Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

বাংলাদেশ

ইউএনবি
15 September, 2023, 10:50 am
Last modified: 15 September, 2023, 10:53 am

Related News

  • ঋণে জর্জরিত কৃষি মার্কেটের ব্যবসায়ীরা আগের মতো ব্যবসা করতে চান
  • ছাইয়ের মধ্যেও স্বপ্ন খুঁজছেন কৃষি মার্কেটের ব্যবসায়ীরা, সরকারি সহায়তার দাবি
  • কৃষি মার্কেটের ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে: কৃষিমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে কৃষি মার্কেটের দুই শতাধিক দোকান পুড়ে গেছে: ডিএনসিসি সিইও
  • নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি

মার্কেটটিতে ৫ শতাধিক দোকান রয়েছে বলে জানান ওই এলাকার ব্যবসায়ীরা।
ইউএনবি
15 September, 2023, 10:50 am
Last modified: 15 September, 2023, 10:53 am
ছবি-টিবিএস

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে বুধবার দিবাগত মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির অন্য সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

আগুন পুরোপুরি নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। বৃহস্পতিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ওয়াসা, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও পুলিশ ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কেটটিতে ৫ শতাধিক দোকান রয়েছে বলে জানান ওই এলাকার ব্যবসায়ীরা।

Related Topics

টপ নিউজ

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন / মার্কেটে আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • ঋণে জর্জরিত কৃষি মার্কেটের ব্যবসায়ীরা আগের মতো ব্যবসা করতে চান
  • ছাইয়ের মধ্যেও স্বপ্ন খুঁজছেন কৃষি মার্কেটের ব্যবসায়ীরা, সরকারি সহায়তার দাবি
  • কৃষি মার্কেটের ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকার সর্বাত্মক চেষ্টা করবে: কৃষিমন্ত্রী
  • অগ্নিকাণ্ডে কৃষি মার্কেটের দুই শতাধিক দোকান পুড়ে গেছে: ডিএনসিসি সিইও
  • নিয়ন্ত্রণে মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net