Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 20, 2026
‘বগুড়ায় নির্বাচন করবেন হিরো আলম, দলের নাম জানাবেন ৩০ নভেম্বর’

বাংলাদেশ

উত্তরাঞ্চল প্রধান
25 November, 2023, 10:25 pm
Last modified: 25 November, 2023, 10:25 pm

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ

‘বগুড়ায় নির্বাচন করবেন হিরো আলম, দলের নাম জানাবেন ৩০ নভেম্বর’

তিনি জানান, ‘নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছি। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দিব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি, তা আগামী ৩০ তারিখে আপনারা জানতে পারবেন।’
উত্তরাঞ্চল প্রধান
25 November, 2023, 10:25 pm
Last modified: 25 November, 2023, 10:25 pm

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আশরাফুল হোসেন আলম (ওরফে হিরো আলম) অংশগ্রহণের কথা জানিয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে মুঠোফোনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

তিনি জানান, 'নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলেছি। বগুড়া থেকে নির্বাচন করব। ৩০ তারিখে মনোনয়ন জমা দিব। কোন দল থেকে মনোনয়ন নিয়েছি, তা আগামী ৩০ তারিখে আপনারা জানতে পারবেন।'

কোন দল বা কোন আসন থেকে তিনি নির্বাচন করছেন তা এ মুহূর্তে বলতে চাননি। তবে হিরো আলমের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে নির্বাচনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।

হিরো আলম বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন। আলোচিত-সমালোচিত হিরো আলম এর আগে একাধিকবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন। নির্বাচনের সময় কারচুপির অভিযোগও তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, 'এই সরকারের অধীনে আর নির্বাচন করতে চাই না। কারণ দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না।'

ওই অবস্থানের প্রক্ষাপটে, বর্তমান সরকারের অধীনে আবারো নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি।

এর আগে হিরো আলম চলতি বছরের জুলাইয়ে অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে অংশ নেন। গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী ছিলেন তিনি।

২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বগুড়া ৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে ভোটের মাঝপথে এসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাড়ান।

স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন।

ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর– সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। ভিডিওগুলোর মূল চরিত্রেও তিনি নিজে অভিনয় করেন।

 

Related Topics

টপ নিউজ

হিরো আলম / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / বগুড়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
    সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?
  • চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
    চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা
  • সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
    যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়
  • ফাইল ছবি: রয়টার্স
    ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ
  • উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

Related News

  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • ১০ মার্চ বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচি
  • চাঁদাবাজির মামলায় বগুড়ার এনসিপি নেতা মিজানুর রহমান গ্রেপ্তার
  • বিয়ের প্রলোভন ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের মামলায় গ্রেপ্তার হিরো আলম
  • বগুড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের অভিযোগ

Most Read

1
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে তেলের জন্য লাইন। ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

সক্ষমতার চেয়ে অকটেনের মজুত বেশি, তাহলে পাম্পের লম্বা লাইন শেষ হবে কবে?

2
চাকরিতে পুনর্বহাল ও এস আলমের হাতে মালিকানা ফেরতের দাবিতে ১৯ এপ্রিল মতিঝিলের দিলকুশা এলাকায় জড়ো হন চাকরিচ্যুত কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা। ছবি: টিবিএস
বাংলাদেশ

চাকরি ও এস আলমের মালিকানা ফেরত চেয়ে মতিঝিলে ৫ ব্যাংকের কয়েক হাজার চাকরিচ্যুত কর্মকর্তার অবস্থান

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বেড়ে ১,৯৪০ টাকা

4
সূত্র: মেলভিন স্টুডিও আর্ট
আন্তর্জাতিক

যে কারণে পরিবারের বড় সন্তানেরা বেশি সফল হয়

5
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোকে ফরওয়ার্ড বুকিং এড়ানোর নির্দেশ

6
উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ. কে. এম. মিজানুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ চলছে, প্রতিদিন মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net