Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, অথচ উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2023, 09:20 am
Last modified: 03 October, 2023, 10:21 am

Related News

  • জলবায়ু-সহনশীল বীজের সুবাদে দেশে কম জমিতেও বেশি ধান উৎপাদন হচ্ছে
  • পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা

ধান উৎপাদনে বিশ্বে তৃতীয়, অথচ উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

উৎপাদনশীলতা বৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে রয়েছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
03 October, 2023, 09:20 am
Last modified: 03 October, 2023, 10:21 am
থাইল্যান্ডের একটি প্রদেশে মাঠে ধান কাটছেন কৃষকেরা; ছবি-রয়টার্স

ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয় হলেও উৎপাদনশীলতা বৃদ্ধির হারে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তলানিতে রয়েছে বাংলাদেশ।

সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত 'বাংলাদেশের কৃষির রূপান্তর: কাজী বদরুদ্দোজার আবদান' শীর্ষক কৃষি সম্মেলনে উপস্থাপিত কী-নোট পেপারে এ তথ্য তুলে ধরা হয়। কী-নোট পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

কী-নোট পেপারে বলা হয়, ধান উৎপাদনে বাংলাদেশ সবচেয়ে দ্রুত গতির প্রবৃদ্ধি পেলেও উৎপাদনশীলতা বৃদ্ধির হার মাত্র ১%। যেখানে চীনের উৎপাদনশীলতার হার ৩.৭%, ভারতের ২.৪%, থাইল্যান্ডের ও ভিয়েতনামের ১.৯%, ইন্দোনেশিয়া ও শ্রীলংকার ১.৮%, এবং নেপালের ১.৭%। প্রতিবেশি দেশগুলোর তুলনায় বাংলাদেশের 'ইল্ড গ্যাপ' অনেক বেশি থাকার কারণে উৎপাদনশীলতার প্রবৃদ্ধি কম বলে জানানো হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, "জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের আবাদযোগ্য ৬.৭১ লাখ একর জমি রয়েছে যেটা আমরা চাষের আওতায় আনতে পারছি না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী যখন উৎপাদন কমে যাচ্ছে তখন আমাদের নিজেদের খাদ্য উৎপাদনে বাড়তি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নিজেরা নিজেদের খাদ্য উৎপাদন করতে পারলে বৈশ্বিক কোন সংকট আমাদের ক্ষতি করতে পারবে না।"

প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক কৃষি বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজার অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, "কাজী বদরুদ্দোজা সনাতন কৃষিকে বিজ্ঞানভিত্তিক করার স্বপ্ন দেখেছিলেন এবং সে কাজটি করে গেছেন। এটি ছিল বাংলাদেশের কৃষির প্রথম রূপান্তর। এখন আমাদের দ্বিতীয় রূপান্তরের চ্যালেঞ্জ নিতে হচ্ছে।"

তিনি বলেন, ধান রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত এখন যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষির বাণিজ্যিকীকরণ করতে হবে। একইসঙ্গে কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আধুনিক কৃষিতে রূপান্তরের কাজটিই আমাদের চ্যালেঞ্জ।

তিনি বলেন, ভালো ফলনের কারণে বাজারে চালের দাম এখন নিম্নমুখী। বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে না। এর কারণ হলো আমাদের ভালো জাত। আগে আউশে প্রতি বিঘায় ২-৩ মণ ধান হতো। সার, ভালো জাত এবং সেচের কারণে এখন বোরোতেও সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়; প্রতি বিঘায় ২১ মণের বেশি। এটাই হচ্ছে কৃষির বড় রূপান্তর।

এসিআই এগ্রি বিজনেসের সভাপতি ড. এফ এইচ আনসারী বলেন, দেশে কৃষি গবেষণায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতও উল্লেখযোগ্য অবদান রাখছে। উচ্চ ফলনশীল গমের দুটি জাত উদ্ভাবন, ৯৩% ভাগ হাইব্রিড ধানের জাত নিবন্ধন, ২২.৫% ড্রাইমেটার সম্পন্ন ইন্ডাস্ট্রিয়াল আলু নিবন্ধন করেছে বেসরকারি বিনিয়োগকারীরা। এছাড়া ৪৫টি সবজির প্রায় ৬০০টিরও অধিক হাইব্রিড নিজস্ব গবেষণা বা আমদানি করে আনছে।

তিনি বলেন, আগামী দিনের কৃষির চ্যালেঞ্জ আছে। কারণ আর্দ্রতা বেড়ে যাওয়ায় নতুন ধরনের রোগবালাই বেড়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য বৃষ্টিপাত ও দীর্ঘমেয়াদি শীতের প্রভাব কমে তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, লবণাক্ততা বৃদ্ধির চ্যালেঞ্জগুলো নিতে হচ্ছে। দ্রুত 'ক্লাইমেট-স্মার্ট' ফসলের জাত উদ্ভাবন ও সম্প্রসারণের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি ইল্ড গ্যাপ কমানোর মতো কাজগুলো করতে হবে। 
 

Related Topics

টপ নিউজ

ধান উৎপাদন / ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • জলবায়ু-সহনশীল বীজের সুবাদে দেশে কম জমিতেও বেশি ধান উৎপাদন হচ্ছে
  • পারমাণবিক পদ্ধতি ব্যবহারে বুরকিনা ফাসোতে ৯৫ দিনেই ঘরে উঠছে ধান, ফলন বেড়ে প্রায় দ্বিগুণ: আইএইএ
  • বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • ‘ঋণে জর্জরিত হওয়া ছাড়া উপায় থাকবে না’: শ্রমিকের খরচ বৃদ্ধি ও ধানের দাম কমে যাওয়ায় বিপাকে বোরো চাষীরা

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net