Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ডিএমপির নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ কর্মীরা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 July, 2023, 12:55 pm
Last modified: 29 July, 2023, 01:15 pm

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’; এবার পুরো বোর্ডের পদত্যাগ দাবি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

ডিএমপির নিষেধাজ্ঞার মধ্যেই ঢাকার বিভিন্ন প্রবেশমুখে অবস্থান নিয়ে আছে আওয়ামী লীগ কর্মীরা

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নয়াবাজারে অবস্থান নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
29 July, 2023, 12:55 pm
Last modified: 29 July, 2023, 01:15 pm
ছবি: টিবিএস

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ঢাকার বিভিন্ন প্রবেশমুখে জড়ো হয়ে অবস্থান নিয়ে আছেন। যদিও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ (২৯ জুলাই) রাজধানীর প্রবেশমুখগুলোতে সকল রাজনৈতিক দলের অবস্থানে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল।   

রাজনৈতিক উত্তেজনকর পরিস্থিতি বিবেচনায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আজ (শনিবার) ঢাকাজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় নিতে দেখা যায়। এক্ষেত্রে পুলিশ ছাড়াও আনসার, ভিডিপি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য রাজধানীজুড়ে নিয়োগ করা হয়েছে।  

এমতবস্থান পুলিশের অনুমতি না পেয়ে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে আজকের পূর্বঘোষিত প্রোগ্রাম স্থগিতের কথা জানানো হয়েছিল। তবে প্রোগ্রাম স্থগিতের ঘোষণার পরেও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা নয়াবাজারে অবস্থান নিয়েছেন। আজ সকাল ১০ টা থেকে তাদেরকে অবস্থান নিতে দেখা যায়।  

এ সম্পর্কে মোস্তফা জালাল মহিউদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা আমাদের দলের সাধারণ সম্পাদক নির্দেশ অনুযায়ী এখানে অবস্থান নিয়েছি। যাতে করে বিএনপি কোনো সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে।" 

প্রোগ্রামের সিদ্ধান্ত বাতিলের সম্পর্কে জানতে চাওয়া হলে মোস্তফা জালাল মহিউদ্দিন জানান, তিনি এ সিদ্ধান্তের ব্যাপারে অবগত নন।  

আর ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সাধারণ সম্পাদক হানিফ খান বলেন, "বিএনপি যাতে কোনো ধরণের সমস্যার সৃষ্টি করতে না পারে তাই আমরা এখানে অবস্থান নিয়েছি। কোনো অপশক্তিতে রাস্তায় জড়ো হয়ে যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে দেওয়া হবে না। এটা নিশ্চিতে আমরা সচেষ্ট থাকবো।"

এদিকে ঢাকার আরেক প্রবেশ পথ গাবতলীতে একটি মঞ্চ তৈরি করে এর চারপাশে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জড়ো হয়ে রাস্তার প্রায় তিন-চতুর্থাংশ দখল করে রেখেছিল। এ সময় স্থানীয় বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীদের হাতে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করতে দেখা গেছে। 

অন্যদিকে কেরানীগঞ্জের কদমতলী ব্রিজে উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমই মামুনের নেতৃত্বে আওয়ামী লীগ কর্মীরা অবস্থান নিয়েছেন। 

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / পুলিশের নিষেধাজ্ঞা / অবস্থান কর্মসূচি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা
  • ছবি: রয়টার্স
    কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

Related News

  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাজারো মানুষের শ্রদ্ধা-ভালোবাসায় তোফায়েল আহমেদকে শেষ বিদায়
  • ইসলামী ব্যাংকের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান ‘গ্রাহক ফোরামের’; এবার পুরো বোর্ডের পদত্যাগ দাবি
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

3
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

6
ছবি: রয়টার্স
খেলা

কাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের: উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net