Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নৌকার বিপক্ষে ভোটকেন্দ্রে গেলে প্রতিহত করার ঘোষণা ইউপি সদস্যের

বাংলাদেশ

জোবায়ের চৌধুরী
29 December, 2023, 08:05 pm
Last modified: 29 December, 2023, 08:59 pm

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

নৌকার বিপক্ষে ভোটকেন্দ্রে গেলে প্রতিহত করার ঘোষণা ইউপি সদস্যের

স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম দাবি করেন, "নৌকার প্রার্থী এমপি হয়ে গিয়েছেন। এখন শুধু শপথ গ্রহণের বাকি।"
জোবায়ের চৌধুরী
29 December, 2023, 08:05 pm
Last modified: 29 December, 2023, 08:59 pm

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার সংসদ সদস্য প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর বিপক্ষে ভোট কেন্দ্রে গেলে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম। তিনি দাবি করেন, "নৌকার প্রার্থী এমপি হয়ে গিয়েছেন। এখন শুধু শপথ গ্রহণের বাকি।"

গত বুধবার (২৭ ডিসেম্বর) রাতে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ের ৩ নম্বর ওয়ার্ডে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক উঠান বৈঠকে ইউপি সদস্য খোরশেদ আলম এমন ঘোষণা দেন। বক্তব্যের একটি ভিডিও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কাছে সংরক্ষিত আছে। বক্তব্যের বিষয়টি খোরশেদ নিশ্চিত করেছেন।

ভিডিওতে কুসুমপুরা ইউনিয়ন স্থানীয় ইউপি সদস্য খোরশেদ আলম বলেন, "কারা বিএনপি করে, কারা ঈগল করে- আপনারা সবাই জানেন। কারো ভাই লাগে, কারো চাচা লাগে, কারো নিকটাত্মীয়। আপনারা তাদের বোঝাবেন। কারণ আমাদের মোতাহেরুল ইসলাম (নৌকার প্রার্থী) ইনশাআল্লাহ এমপি। শুধু শপথ গ্রহণ পাঠ হবে।"

"যারা না বুঝে ঈগলের (আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হুইপ সামশুল হক চৌধুরী) পক্ষে কাজ করছেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। ওরা এখনো রঙিন রঙিন স্বপ্ন দেখছেন। পাপ করতে করতে ওরা (ঈগলের সমর্থক) ভারি হয়ে গেছে। তাই তারা এখন ভালো আর মন্দ বুঝছেন না। কোনটা শুভ কোনটা অশুভ বুঝছেন না।"

"আপনারা তাদের বোঝাবেন, ৭ তারিখ (ভোটের দিন) যেন নৌকার বিপক্ষে কেউ ভোট কেন্দ্রে গিয়ে না দাঁড়ায়। যদি দাঁড়ায়, আমরা আমাদের ব্যবস্থা নেব। কারণ আমি নেতাকে কথা দিয়েছি, এখান থেকে নৌকার বিপক্ষে কেউ যাবে না।" 

"এজন্য আমি মামলায় কাউকে আসামী (ঈগলের সমর্থকদের) করিনি। ঘরে পুলিশ পাঠাইনি। নৌকার বিপক্ষে ভোট কেন্দ্রে গেলে, নেতাকে যে কথা দিয়েছি, তার সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে। সেদিন আমরা টিনের চশমা পড়বো। সেদিন কাউকে চিনবো না। কঠোর ও শক্ত হাতে প্রতিবাদ করবো। কেউ যদি ঈগলের পক্ষে কাজ করেন, সবাইকে সাথে নিয়ে সেটি প্রতিহত করবো।"

বক্তব্যের এক পর্যায়ে সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য 'আপনারা রাজী আছেন তো'- প্রশ্ন করলে প্রতি উত্তরে সবাই সম্মতি জানান।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য খোরশেদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত ১৫ বছরে নৌকার এমপি হয়ে সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। অনেক সম্পদের মালিক হয়েছেন। এবারও তিনি নৌকার নমিনেশন চেয়ে পাননি। তাই নৌকাকে ডোবানোর চেষ্টা করছেন। এজন্য আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলেছি যেন তাদের পরিবারের সদস্যদের বোঝানো হয়। প্রতিহত করা বলতে ব্যালট ভোটের মাধ্যমে জবাব দেওয়া কথা বলেছিলাম।"

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন ভুঁইয়া দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "বিষয়টি আমাদের নজরে আসেনি। এখন যেহেতু শুনেছি, নির্বাচনী অনুসন্ধান কমিটিকে বিষয়টি অবহিত করা হবে।"

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোট প্রার্থী হয়েছেন আটজন। আসনটি আওয়ামী লীগের নৌকা প্রতীক মোতাহেরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরী ঈগল প্রতীকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন মোমবাতি প্রতীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের এম. এয়াকুব আলী নোঙর প্রতীকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কাজি মুহাম্মদ জসীম উদ্দীন চেয়ার প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের ছৈয়দ মোহাম্মদ জয়নুল আবেদীন জেহাদী ডাব প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ নুরুচ্ছফা সরকার লাঙ্গল প্রতীকে এবং তৃণমূল বিএনপির রাজীব চৌধুরী সোনালী আঁশ প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Related Topics

টপ নিউজ

জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচন / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / চট্টগ্রাম / নৌকা মার্কায় ভোট / নৌকার প্রার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • চট্টগ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
  • মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ১,১৮৩ কোটি টাকার পিএবি-টইটং মহাসড়ক প্রকল্প: কর্ণফুলী টানেল ঘিরে নতুন অর্থনৈতিক করিডোরের আশা
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net