Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 14, 2026
বন্যায় ভাসছে সাতকানিয়া, কবর দেওয়ার জন্যও শুকনো মাটি নেই   

বাংলাদেশ

আবু আজাদ
10 August, 2023, 04:05 pm
Last modified: 10 August, 2023, 04:17 pm

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

বন্যায় ভাসছে সাতকানিয়া, কবর দেওয়ার জন্যও শুকনো মাটি নেই   

মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান নুরুল ইসলাম। কিন্তু শুকনো জায়গা না পেয়ে তিনদিন ধরে তার মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রেখে অপেক্ষায় আছেন তার স্বজনরা।
আবু আজাদ
10 August, 2023, 04:05 pm
Last modified: 10 August, 2023, 04:17 pm
ছবি-মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

স্মরণকালের ভয়াবহ সময় অতিক্রম করছে চট্টগ্রামের সাতকানিয়ার মানুষ। যতদূর চোখ যায় শুধুই পানি আর পানি। বাড়ির আঙ্গিনা, ফসলের মাঠ, কবরস্থান সব জায়গা ডুবে আছে পানিতে। মৃত মানুষকে কবরস্থ করার সুযোগও নেই। বন্যায় ডুবে যাওয়া ভূমি জেগে ওঠার অপেক্ষায় আছেন স্বজনরা।

মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান নুরুল ইসলাম। কিন্তু একটুকরো শুকনো জায়গা না পেয়ে তিনদিন ধরে তার মরদেহ ফ্রিজার অ্যাম্বুলেন্সে রেখে অপেক্ষায় আছেন তার স্বজনরা। এটি সাতকানিয়া সদরের ৭ নম্বর ভোয়লিয়া পাড়ার ঘটনা।

নুরুল ইসলামের স্বজন শাহেদ হোসেন হিরা জানান, মঙ্গলবার নুরুল ইসলামের মৃত্যু হয় নিজ বাড়িতে। কিন্তু রাতে পানি বেড়ে যাওয়ায় তার মরদেহ রাখা হয় পাশের বাড়িতে। কিন্তু পরদিন বুধবার সেখানেও পানি চলে আসলে শহর থেকে ফ্রিজার গাড়ি ভাড়া করে আনা হয়। সড়ক ডুবে যাওয়ায় সেটিও রাখতে হয় এক কিলোমিটার দূরের ডলু ব্রিজের উপর। পরে নুরুল ইসলামের স্বজনেরা কোমরপানি মাড়িয়ে মরদেহ ফ্রিজারে রাখেন। এখন আত্মীয়স্বজনরা মরদেহ দাফনের জন্য বন্যা পরিস্থিতির উন্নতির অপেক্ষায় আছেন।

শাহেদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মঙ্গলবার রাতে আমাদের আত্মীয় নুরুল ইসলামের মৃত্যু হয়। কিন্তু তার নিজ বাড়িসহ আশেপাশের সব বাড়িতেই পানি। এমনকি উঠোন বা কবরস্থানেও এক টুকরো শুকনো জমি নেই লাশ রাখার জন্য। একারণে গত তিনদিনেও তার জানাজা বা দাফন সম্পন্ন করা সম্ভব হয়নি। আমরা পানি কমার অপেক্ষায় আছি।'

সাংবাদিক মিজানুল ইসলাম বলেন, ‌'একখণ্ড শুকনো মাটির বড়ই অভাব সাতকানিয়ায়। চারদিকে পানি আর পানি। মৃত মানুষকে কবরস্থ করার সুযোগও নেই। ডুবে যাওয়া মাটি জেগে ওঠার অপেক্ষা আছেন স্বজনরা।'

শুধু ভোয়লিয়া পাড়া নয়, দিন যত যাচ্ছে সাতকানিয়া জুড়ে এমন অজস্র ঘটনা সামনে আসছে। বন্যার পানিতে ভেসে গিয়ে এবং নৌকা ডুবে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এসব মরদেহ দাফনে তাদের স্বজনরা দুর্ভোগ পোহান।

১০ নম্বর কেঁওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওসমান আলী বলেন, 'বন্যা পরিস্থিতির মাঝেই আমার এলাকায় এক সনাতন ধর্মালম্বীর মৃত্যু হয়। কিন্তু লাশ দাহ করার জন্য শ্মশানে নেওয়ার পরিস্থিতি ছিলো না। পরে নৌকার ব্যবস্থায় লাশটি সৎকারের জন্য পাঠানো হয়। এছাড়া বেশ কয়েকজন প্রসূতি মা নিয়ে সমস্যায় পড়তে হয় আমাদের।'

ছয়দিনের টানা ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রাম এবং বান্দরবানের বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ। সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি এখনো বিপৎসীমার উপরে রয়েছে। এরমধ্যে সাতকানিয়ার ১৬টি ইউনিয়নের সব গ্রামই প্লাবিত হয়েছে। গ্রামগুলোতে এই মুহুর্তে প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দী। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আজ সকাল থেকে যান চলাচল শুরু হলেও বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত চার দিন ধরে বিদ্যুৎহীন রয়েছে সাতকানিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের তিন উপজেলা। সুপেয় পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে বন্যাকবলিত এলাকায়। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রামের বন্যা / বন্যা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 
  • যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
    ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’
  • ছবি: সংগৃহীত
    কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার
  • মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
    মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
  • কোলাজ: টিবিএস
    ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
    শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

Related News

  • মেঘ বিস্ফোরণ কী এবং তাপমাত্রা বাড়লে কেন এটি আরও বিপজ্জনক হয়?
  • বন্যা পরিস্থিতি নিয়ে বিএনপির মনিটরিং সেল গঠন
  • টেক্সাসে আকস্মিক বন্যা: ১৫ শিশুসহ ৫১ জনের মৃত্যু, চলছে উদ্ধার তৎপরতা
  • সিলেটের সাদা পাথর পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
  • বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭১, বেশি প্রাণহানি ফেনীতে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের অস্তিত্ব বিপন্ন হলে দেশের অর্থনীতি বঙ্গোপসাগরে যাবে: জামায়াত আমির 

2
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ)-সাবেক পরিচালক জন ব্রেনান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পকে অপসারণের আহ্বান সাবেক সিআইএ প্রধানের: ‘২৫তম সংশোধনী তাকে মাথায় রেখেই লেখা’

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজির’ ঘটনায় সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

4
মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

মানি মার্কেটে লেনদেনভিত্তিক রেফারেন্স রেট চালু করলো বাংলাদেশ ব্যাংক

5
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইরান চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: দাবি ট্রাম্পের

6
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

শত্রু ছাড়া টিকতে পারবে না ইসরায়েল, ইরানের পর তুরস্ক লক্ষ্যবস্তু হতে পারে: হাকান ফিদান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net