Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 22, 2026
দ্বাদশ সংসদ নির্বাচন: সরে দাঁড়ালেন ৩৪৭ প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ১৮৯৬ জন

বাংলাদেশ

ইউএনবি
18 December, 2023, 01:00 pm
Last modified: 18 December, 2023, 01:03 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

দ্বাদশ সংসদ নির্বাচন: সরে দাঁড়ালেন ৩৪৭ প্রার্থী, প্রতিদ্বন্দ্বী ১৮৯৬ জন

রোববার রাতে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন , "মোট ৩৪৭ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।"
ইউএনবি
18 December, 2023, 01:00 pm
Last modified: 18 December, 2023, 01:03 pm
ছবি: ইউএনবি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪৭ জন প্রার্থী নিজেদের ইচ্ছায় মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে।

এরমধ্য দিয়ে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ১ হাজার ৮৯৬ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার রাতে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন , "মোট ৩৪৭ জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন বৈধ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৮৯৬ জন।"

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করছে উল্লেখ করে তিনি বলেন, পাঁচজন প্রার্থীর প্রার্থিতা স্থগিত রয়েছে।

নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপিসহ কয়েকটি দল নির্বাচন বর্জন করছে।

রিটার্নিং কর্মকর্তারা আজ সোমবার থেকে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শুরু করেছেন। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে ৫ জানুয়ারি (সকাল ৮টা) পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনে ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট দুই হাজার ৭১৬ জন মনোনয়নপত্র জমা দেন।

কিন্তু রিটার্নিং কর্মকর্তারা ১-৪ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় ১ হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র গ্রহণ করেন এবং ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন।

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাতিল বা গ্রহণের বিরুদ্ধে বিক্ষুব্ধ প্রার্থীদের করা আপিল নিষ্পত্তি সম্পন্ন হওয়ায় প্রায় ২৭০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

এছাড়াও, কমিশন পাঁচ প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছে। যাদের মনোনয়নপত্র আগে রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রার্থিতা বাতিল / নির্বাচন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
    বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?
  • ছবি: টিবিএস
    এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
  • ছবি: সংগৃহীত
    নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ
  • কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
    কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
  • চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
    বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ইংল্যান্ডের খেলোয়াড় জুড বেলিংহ্যামের মোজা। ছবি: দ্য গার্ডিয়ান
খেলা

বিশ্বকাপে ফুটবলাররা মোজায় ফুটো করছেন কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

এনবিআর ভেঙে নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করছে সরকার: অর্থমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল (র.) মাজারের দানবাক্স নিয়ে বিতর্কের জেরে সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারায়ণগঞ্জ-৩ আসনের এমপিপুত্র সজীবকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

5
কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  
অর্থনীতি

কাঁচা কাজুবাদামে শুল্ক বৃদ্ধির প্রস্তাবে উদ্বেগে স্থানীয় প্রক্রিয়াজাতকারকেরা, বন্ধের ঝুঁকিতে পড়বে কারখানা  

6
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিংয়ে অবস্থিত একটি জ্বালানি তেল শোধনাগার। পুরো যুদ্ধজুড়ে চীনা কোম্পানিগুলো তাদের রিফাইনারি সচল রেখেছিল। ছবি:এপি
আন্তর্জাতিক

বিশ্ব যখন তেলের জন্য মরিয়া, চীনের মজুত তখন উপচে পড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net