Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
সিসিক নির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন আরেক মেয়র প্রার্থী

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
09 June, 2023, 12:15 pm
Last modified: 09 June, 2023, 12:19 pm

Related News

  • সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার! মেয়র পদে পেলেন ৩০ হাজার ভোট
  • ভোটের পর সিলেটে ফিরল লোডশেডিং
  • সিলেট ও রাজশাহী সিটিতে চলছে ভোটগ্রহণ
  • সিলেটে ১৯০ কেন্দ্রের ১৩২টি-ই ‘ঝুঁকিপূর্ণ’, গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
  • সিলেটে ভোটকেন্দ্রের ভেতরে পানি, ভোট হবে কীভাবে?

সিসিক নির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন আরেক মেয়র প্রার্থী

মোশতাক আহমেদ রউফ মোস্তফা প্রার্থিতা ফিরে পাওয়ায় সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রদে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৮-এ।
সিলেট প্রতিনিধি
09 June, 2023, 12:15 pm
Last modified: 09 June, 2023, 12:19 pm
সিলেট প্রেসক্লাবে মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা

উচ্চ আদালতের নির্দেশে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রার্থিতা ফিরে পেয়েছেন মেয়র প্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা।

স্বতন্ত্র এই মেয়র প্রার্থী বৃহস্পতিবার (৮ জুন) বিকেলে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা ফিরে পাওয়ার তথ্য জানিয়েছেন।

তার প্রার্থিতা ফিরে পাওয়ায় সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রদে প্রার্থী সংখ্যা দাঁড়ালো ৮-এ।

বৃহস্পতিবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মোশতাক আহমেদ রউফ মোস্তফা বলেন, "উচ্চ আদালত আমার মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করেছেন। ফলে নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার আর কোনো বাধা নেই।"

মোশতাক আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদালতের রায়ের সার্টিফায়েড কপি পেয়েছেন জানিয়ে সিটি নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের সিলেট কার্যালয়ে গঠিত মিডিয়া সেলের কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, আদালতের আদেশের মূল কপি পেলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোশতাক আহমেদ ছাড়াও সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্য ৭ প্রার্থী হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির মো. জহিরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল হানিফ কুটু, স্বতন্ত্র প্রার্থী মো. ছালাহ উদ্দিন রিমন এবং স্বতন্ত্র প্রার্থী মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে মোশতাক আহমেদ বলেন, "আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিসিক নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। ২৫ মে মনোনয়ন যাচাই বাছাইকালে আয়কর রিটার্ন জমা না দেওয়ার কারণে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। ওইদিনই আমি কর অফিসে যোগাযোগ করে আয়কর রিটার্নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেই।"

"রিটার্ন জমা দিয়ে ২৮ মে কাগজটি নিয়ে নির্বাচন কমিশন অফিসে যাই এবং সেখান থেকে বিভাগীয় কমিশনার বরাবর আপিল জমা দেই। আমাকে বলা হয় ৩০ মে আপিল শুনানি হবে। কিন্তু বিভাগীয় কমিশনার ওইদিন আমার আপিলটি খারিজ করে দেন," যোগ করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, "আপিল খারিজ হওয়ার পর আমি আইনজীবীর মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হই। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের বিচারপতি কামরুল কাদের ও মো. শওকত আলী চৌধুরীর যৌথ বেঞ্চ আমার মনোনয়পত্রটি বৈধ বলে রায় প্রদান করেন। বিচারপতিগণ গত ২৮ মে বিভাগীয় কমিশনার কর্তৃক আপিল খারিজ করাকে সম্পূর্ণভাবে অবৈধ বলে উল্লেখ করেন।"

আদালতের রায়ের বরাত দিয়ে তিনি বলেন, আদালত নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে প্রার্থীর প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন।

 

Related Topics

টপ নিউজ

সিলেট সিটি নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সাইকেল চালিয়ে নির্বাচনী প্রচার! মেয়র পদে পেলেন ৩০ হাজার ভোট
  • ভোটের পর সিলেটে ফিরল লোডশেডিং
  • সিলেট ও রাজশাহী সিটিতে চলছে ভোটগ্রহণ
  • সিলেটে ১৯০ কেন্দ্রের ১৩২টি-ই ‘ঝুঁকিপূর্ণ’, গুরুত্বপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
  • সিলেটে ভোটকেন্দ্রের ভেতরে পানি, ভোট হবে কীভাবে?

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net