Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 15, 2026
নির্বাচনে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
15 November, 2023, 07:45 pm
Last modified: 15 November, 2023, 07:52 pm

Related News

  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন

নির্বাচনে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

মোমেন বলেন, জনগণ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিসহ তাদের নানা সমস্যাও রয়েছে যা সরকার সমাধানের চেষ্টা করছে।
ইউএনবি
15 November, 2023, 07:45 pm
Last modified: 15 November, 2023, 07:52 pm
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

সরকার একটি 'অবাধ ও সুষ্ঠু' নির্বাচনের ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে বুধবার (১৫ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠানে কাউকে বাধা সৃষ্টি করতে দেওয়া হবে না।

'কেউ যদি ভোটে বাধা দিতে চায়, আমরা তা হতে দেব না। কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, আমরা তাদের শাস্তি দেব,' তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন।

রাজনৈতিক সংলাপের জন্য ওয়াশিংটনের আহ্বানের বিষয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, বিদেশিরা যা বলছেন তা অপ্রাসঙ্গিক। 'আমরা তাদের কথায় মনোযোগ দিই না, যদি না তা বাস্তবিক এবং যুক্তিসঙ্গত হয়।'

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি নির্বাচনপন্থী দল এবং দলটি নির্বাচনে বিশ্বাসী। জনগণ ও তাদের রায়ের ওপর নির্ভর করে এটি নির্বাচনে অংশ নেবে।

মোমেন বলেন, জনগণ অধীর আগ্রহে ভোটের জন্য অপেক্ষা করছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিসহ তাদের নানা সমস্যাও রয়েছে যা সরকার সমাধানের চেষ্টা করছে।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় দল কিন্তু তাদের কাজের মাধ্যমে তা প্রমাণ করা উচিত।

বিগত নির্বাচনে বিএনপির খুব খারাপ ফলাফল উল্লেখ করে মোমেন বলেন, বিএনপি যখন আসবে এবং নির্বাচনে অংশ নেবে, তখন বুঝতে পারবে।

বাংলাদেশের সাহস ও আত্মবিশ্বাসের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দলের [বাংলাদেশ আওয়ামী লীগ] দূরদৃষ্টি রয়েছে এবং সবসময় সঠিক সিদ্ধান্ত নেয়। 'আমরা মানুষের ওপর নির্ভর করি।'

তিনি বলেন, তারা [আওয়ামী লীগ] অগ্নিসংযোগ করতে চায় না। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের সম্পত্তি ধ্বংস করেছে এবং ১৫৪টি গাড়িতে আগুন দিয়েছে।

'আমরা অগ্নিসন্ত্রাস সহ্য করব না। জন-সম্পত্তি ও জনগণকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা মানুষ হত্যা করতে দেব না,' মোমেন বলেন।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের মানবাধিকারের সমালোচনা করছেন তারা আসলে ঘুমিয়ে আছেন এবং তারা গাজার চলমান বর্বরতার কথা বলেন না।

বাংলাদেশের ইস্যুতে বিভিন্ন বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'যদি তারা ঘুমিয়ে না থাকেন, তাহলে তারা খুবই পক্ষপাতদুষ্ট।'

Related Topics

টপ নিউজ

নির্বাচন / পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / জাতীয় নির্বাচন / আওয়ামী লীগ / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
    সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার
  • প্রতীকী ছবি: মিনা ডে লা ও
    ‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
    না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

Related News

  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন নিশ্চিতে মণ্ডপে মণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি: যুগ্ম মহাসচিব খোকন

Most Read

1
গণপিটুনির শিকার ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে দুই দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু; ‘মানসিক ভারসাম্যহী’ ছিলেন, বলছে পরিবার

2
প্রতীকী ছবি: মিনা ডে লা ও
আন্তর্জাতিক

‘কয়েক মাসে’ নিজে নিজেই রেপ্লিকা তৈরি করে স্মার্ট টিভি-ফ্রিজে ছড়িয়ে পড়তে পারে এআই: অ্যানথ্রপিক

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

4
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। ছবি: টিবিএস
বাংলাদেশ

না ফেরার শর্তে নয়, অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি; সুস্থ হয়েই আবার ফিরব: চুয়েটের নতুন উপাচার্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net