Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2023, 09:20 pm
Last modified: 11 December, 2023, 10:30 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিন মাঠে থাকতে পারে সেনাবাহিনী

টিবিএস রিপোর্ট
11 December, 2023, 09:20 pm
Last modified: 11 December, 2023, 10:30 pm
প্রতীকী ছবি: সংগৃহীত/ফাইল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ১৩ দিন দেশজুড়ে মাঠে থাকতে পারে সেনাবাহিনী।

সোমবার (১১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সভা শেষে এ তথ্য জানান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। 

তিনি বলেন, 'আজকের সভায় একটি প্রাথমিক আলোচনা হয়েছে। বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা এখনও হয়নি।'

কী পরিমান সেনাসদস্য মাঠে থাকবে জানতে চাইলে, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'সেটা নিয়েও কোনো আলোচনা হয়নি। ইসি যেরকম চাইবে, সেভাবেই আমরা মোতায়েন (ডিপ্লয়) হব।'

নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, তা নিয়ে সোমবার সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে ইসির বৈঠকের পরই নির্বাচনে সেনা মোতায়েনের ঘোষণা এল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল এ বৈঠকে অংশ নেন। 

লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, 'নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হোক, সেটা নির্বাচন কমিশন চায়। এটা একটা প্রারম্ভিক আলোচনা। কীভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন হবে, কোথায় কোথায় তারা কীভাবে কাজ করবে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত সেনা মোতায়েনের বিষয়ে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির অনুরোধ করবেন, তার ভিত্তিতে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দিলে অবশ্যই নির্বাচনে সেনা মোতায়েন হবে। আমি নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি, তারা যেভাবে সশস্ত্র বাহিনীর সহায়তা চাইবেন, সেইভাবে সর্বাত্মক সহযোগিতা করব।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন চায় সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হোক। এ ব্যাপারে আমার সামান্যতম সন্দেহ নেই। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন খুবই সিরিয়াস। রাষ্ট্রপতির নির্দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন হলে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করব যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে।'

'অতীতের নির্বাচনে সেনা মোতায়েন হয়েছে; এবারও রাষ্ট্রপতি অনুমতি দিলে সেনা মোতায়েন হবে,' বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এবারও ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে। 

এবারের নির্বাচনে সাড়ে ৭ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ভোটের মাঠে কাজ করবেন। এর মধ্যে আনসার সদস্য থাকবেন ৫ লাখ ১৬ হাজার জন, পুলিশ ও র‍্যাব এক লাখ ৮২ হাজার ৯১ জন, কোস্টগার্ড দুই হাজার ৩৫০ জন এবং বিজিবি সদস্য থাকবেন ৪৬ হাজার ৮৭৬ জন।

বিগত নির্বাচনগুলোতেও নিরাপত্তা রক্ষায় সারা দেশে সেনা মোতায়েন করা হয়েছিল।

২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের সময়, ৩৮৯টি উপজেলায় মোট ৪১৪টি সেনা প্লাটুন মোতায়েন করা হয়েছিল; প্রত্যেক প্লাটুনে ৩০ জন সদস্য থাকেন। এছাড়া ওই সময় ১৮টি উপজেলায় ৪৮টি নৌবাহিনীর প্লাটুন মোতায়েন করা হয়।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী প্রায় ৫০ হাজার সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

সেনাবাহিনী / সেনা মোতায়েন / নির্বাচন / সংসদ নির্বাচন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • দ্রুততম সময়ে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • জার্মানির নতুন আইন: ৪৫ বছরের কম বয়সী পুরুষদের বিদেশে দীর্ঘ সময় থাকতে লাগবে সেনাবাহিনীর অনুমোদন

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net