Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হলো আধুনিক কোচ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2023, 04:45 pm
Last modified: 06 June, 2023, 04:44 pm

Related News

  • সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: ২ স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা 
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে

ঢাকা-চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে যুক্ত হলো আধুনিক কোচ

টিবিএস রিপোর্ট
06 June, 2023, 04:45 pm
Last modified: 06 June, 2023, 04:44 pm
ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা আধুনিক উচ্চগতির নতুন কোচ নিয়ে যাত্রা শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। মঙ্গলবার (৬ জুন) সকাল ৭টায় চট্টগ্রাম রেল স্টেশন থেকে লাল-সবুজের নতুন কোচে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে সুবর্ণ এক্সপ্রেস।

রেলওয়ের তথ্যমতে, গত ৪ এপ্রিল সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার টঙ্গীর উদ্দেশে কোরিয়ার নতুন কোচ নিয়ে সুবর্ণ এক্সপ্রেস পরীক্ষামূলকভাবে চলে। সবকিছু ঠিক থাকায় আজ সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ১৮টি নতুন আধুনিক, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত কোচ নিয়ে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৭টি শোভন চেয়ার, ৪টি এসি চেয়ার (স্নিগ্ধা), একটি পাওয়ার কার, দুটি গার্ডব্রেক, খাবার গাড়ি রয়েছে। এই ট্রেনে মোট আসন সংখ্যা ৮৯০।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম টিবিএসকে বলেন, 'কোরিয়া থেকে আমদানি করা আধুনিক দ্রুতগতির ১৮টি কোচ সংযোজন করা হয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটিতে। নতুন কোচ সংযোজিত হলেও ভাড়ার কোনো পরিবর্তন হচ্ছে না। আধুনিক কোচে সংযুক্ত হওয়ায় যাত্রী সেবার মান বাড়বে।'

রেলওয়ের তথ্যমতে, রেলওয়ের পূর্বাঞ্চলের জন্য ১৫০টি মিটারগেজ কোচ সরবরাহ করছে দক্ষিণ কোরিয়ার যৌথ কোম্পানি সুংশিন আরএসটি-পসকো ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে ২০২০ সালের ২৯ জুলাই চুক্তি স্বাক্ষর হয় উভয় পক্ষের মধ্যে। 'বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ' শীর্ষক প্রকল্পটি ব্যয় ধরা হয়েছে ৬৫৮ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা। প্রকল্পটিতে ঋণ সহায়তা দিচ্ছে দক্ষিণ কোরিয়ার এক্সিম ব্যাংক। আমদানিকৃত কোচগুলো স্টেইনলেস স্টিল বডি, বায়ো-টয়লেট সংযুক্ত, স্বয়ংক্রিয় এয়ার ব্রেক, স্বয়ংক্রিয় স্লাইডিং ডোরসহ অনেক আধুনিক সুবিধা এই যাত্রীবাহী ক্যারেজের প্রধান বৈশিষ্ট্য। 

প্রকল্প পরিচালক পার্থ সরকার বলেন, প্রকল্পটির সময়সূচি অনুযায়ী কোচগুলো আসছে। ১৫০ কোচের মধ্যে এ পর্যন্ত ৫৮টি কোচ দেশে এসে পৌঁছেছে। বাকিগুলোও সময়মতো আসবে। 

১৫০টি কোচের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপিং বার্থ ৩০টি, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ ৩৮টি, শোভন চেয়ার ৪৪টি, খাবার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১৬টি, পাওয়ার গাড়িসহ শোভন চেয়ার কোচ ১২টি, খাবার গাড়ি একটি এবং পরিদর্শন গাড়ি একটি।

কোচ সংগ্রহ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে অতি পুরোনো ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ প্রতিস্থাপন এবং মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে যাত্রীবাহী ক্যারেজের স্বল্পতা দূর করা, উন্নতমানের আধুনিক ও নিরাপদ যাত্রীবাহী ক্যারেজের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিত করা, বর্ধিত যাত্রী চাহিদা মেটানোর জন্য নতুন ট্রেন চালু করা, বাংলাদেশ রেলওয়েতে মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজের প্রাপ্যতা বৃদ্ধি করা, বাংলাদেশ রেলওয়ের মিটারগেজ ও ডুয়েলগেজ সেকশনে নিরাপদ ও উন্নত ট্রেন পরিসেবা নিশ্চিত করা, বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধি করা এবং ক্রমবর্ধমান যাত্রী ও মালামাল পরিবহণের ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ের পরিষেবা বৃদ্ধি করা।

Related Topics

টপ নিউজ

সুবর্ণ এক্সপ্রেস / রেলওয়ে / ট্রেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারি: ২ স্টুয়ার্ড বরখাস্ত, প্রতিষ্ঠানকে জরিমানা 
  • প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, পাওয়া যাবে শুধু অনলাইনে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net