Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
নির্বাচনে আওয়ামী লীগের শতভাগ প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছে: টিআইবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 January, 2024, 03:35 pm
Last modified: 17 January, 2024, 03:43 pm

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

নির্বাচনে আওয়ামী লীগের শতভাগ প্রার্থী আচরণবিধি ভঙ্গ করেছে: টিআইবি

গবেষণার ৫০ টি আসনের ১৪৯ জন প্রার্থী বিভিন্ন দলের মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়।
টিবিএস রিপোর্ট
17 January, 2024, 03:35 pm
Last modified: 17 January, 2024, 03:43 pm
ছবি: সংগৃহীত

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শতভাগ প্রার্থী কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে বলে টিআইবির এক গবেষণায় উঠে এসেছে।

টিআইবি গবেষণার জন অন্তর্ভুক্ত ৫০টি আসনে আচরণবিধি প্রতিপালন পর্যালোচনা করে এ তথ্য পায়।

বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে 'দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ট্র্যাকিং' শীর্ষক সংবাদ সম্মেলনে গবেষণার এ ফলাফল তুলে ধরেন গবেষণা দলের সদস্য মাহফুজুল হক, নেওয়াজুল মওলা ও সাজেদুল ইসলাম।

গবেষণায় উঠে আসে, ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগের ১০০ শতাংশ প্রার্থী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৯৭.৩০ শতাংশ, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৮৭.৫০ শতাংশ, জাতীয় পার্টির প্রার্থীদের মধ্যে ৮৪.৯০ শতাংশ, তৃণমূল বিএনপির প্রার্থীদের মধ্যে ৭৫ শতাংশ এবং অন্যান্য দলের ৮০ শতাংশ প্রার্থী কর্তৃক কোনো না কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে।

আচরণবিধির ভঙ্গের মধ্যে অন্যতম ছিল: দেয়াল, খুঁটি, যানবাহন ইত্যাদিতে পোস্টার লাগানো, যানবাহন সহকারে মিছিল, মশাল মিছিল, শো-ডাউন, জনসভা ও শোভাযাত্রা করা, পাঁচ জনের বেশি সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা এবং নির্ধারিত সময়ের আগে প্রচারণা শুরু করা ইত্যাদি।

গবেষণার ৫০ টি আসনের ১৪৯ জন প্রার্থী বিভিন্ন দলের মনোয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়। এদের মধ্যে আওয়ামী লীগের ৪৪ জন, স্বতন্ত্র (আওয়ামী লীগ) ৩৭ জন, জাতীয় পার্টির ৩৩ জন, তৃণমূল বিএনপির ১২ জন, স্বতন্ত্র ৮ জন এবং অন্যান্য দলের ১৫ জন প্রার্থী ছিল।

Related Topics

টপ নিউজ

টিআইবি / আওয়ামী লীগ / আচরণবিধি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • ৯৯.৯৩% ভোট পেয়ে তৃতীয় মেয়াদে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা নির্বাচিত কিম জং উন
  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net