Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ দিল আওয়ামী লীগ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 October, 2023, 05:40 pm
Last modified: 27 October, 2023, 05:41 pm

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ

নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ দিল আওয়ামী লীগ

শুক্রবার ২৭ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির নেতৃত্বে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছে।
টিবিএস রিপোর্ট
27 October, 2023, 05:40 pm
Last modified: 27 October, 2023, 05:41 pm

বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক অবস্থান নেয়ার নির্দেশ দিয়েছেন দলটির সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'বিএনপির দুরভিসন্ধি আছে, তারা সাম্প্রদায়িক কোনো শক্তিকে নিয়ে নাশকতা সৃষ্টি করতে পারে। এজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকতে হবে।

শুক্রবার ২৭ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় কাদের বলেন, বিএনপি-জামায়াত অশুভ শক্তির নেতৃত্বে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া হয়ে উঠেছে।

তিনি বলেন, এই স্বাধীনতাবিরোধী শক্তি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। এদের পূর্বসূরীরা পাকিস্তানের হানাদার বাহিনীর সাথে মিলিত হয়ে একাত্তরে যুদ্ধাপরাধ সংগঠিত করেছে। বিএনপি-জামায়াত অপশক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রধান অন্তরায়। এখন তারা দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে উদ্যত হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির ইতিহাস হলো অবৈধভাবে ক্ষমতা দখল, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা এবং হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করার।

কাদের বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নষ্ট করেছে। সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। এই অপশক্তির সাথে আমরা আপস করতে পারি না।

তিনি বলেন, তারা যখন ক্ষমতায় ছিল দেশকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছিল। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিতে বাংলাদেশকে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছিল।

কাদের বলেন, তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে স্বাধীনতার আদর্শ থেকে সরিয়ে পাকিস্তানি স্টাইলে রাষ্ট্র বানানের চেষ্টা করছে।
বিএনপি জামায়াত দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে। এখন ক্ষুধার আগুন নেভাতে মরণকামড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে- বলেন তিনি।

সংবাদ সম্মেলনে সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, শাজাহান খান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / মহাসমাবেশ / বিএনপি / নির্বাচন / সতর্ক অবস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • জামায়াত সবসময় রাষ্ট্রীয় স্বার্থের আগে দলীয় স্বার্থকে রেখেছে: রিজভী
  • স্থানীয় সরকার নির্বাচনে চার মানদণ্ডে প্রার্থী বাছাই করবে বিএনপি; ঝুঁকি এড়াতে প্রস্তুত রাখবে বিকল্প প্রার্থী
  • বগা আমার গাড়িতে উঠেছে প্রমাণ করুন, রাজনীতি ছেড়ে দেব: মেয়র শাহাদাত
  • দায় স্বীকার করে এগিয়ে এলে আ. লীগের সঙ্গে পুনর্মিলন সম্ভব: তথ্য উপদেষ্টা
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net