Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
খসরুসহ চার বিএনপি নেতা কারাগারে, জামিন নামঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2023, 09:30 am
Last modified: 10 November, 2023, 09:35 am

Related News

  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

খসরুসহ চার বিএনপি নেতা কারাগারে, জামিন নামঞ্জুর

৩ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
টিবিএস রিপোর্ট
10 November, 2023, 09:30 am
Last modified: 10 November, 2023, 09:35 am

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির চার নেতাকে পৃথক তিনটি মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড শেষে গতকাল (৯ নভেম্বর) কারাগারে পাঠানো হয়েছে।

বিএনপির অন্য তিন নেতা হলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর এবং এর মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।

ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম ও মোহাম্মদ শেখ সাদী বিএনপি নেতাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ৩ নভেম্বর আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তার আগে একই এলাকা থেকে জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়।

এর পরের দিন, ২৮ অক্টোবর পুলিশ কনস্টেবল আমিরুল হক হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আমির খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনের বিরুদ্ধে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের মহাসমাবেশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে কনস্টেবল আমিরুল হক নিহত হন।

রোববার (৫ নভেম্বর) মধ্যরাতে আটক হন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এদিকে, গত ৪ নভেম্বর রাজধানীর নিউমার্কেট এলাকায় গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে চার দিনের রিমান্ড শেষে গতকাল কারাগারে পাঠানো হলো।

এর আগে, গত ১ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার পৃথক দুই আদালত।

মঙ্গলবার রাজধানীর শাহজাহানপুর থানায় নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মির্জা আব্বাসকে গ্রেপ্তার করা হয় এবং রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভাঙচুরের মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি, জামায়াত ও অন্যান্য সমমনা দলগুলোর ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হলো আজ শুক্রবার (১০ নভেম্বর) ভোর ছয়টায়। এ সময়ে সারাদেশে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনার পাশাপাশি ১৩টিরও বেশি অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গতকাল কর্মসূচি শেষ হওয়ার আগেই বিএনপি ও সমমনা দলগুলো সরকারকে ক্ষমতাচ্যুত ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নতুন অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

গতকাল ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রোববার (১২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চতুর্থ ধাপের অবরোধ চলবে।

 

 

Related Topics

টপ নিউজ

আমীর খসরু মাহমুদ চৌধুরী / মির্জা ফখরুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • জাতীয় স্মৃতিসৌধে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
  • রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের মতো ব্যক্তিত্ব পাওয়া দুর্লভ: দেবপ্রিয়
  • রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি, ২০ আগস্ট ভোট
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হতে পারেন রিজভী আহমেদ

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net