Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
ওষুধ ও ভ্যাকসিন উৎপাদনে বৈচিত্র্য আনতে সহায়তা করতে পারে বাংলাদেশ: ইআইবি প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
26 October, 2023, 03:00 pm
Last modified: 26 October, 2023, 03:04 pm

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • হরমুজের সমুদ্রপথ অবরুদ্ধ হওয়ায় বাণিজ্যের জন্য কাস্পিয়ানের দিকে ঝুঁকছে ইরান
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

ওষুধ ও ভ্যাকসিন উৎপাদনে বৈচিত্র্য আনতে সহায়তা করতে পারে বাংলাদেশ: ইআইবি প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ব্রাসেলসে তার হোটেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।
ইউএনবি
26 October, 2023, 03:00 pm
Last modified: 26 October, 2023, 03:04 pm
ছবি: ইউএনবি

ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্ট ড. ওয়ার্নার হোয়ার ২০০০ সাল থেকে বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ইউরোর ঋণ পোর্টফোলিও ব্যবহারের প্রশংসা করেছেন।

বিশেষ করে পানি শোধন ও রেল সংযোগ উন্নয়নের আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতির কথা তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ব্রাসেলসে তার হোটেলে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের (ইআইবি) প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

ওষুধ, ভ্যাকসিন ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনে বৈচিত্র্য আনতে ইইউ'র প্রচেষ্টায় বাংলাদেশ সহায়তা করতে পারে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ মানুষের জন্য নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন নিশ্চিত করতে এ পর্যন্ত অর্জিত সাফল্যের কথা উল্লেখ করেন।

তিনি নদী খনন, পানি সংরক্ষণ এবং ভূ-উপরিস্থ সেচের বিষয়টি বিবেচনা করার জন্য ইআইবিকে অনুরোধ করেন।

সাশ্রয়ী মূল্যের যাত্রী ও কন্টেইনার পরিবহনের উন্নয়নে ডুয়েল ট্র্যাক রেলপথ উন্নয়নে তার সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি এ ধরনের প্রভাবশালী সংযোগ প্রকল্পে অর্থায়নে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর আগ্রহের প্রশংসা করেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইআইবি প্রেসিডেন্ট ২০২১ সালে স্বাক্ষরিত ২৫০ মিলিয়ন ইউরোর ঋণ প্যাকেজের কথা উল্লেখ করেন।

তিনি জানান, স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে শিগগিরই এই অর্থ বিতরণ শুরু হবে।

ইআইবি প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদন শুরু করার জন্য আদর্শ অবস্থায় রয়েছে।

প্রধানমন্ত্রী একটি ভ্যাকসিন উৎপাদন সুবিধা এবং একটি আণবিক পরীক্ষাগার গড়ে তোলার জন্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাকে অবহিত করেন।

তিনি এসব উদ্যোগের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে ইআইবিকে সহায়তা প্রদানের পরামর্শ দেন।

ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় ভ্যাকসিনসহ সম্ভাব্য সহায়তা মূলক ব্যবস্থা নিয়েও আলোচনা করেন তিনি।

ইআইবি বিশ্বের বৃহত্তম বহুপক্ষীয় পাবলিক ব্যাংক।

২০২২ সালে এটি ইআইবি গ্লোবালের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের বাইরে প্রায় ১০ দশমিক ৮ বিলিয়ন ইউরো অর্থায়ন করেছিল।

২০০০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করার পর থেকে ইআইবি দেশে ৬টি প্রকল্পে সহায়তা করেছে এবং পানি, পরিবহন ও স্বাস্থ্য প্রকল্পে ৬৭০ মিলিয়ন ইউরোরও বেশি বিনিয়োগ করেছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী / বেলজিয়াম / ওষুধ রপ্তানি / রপ্তানি / বাণিজ্য / ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর
  • অক্টোবর-নভেম্বরে প্রধানমন্ত্রীর তুরস্ক, জাপান ও সৌদি আরব সফর নিয়ে আলোচনা
  • হরমুজের সমুদ্রপথ অবরুদ্ধ হওয়ায় বাণিজ্যের জন্য কাস্পিয়ানের দিকে ঝুঁকছে ইরান
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ: মাহ্‌দী আমিন
  • পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের করা অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net