়, যা সম্পূর্ণ ভুল। ঢাকা দক্ষিণে ডেঙ্গু রোগীর সংখ্যা এখন শূন্যের কোঠায়।

ঢাকা উত্তরের ডেপুটি চিফ হেলথ অফিসার লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত ইসমাত অভিক বলেন, 'ঈদের পর থেকেই নিয়মিত বিরতিতে চিরুনি অভিযান পরিচালনা করব আমরা। এর বাইরে জনসচেতনতা বৃদ্ধি করার জন্য থানা, আবাসন, প্রাথমিক-উচ্চ ও মহাবিদ্যালয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হবে। ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা তৈরীতে এবার আরও বেশি গুরুত্ব দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'আমরা এবারে সরাসরি বিটিআই আমদানি করে এডিস মশা দমনে ড্রেন, খাল, জলাধারে প্রয়োগ করব। যেসব ওয়ার্ডে গত বছর বেশি রোগী পাওয়া গেছে, সেসব ওয়ার্ডে বিশেষভাবে দৃষ্টি দেওয়া হবে।'

এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা খন্দকার মঞ্জুরুল ইসলাম টিবিএসকে বলেন, 'আমরা বছরের শুরু থেকেই দিনে লার্ভিসাইড এবং সন্ধ্যায় ফগিং করছি। তবে আতঙ্কের বিষয় হচ্ছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর ভেতরে মশার আধার তৈরি হয়েছে।' 

হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ব্যবস্থাপনা রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ১০ জনের একটি বিশেষজ্ঞ টিমও গঠন করেছে সিটি কর্পোরেশন।

Related Topics

টপ নিউজ

ডেঙ্গু / ডেঙ্গু পরিস্থিতি / ডেঙ্গু আক্রান্ত / ডেঙ্গুতে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের বিশেষ অভিযান, চলবে ভ্রাম্যমাণ আদালত
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ৮০% ছাড়, ডাক্তারের ফি না নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
  • ডেঙ্গু মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net