Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 03, 2026
স্বাভাবিক হতে শুরু করেছে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার জনজীবন

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
12 February, 2024, 10:10 am
Last modified: 12 February, 2024, 10:22 am

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ

স্বাভাবিক হতে শুরু করেছে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকার জনজীবন

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম বাজার, বেতবুনিয়া বাজার, তুমব্রু বাজার, পশ্চিমকুল, নয়াপাড়া, কোনারপাড়া, হিন্দু পাড়ায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা বাজারের দোকানপাট খুলেছেন। বাজারে মানুষের আনাগোনা শুরু হয়েছে। সীমান্তবর্তী ফসলের মাঠগুলোতেও কৃষকদের কাজ করতে দেখা গেছে।
জোবায়ের চৌধুরী
12 February, 2024, 10:10 am
Last modified: 12 February, 2024, 10:22 am
তুমব্রু সীমান্তে ফসলি মাঠে রবিবার কৃষকদের কাজ করতে দেখা যায়। ছবি: মোহাম্মাদ মিনহাজ উদ্দিন

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাখাইন রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর বাংলাদেশ সীমান্ত থেকে আর কোনো গোলাগুলির শব্দ শোনা যায়নি। ফলে অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশের সীমান্ত এলাকার জনজীবন।

টানা এক সপ্তাহ ধরে দেশটিতে চলা অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতেও। মিয়ানমারের ছোড়া মর্টার শেলে বাংলাদেশে দুজন নিহত ও ১০ জন আহতের ঘটনাও ঘটেছে। তাই নিরাপত্তার স্বার্থে ঘরবাড়ি ছাড়েন স্থানীয়রা।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম বাজার, বেতবুনিয়া বাজার, তুমব্রু বাজার, পশ্চিমকুল, নয়াপাড়া, কোনারপাড়া, হিন্দু পাড়ায় গিয়ে দেখা যায়, স্থানীয়রা বাজারের দোকানপাট খুলেছেন। বাজারে মানুষের আনাগোনা শুরু হয়েছে। সীমান্তবর্তী ফসলের মাঠগুলোতেও কৃষকদের কাজ করতে দেখা গেছে।

ইউনিয়নের কোনারপাড়ার বাসিন্দা হামিদ উল্লাহ কাজ করেন গরুর খামারে। শনিবার ২০টিরও বেশির গরু নিয়ে ফিরেছেন তিনি। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, 'গোলাগুলি শব্দ নেই বললেই চলে। মর্টার শেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে না। রাতে দূরে দূরে অল্প কিছু গোলাগুলি হয়। এখন পরিস্থিতি ভালো।'

তুমব্রু বাজারের মুদি দোকানি দিল মোহাম্মদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'বেশিরভাগ মানুষ চলে এসেছে। তিন দিন ধরে পরিস্থিতি ভালো। অনেকে উখিয়াসহ দূরে গিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সবাই চলে আসছেন।'

ঘুমধুম এলাকার টমটম চালক হাশেম শাহ টিবিএসকে বলেন, 'ঘুমধুমের পশ্চিমকুলের দুটি মর্টার শেল পড়ে আছে। লাল পতাকা দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি ভালো। সবাই বাড়ি ফিরতে শুরু করেছেন।'

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, 'মানুষ তার জন্মস্থান বা বাপ-দাদার ভিটামাটি কখনোই ছেড়ে যেতে চায় না। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ায় তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছিলেন। পরিস্থিতি ভালো হওয়ায় মানুষজন আস্তে ধীরে তিন দিন আগে থেকেই আসতে শুরু করেছেন। প্রথমে পুরুষরা এসেছিলেন। এরপর পরিবারের নারী-পুরুষ সদস্যদের নিয়ে এসেছেন। সীমান্তের মানুষ আমরা। এসব নিয়ে বাঁচতে হবে।'

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন ছাড়াও কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী স্থানগুলোতেও গোলাগুলির শব্দ শোনা গিয়েছিল। এসব এলাকার সীমান্তবর্তী ঘরবাড়ি ও দোকানপাটেও মর্টার শেল এসে পড়েছিল।

সর্বশেষ শনিবার ভোর ৫টা থেকে তিন ঘণ্টা টানা ও মুহুর্মুহু গোলাগুলি শব্দ শুনতে পেয়েছিলেন হোয়াইক্যং ইউনিয়নের উত্তরপাড়া ও মাঝেরপাড়ার বাসিন্দারা। এসব এলাকার সীমান্তবর্তী মাঠ, মাঠের ঘের, কয়েকটি বাড়ি ও দোকানপাটে গুলি এসে পড়েছিল। তবে এরপর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী টিবিএসকে বলেন, 'গোলাগুলি বন্ধ রয়েছে। মানুষ কাজে ফিরেছেন।'

এদিকে রবিবার সকালে উখিয়া উপজেলার বালুখালী ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের মাথায় হেলমেট ও হাতে গ্লোভস ছিল। তবে স্থানীয়রা বলছেন, লাশটি রোহিঙ্গা সন্ত্রাসী আবু কালামের।

এর আগে বাংলাদেশে অনুপ্রবেশের দায় ২৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে শনিবার বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি মামলা করে।

জাতিগত সশস্ত্র বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতে কোণঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্য, কাস্টমস, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকসহ ৩৩০ জন বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছেন।

Related Topics

টপ নিউজ

মিয়ানমার / মর্টার শেল / জনজীবন / কৃষক / সীমান্ত / বাজার / আরাকান আর্মি / গোলাগুলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়
  • ছবি: টিবিএস
    ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

Related News

  • সীমান্তে ‘পুশ ইন’ করে ভারত নৈরাজ্য সৃষ্টি করছে: মুক্তিযোদ্ধা দল
  • মৌলভীবাজারে বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
  • নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সম্মেলন: সীমান্তে পুশ ইন বন্ধের আহ্বান বাংলাদেশের
  • পুশ-ইন উত্তেজনার মধ্যে সীমান্তে সমন্বিত টহল ও গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে বাংলাদেশ-ভারত
  • সীমান্তে আটকে পড়া নারী-শিশুদের বিষয়ে মীর আহমাদ বিন কাসেমের চিঠির জবাব দিল জাতিসংঘ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর পেমেন্টে গ্রাহকের কোনো খরচ নেই, পুরো সেবাই ফ্রি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

এনপিএসবির আওতায় মার্চেন্ট পেমেন্টে সর্বনিম্ন এমডিআর ১ শতাংশ নির্ধারণ বাংলাদেশ ব্যাংকের

4
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা

5
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

গ্রিন এনার্জি খাতে বিনিয়োগ পেতে পারে কম সুদে ঋণ, কর ছাড়

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ডিজিটাল যুগে চট্টগ্রাম বন্দর: চালু হলো কাগজবিহীন কার্গো ডেলিভারি সিস্টেম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net