Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
উপনির্বাচন: কুমিল্লায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম, অনিয়মের অভিযোগ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 March, 2024, 09:55 am
Last modified: 09 March, 2024, 10:02 am

Related News

  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

উপনির্বাচন: কুমিল্লায় চলছে ভোটগ্রহণ, ভোটার উপস্থিতি কম, অনিয়মের অভিযোগ 

সকাল ৮টায় রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ট্রাইকিং ফোর্সসহ গোটা ৩০ পুলিশ এবং আনসার সদস্য কেন্দ্র পাহারা দিচ্ছেন। সকাল ৮টার একটু আগে কেন্দ্রের সামনে হাতাহাতির ঘটনা ঘটায় সেখানে বাড়তি পুলিশ সদস্য হাজির হন। 
টিবিএস রিপোর্ট
09 March, 2024, 09:55 am
Last modified: 09 March, 2024, 10:02 am
ছবি: তৈয়বুর রহমান সোহেল

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) উপনির্বাচনের ভোটগ্রহণ আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো কম। এদিকে অনিয়মের অভিযোগও পাওয়া গেছে।

ভোট কেন্দ্রের বাইরে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন এমপি বাহার কন্যা বাস প্রতীকের তাহসিন বাহার সূচনার কর্মীরা। নগরীর কাপ্তান বাজার ও ইসলামিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগ কর্মীদের দেখা যায়। তারা এমপি বাহারের অনুসারী। বাগিচাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন ভূতের গলি, অশোকতলা এবং কুমিল্লা হাইস্কুল কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে।

এদিন সকাল ৮টায় রিয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্ট্রাইকিং ফোর্সসহ গোটা ৩০ পুলিশ এবং আনসার সদস্য কেন্দ্র পাহারা দিচ্ছেন। সকাল ৮টার একটু আগে কেন্দ্রের সামনে হাতাহাতির ঘটনা ঘটায় সেখানে বাড়তি পুলিশ সদস্য হাজির হন।

সকাল ৮টায় পাঁচজন ভোটার কেন্দ্রে আসেন। সকাল ৮টার একটু পর বাস প্রতীকের ব্যাজ পরে কেন্দ্রে ঢুকে পড়ে একদল যুবক। তারা নিজেদের ভোটার বলে দাবি করেন। কেন্দ্রের বাইরে চৌধুরীপাড়ার মোড়ে মোড়ে ব্লক করে রাখতে দেখা যায় স্থানীয় ছাত্রলীগের কর্মীদের। 

একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বলতে শোনা যায়, "এখানে ভোটের পরিবেশ নেই!"

অনিয়মের অভিযোগ

টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, "৫, ৬ ও ৭ নং ওয়ার্ডে আমার ভোটার এবং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না।"

ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, "৩, ৫ ও ৭ নং ওয়ার্ডে আমার ভোটার এজেন্ট সবাইকে বের করে দিচ্ছে বাস প্রতীকের লোকজন।"

এদিকে, হাতি প্রতীকের প্রার্থী নূর-উর রহমান মাহমুদ তানিম বলেন, "ভিক্টোরিয়া কলিজিয়েট কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতেই ফলাফল শিটে স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।"

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, "একটি কেন্দ্রে অভিযোগ পেয়ে ব্যবস্থা নিয়েছি। মোড়ে মোড়ে জটলা ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলার ২৭ টি ওয়ার্ড ও ১০৫টি কেন্দ্র নিয়ে এই সিটি কর্পোরেশন। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। তারা হলেন— ঘড়ি প্রতীকে সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, ঘোড়া প্রতীকে  কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, বাস প্রতীকে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার ও হাতি প্রতীকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি কর্পোরেশনে ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ২৮২ জন এবং নারী ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন। ভোট কক্ষের সংখ্যা ৬৪০টি। প্রিজাইডিং কর্মকর্তা ১০৫ জন, সহকারী প্রিজাইডিং ৬৪০ জন, পোলিং এজেন্ট এক হাজার ২৮০ জন। প্রতি তিন ওয়ার্ডে একজন করে নয়জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আচরণবিধি প্রতিপালনে সব ওয়ার্ডে একজন করে ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করছেন। 

১০৫ কেন্দ্রের নিরাপত্তায় ১২ প্লাটুনে ৪৫০ জন বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাবের ২৭টিমে ৯৩৯ জন, পুলিশের ২৭টি মোবাইল টিমে ১৩৩৯ জন ও নয়টি স্ট্রাইকিং ফোর্স মাঠে আছেন। প্রতিকেন্দ্রে সার্বক্ষণিক পাঁচজন পুলিশ সদস্য আছেন। এছাড়াও, দুইটি থানার দুইটি টিম রিজার্ভ ফোর্স হিসেবে কাজ করছেন।

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 

Related Topics

টপ নিউজ

উপনির্বাচন / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net