Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কয়লার অভাবে বন্ধ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 June, 2023, 02:05 pm
Last modified: 05 June, 2023, 02:26 pm

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

কয়লার অভাবে বন্ধ পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিট

এর আগে, গত ২৫ মে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটিও বন্ধ হয়ে যায়।
টিবিএস রিপোর্ট
05 June, 2023, 02:05 pm
Last modified: 05 June, 2023, 02:26 pm
ছবি / টিবিএস

চলমান কয়লা সংকটের কারণে ১,৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে।

আজ বেলা ১২টা ১০ মিনিটে পায়রা বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিটটি বন্ধ হয়ে যায় বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন কেন্দ্রের একজন প্রকৌশলী।

এর আগে, গত ২৫ মে পায়রা প্রকল্পের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়; এতে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের একটি অংশে বিদ্যুৎ সরবরাহে ব্যাপক প্রভাব পড়ে।  

শুধু কয়লা নয়, বিদ্যুৎ উৎপাদনে অন্যান্য ধরনের জ্বালানি যেমন- তেল, গ্যাসেরও সংকট রয়েছে দেশে। ফলে চলমান তাপপ্রবাহের মধ্যেও দেশজুড়ে চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং।

এদিকে, শনিবার (৩ জুন) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, শিগগিরই আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এক অনুষ্ঠানে তিনি বলেন, "কয়লা আমদানির প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আশা করছি, ২৫ জুন থেকে পায়রা পুনরায় বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে।"

পায়রা পাওয়ার প্ল্যান্টের দুই ইউনিট পূর্ণ ক্ষমতায় চালতে প্রায় ১০ থেকে ১২ হাজার টন কয়লা লাগে। এই চাহিদা মেটাতে ২০১৮ সালের শুরু থেকেই ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানি করে আসছে পায়রা পাওয়ার প্ল্যান্টের মালিকানার দায়িত্বে থাকা বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (পিভিটি) লিমিটেড।

তবে ডলার সংকটের কারণে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (পিভিটি) লিমিটেড চলতি বছরের এপ্রিল পর্যন্ত কয়লা আমদানির বিল বাবদ সরবরাহকারীদের কাছে ৩৯০ মিলিয়ন ডলার দেনা রয়েছে।

বকেয়া বিল পরিশোধ না করায় সরবরাহকারীরা বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (পিভিটি) লিমিটেডকে কয়লা সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে পায়রার উভয় ইউনিট।

এদিকে, প্রচণ্ড গরমে প্ল্যান্টটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি আরও তীব্র হয়েছে। জাতীয় গ্রিডে এই প্ল্যান্ট দৈনিক প্রায় ১,২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে।

পায়রা বিদ্যুৎকেন্দ্র থেকে বরিশাল, গোপালগঞ্জ ও ঢাকা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। তাই সরবরাহের ঘাটতিতে এসব এলাকার মানুষ তীব্র লোডশেডিংয়ের কবলে পড়েছেন।

পায়রা ১৩২০ মেগাওয়াট টিপিপি'র প্ল্যান্ট ম্যানেজার শাহ আবদুল মওলা অবশ্য বলেছেন, কয়লা আমদানি প্রক্রিয়াধীন রয়েছে; কারণ বকেয়া বিলের প্রায় ৯০ মিলিয়ন ডলার ইতোমধ্যেই পরিশোধ করেছেন তারা।

"আমরা ২৫ থেকে ৩০ জুনের মধ্যে প্ল্যান্টটি পুনরায় চালু করতে পারবো বলে আশাবাদী," বলেন তিনি।

বিপিডিবি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে দৈনিক ১৫,৫০০ থেকে ১৬,০০০ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৩,৪৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। কিন্তু দেশে উৎপাদন হচ্ছে ১৪,০০০ থেকে ১৪,৫০০ মেগাওয়াটের মতো। ফলে চাহিদার তুলনায় দৈনিক ঘাটতি থেকে যাচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ মেগাওয়াট।

Related Topics

টপ নিউজ

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র / লোডশেডিং / বিদ্যুৎ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

Related News

  • বিদ্যুতের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহিতা: প্রয়োজন স্বাধীন ব্যয় নিরীক্ষা ও কার্যকর সংস্কার
  • উৎপাদন চালু রাখতে জরুরি ভিত্তিতে ১,০০০ কোটি টাকা চেয়েছে রামপাল বিদ্যুৎকেন্দ্র
  • বিদ্যুৎ সরবরাহ বাড়াতে বাতিল হওয়া ৩১ নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প যাচাই-বাছাই করছে সরকার
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট

Most Read

1
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

2
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

3
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

4
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

5
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচির কাছে উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর বহুজাতিক মহড়া ‘আমান-২৩’-এর সমুদ্র পর্বে উড়ে যাচ্ছে পাকিস্তান বিমান বাহিনীর জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে সৌদিতে যুদ্ধবিমান স্কোয়াড্রন ও ৮ হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

6
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাজেটে স্বস্তি থাকতে পারে হৃদরোগ ও কিডনি রোগীদের জন্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net