Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
আদালতে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 September, 2023, 08:15 pm
Last modified: 12 September, 2023, 08:19 pm

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

আদালতে পুলিশের সঙ্গে বিএনপিপন্থী আইনজীবীদের সংঘর্ষ

সরকারের পদত্যাগের দাবিতে দুপুরে ঢাকা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
টিবিএস রিপোর্ট
12 September, 2023, 08:15 pm
Last modified: 12 September, 2023, 08:19 pm
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই পদযাত্রাকে কেন্দ্র করে ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশের কোতোয়ালি জোনের এডিসি ও ওসিসহ চারজন এবং বিএনপিপন্থী ১২জন আইনজীবী রয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, সরকারের পদত্যাগের দাবিতে দুপুরে ঢাকা আইনজীবী সমিতি থেকে পদযাত্রা বের করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর নেতৃত্ব দেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মিছিলটি আদালতের সামনের প্রধান সড়কে এলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়েন। পুলিশ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বিএনপিপন্থী আইনজীবীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ান। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করলে অনেকে আহত হন।

পুলিশের দাবি, আইনজীবীদের হামলায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। বাধা পাওয়ার পরও আইনজীবীরা জনসন রোডসহ আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে পদযাত্রা কর্মসূচি শেষ করে।

সমাবেশ শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে বিচারিক নৈরাজ্য, বিরোধীমতের রাজনৈতিক কর্মীদের বিচারিক হয়রানির প্রতিবাদে স্মারকলিপি দেওয়ার কথা জানিয়েছেন আইনজীবীরা।

ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আয়োজনে এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির কনভেনার সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, কো-কনভেনার সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী ও প্রধান সমন্বয়ক ব্যারিস্টার কায়সার কামাল।

Related Topics

টপ নিউজ

বিএনপি / বিএনপিপন্থী আইনজীবী / আদালত / সংঘর্ষ / পুলিশ / পুলিশের সঙ্গে সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • দেশে তেলের সংকট নেই, এটি সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
  • এনসিপিতে যোগ দিলেন যুবদল নেতা ইসহাক সরকার, শেরেবাংলার নাতনি
  • মে দিবসে রাজধানীর নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি বিএনপির
  • চট্টগ্রামে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২১
  • রাজশাহীতে সরকারি কলেজে হামলা: অধ্যক্ষসহ আহত ৫; অভিযুক্ত বিএনপি নেতা বহিষ্কার

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net