Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
‘ডিজাস্টার অ্যালার্ট ফর বিডি’ অ্যাপে মিলবে দুর্যোগের আভাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 October, 2023, 06:10 pm
Last modified: 19 October, 2023, 06:10 pm

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

‘ডিজাস্টার অ্যালার্ট ফর বিডি’ অ্যাপে মিলবে দুর্যোগের আভাস

এই অ্যাপের মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কেও জানা যাবে।
টিবিএস রিপোর্ট
19 October, 2023, 06:10 pm
Last modified: 19 October, 2023, 06:10 pm
ছবি: সৌজন্যে প্রাপ্ত

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানাতে বিশেষ এক অ্যাপ তৈরি করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এনজিও) 'প্র্যাকটিক্যাল অ্যাকশন'। 'ডিজাস্টার অ্যালার্ট ফর বিডি' নামের এই অ্যাপের মাধ্যমে বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে করণীয় সম্পর্কেও জানা যাবে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর লেকশোর হোটেলে প্র্যাকটিক্যাল অ্যাকশন আয়োজিত 'কমিউনিটি রেজিলিয়েন্স টু ফ্লাডিং ইন বাংলাদেশ লার্নিং অ্যান্ড ওয়েস ফরোয়ার্ড' শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শওকত আরা বেগম ও থিমাটিক লিড (ক্লাইমেট অ্যান্ড রেজিলিয়েন্স) তামান্না রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, 'ডিজাস্টার অ্যালার্ট ফর বিডি' অ্যাপটি সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হবে। বিভিন্ন দুর্যোগের সময় যেসব সেচ্ছাসেবীরা কাজ করেন তারাও এই অ্যাপে অন্তর্ভূক্ত থাকবেন। আগাম সতর্কতার সঙ্গে দুর্যোগের সময় অ্যাপ ব্যবহারকারী যে কোন ধরনের সাহায্য চাইতে পারবে এই অ্যপের মাধ্যমে।

প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর শওকত আরা বেগম জানান, পাঁচ বছর মেয়াদী 'ফ্লাড  রেজিলিয়েন্স' প্রকল্পের আওতায় 'ডিজাস্টার অ্যালার্ট ফর বিডি' নামের অ্যাপটি তৈরি করা হচ্ছে। এ ছাড়া প্রকল্পের আওতায় ইতোমধ্যে বন্যার পূর্বাভাস নিয়ে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এতে করে দুর্গম ও প্রান্তিক পর্যায়ে বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হয়েছে।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান জানান, দেশে দুর্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে, তাদের জন্য নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। স্বেচ্ছাসেবকদের এক ছাতার নিচে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশে এই নীতিমালা করা হচ্ছে।

মিজানুর রহমান বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের সক্ষমতা অনেক বেড়েছে। এ কারণে দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে এসেছে।

প্র্যাকটিক্যাল অ্যাকশনের থিমাটিক লিড (ক্লাইমেট অ্যান্ড রেজিলিয়েন্স) তামান্না রহমান জানান, 'ফ্লাড রেজিলিয়েন্স মেজারমেন্ট ফর কমিউনিটি' টুলের মাধ্যমে কমিউনিটির বন্যা সহনশীলতার সক্ষমতা পরিমাপের মাধ্যমে প্রকল্পটি ২০১৮ সালে শুরু হয়। এ প্রকল্পের আওতায় ফরিদপুরের দুটি উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ৪০ হাজার মানুষকে বিভিন্ন সময় বন্যাসহ অন্যান্য দুর্যোগের পূর্বাভাস সম্পর্কে মোবাইল ফোনে 'ভয়েস মেসেজ' পাঠানো হয়েছে। এই ভয়েস মেসেজের কারণে প্রায় ৩৭ হাজার মানুষ দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত সময় পান।
তিনি জানান, প্রকল্পের আওতায় চারটি ইউনিয়ন পরিষদে 'ডিজিটাল ওয়েদার বোর্ড' বসানো হয়েছে। এসব ডিজিটাল বোর্ডের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষ আবহাওয়ার পূর্বাভাসের পাশাপাশি কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যও জানতে পারছেন।

Related Topics

টপ নিউজ

দুর্যোগ / বন্যা / ঘূর্ণিঝড় / আবহাওয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • প্রকৃতি যখন অসহনীয়, তখন মাটির নিচে ‘সুড়ঙ্গ শহর’ আর মরুর বুকে কৃত্রিম ‘বনে’ টিকে থাকবেন যেভাবে
  • সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা
  • ঈদের আগে ঝড়-বৃষ্টির কী আভাস দিচ্ছে আবহাওয়া অফিস?
  • ৯ জেলায় চলছে শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশাসহ আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net