Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
সংবিধানকে ভায়োলেট করে কম্প্রোমাইজ করা যায় না: মার্কিন পর্যবেক্ষক দলকে কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2023, 03:50 pm
Last modified: 09 October, 2023, 05:10 pm

Related News

  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সংবিধানকে ভায়োলেট করে কম্প্রোমাইজ করা যায় না: মার্কিন পর্যবেক্ষক দলকে কাদের

ওবায়দুল কাদের আরো বলেন,  আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু দেশে আজকে এমন গুজব, মিথ্যাচার চলছে; রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে অবশ্যই তার জবাব দিতে হয়৷ 
টিবিএস রিপোর্ট
09 October, 2023, 03:50 pm
Last modified: 09 October, 2023, 05:10 pm
ছবি: টিবিএস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল কম্প্রমাইজ এণ্ড এডজাস্টমেন্ট (সমঝোতা ও সমন্বয়) এর কথা বলেছে।  আমি তাদের বলেছি, ডেমোক্রেসি মিনস কম্প্রমাইজ এণ্ড এডজাস্টমেন্ট। এটা সংবিধান সম্মত। তবে আমার সংবিধানকে ভায়োলেট (লঙ্ঘন) করে এখানে কম্প্রোমাইজ করা যায় না। 

সোমবার (৯ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পর্যবেক্ষণ দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন,  আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু দেশে আজকে এমন গুজব, মিথ্যাচার চলছে; রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে অবশ্যই তার জবাব দিতে হয়৷ 

এদিকে মার্কিন পর্যবেক্ষক দল স্পষ্ট করেছে যে, তারা বাংলাদেশে মধ্যস্ততার জন্য আসেনি, বরং নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। 

ওবায়দুল কাদের বলেন, তবে তারা বিএনপির সঙ্গে সমঝোতা ও সমন্বয়ের কথা বলেছেন। আমরা তাদের বলেছি যে বিএনপি সমঝোতা ও সমন্বয়ের সব বিকল্প বন্ধ করে দিয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দুই পক্ষের মধ্যে বৈঠক হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ এবং নির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত। 

আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের আগে সকাল ১০টা ২০মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির সঙ্গে বৈঠক করে এই পর্যবেক্ষক দল।

ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এরেএই যৌথ প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি শনিবার বাংলাদেশে এসেছে।

এই প্রতিনিধি দল ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, নির্বাচন কর্তৃপক্ষ, সুশীল সমাজ এবং অন্যান্য নির্বাচনী অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / মার্কিন ভিসানীতি / পর্যবেক্ষক দল / প্রাক-নির্বাচনী মূল্যায়ন মিশন / ওবায়দুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • একবার যারা পালিয়ে যায়, তারা আর ফিরে আসতে পারে না: শফিকুর রহমান
  • ১৫ আগস্টে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আরও ১৫ আসামি রিমান্ডে
  • ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সরকারের প্রশ্রয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে: জামায়াত
  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনো দিন: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net