Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
সীতাকুণ্ডে আহত সেই বানরকে উন্নত চিকিৎসার জন্য সিভাসুতে স্থানান্তর  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 September, 2023, 01:05 pm
Last modified: 05 September, 2023, 01:16 pm

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

সীতাকুণ্ডে আহত সেই বানরকে উন্নত চিকিৎসার জন্য সিভাসুতে স্থানান্তর  

গত ২৬ আগস্ট একটি বৈদ্যুতিক খুঁটিতে শক খেয়ে গুরুতর আহত হয় বানরটি।
টিবিএস রিপোর্ট
05 September, 2023, 01:05 pm
Last modified: 05 September, 2023, 01:16 pm
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার (৩ সেপ্টেম্বর) একটি আহত বানরকে চিকিৎসা দেওয়া হয়। ছবি: ইউএনবি

বৈদ্যুতিক শকের ক্ষত নিয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হওয়া সেই বানরটিকে উন্নত চিকিৎসার জন্য অবশেষে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) স্থানান্তর করা হয়েছে। 

চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায়, সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে চারটার দিকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

সেখানে উন্নত চিকিৎসা দেওয়ার পর বানরটিকে পুনরায় বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হবে এবং সেখান থেকে সময়-সুযোগ বুঝে এটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে, বলেন চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একটি বয়স্ক পুরুষ বানরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং এর আশেপাশের এলাকায় ঘুরাফেরা করতে দেখা যায়।

গত ২৬ আগস্ট একটি বৈদ্যুতিক খুঁটিতে শক খেয়ে গুরুতর আহত হয় বানরটি।

সোমবার (৪ সেপ্টেম্বর) বানরটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) স্থানান্তর করা হয়। ছবি: টিবিএস

স্থানীয়রা জানান, তারা বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এরপরে কয়েকদিন বানরটির আর দেখা মেলেনি। কিন্তু শনিবার আবারও বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয় এবং যন্ত্রণায় কাতরাতে থাকে।

স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ডা. নূরুদ্দিন রাশেদ বলেন, "শনিবার কাজ শেষে বেরোতে যাওয়ার সময় হাসপাতালের বারান্দায় বানরটিকে বসে থাকতে দেখি। এরপর আমি বানরটির ক্ষত ড্রেসিং করে দেই।"

ইউএনবির প্রতিবেদন অনুযায়ী, পরেরদিন (৩ সেপ্টেম্বর) আবারও বানরটি হাসপাতালের বারান্দায় হাজির হয় বলে জানান ডা. নূরুদ্দিন। তিনি বলেন, "বানরটিকে দেখে মনে হচ্ছিল এর খুব কষ্ট হচ্ছে এবং কয়েকটি ক্ষতস্থানে পচন ধরা শুরু করেছিল। বৈদ্যুতিক শক থেকে এমনটা হতে পারে। আজকে অফিসে আসার পর আমি বানরটি কোথায় আছে তা খোঁজ নেই। তারপর দেখা যায়, হাসপাতালের বাইরে একটি গাছের ডালে বানরটি বসে আছে।"

ছবি: টিবিএস

বানরটির শরীরে আঘাতের তীব্রতা বিবেচনা করে, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজুকে এ বিষয়ে জানানো হয়। এরপর তিনি চিকিৎসকদের একটি দল নিয়ে সোমবার হাসপাতালে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীদের এবং স্থানীয় যুবকদের সহায়তায় তারা বানরটিকে ধরে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু প্রাণীটির শরীরে ক্ষতের অবস্থা শোচনীয় হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন ছিল।

পরবর্তীতে বানরটিকে চিকিৎসার জন্য সিভাসুতে পাঠানো নয়।

ডা. তাহমিনা আরজু বলেন, তার টিম বানরটিকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বানরটিকে ধরে রাখা কঠিন হওয়ায়, অ্যানেস্থেশিয়া ছাড়া প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব ছিল না।

পরবর্তীতে, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহায়তায় সোমবার বিকালে বানরটিকে নিরাপদে সিভাসুতে স্থানান্তর করা হয়।

দীপান্বিতা ভট্টাচার্য জানান, তার দল সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বানরটিকে উদ্ধার করে চট্টগ্রাম শহরে নিয়ে আসে।

"বানরটির শরীরে কি ধরনের আঘাত রয়েছে তা এখনই বলতে পারছি না। তবে বৈদ্যুতিক শক থেকে যে গুরুতর আঘাতই পেয়েছে তা স্পষ্ট।" 

Related Topics

টপ নিউজ

বানর / সীতাকুণ্ড / বৈদ্যুতিক শক / চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) / উন্নত চিকিৎসা / আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • রাজধানীর শহীদ মিনার এলাকায় গুলি, আহত ১
  • সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছে মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  • মির্জা আব্বাসকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায়, দুপুরে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর ইসরায়েলে আহত ৩৩
  • উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

4
ওবায়দুল ইসলাম ও মামুন আহমেদ। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net