Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা, ৫০ লাখ টাকা জরিমানা বা ৫ বছরের কারাদণ্ড হতে পারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 May, 2023, 09:45 pm
Last modified: 03 May, 2023, 12:10 pm

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় মামলা, ৫০ লাখ টাকা জরিমানা বা ৫ বছরের কারাদণ্ড হতে পারে

রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী আহত না হলেও কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 May, 2023, 09:45 pm
Last modified: 03 May, 2023, 12:10 pm
ফাইল ছবি

রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের একটি কোচের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মামলা হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ বাদী হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাফরুল থানায় মামলাটি করেছে।

মেট্রোরেল আইন-২০১৫-এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। মামলায় একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

উল্লেখ্য, রোববার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁও থেকে উত্তরা নর্থ স্টেশনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী আহত না হলেও কোচটির পূর্বপাশের একটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জানালা মেরামতে ১০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছে এমআরটি কর্তৃপক্ষ।

এ ঘটনায় করা মামলার আসামিদের জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ। 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে, কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো বহুতল ভবন বা ছাদ থেকে ঢিল ছুড়ে থাকতে পারে।

৫০ লাখ টাকা জরিমানা বা পাঁচ বছর কারাদণ্ড হতে পারে

এদিকে অপরাধী শনাক্ত হলে তার পাঁচ বছরের কারাদণ্ড বা ৫০ লাখ টাকার জরিমানা হতে পারে। এমনকি উভয় দণ্ড দেওয়ার বিধানও রয়েছে।

মেট্রোরেল আইন ২০১৫-এর ৩৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মেট্রোরেল এবং তার যাত্রীদের নিরাপত্তায় বিঘ্ন ঘটায় অথবা বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে, তাহলে ওই ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এই অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়া মেট্রোরেল আইন ২০১৫-এর ৪৩ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি এই আইনের অধীন কোনো অপরাধ সংঘটনে সহায়তা করেন বা এ অপরাধ সংঘটনে প্ররোচনা দেন অথবা ষড়যন্ত্র করেন এবং এই ষড়যন্ত্র বা প্ররোচনার ফলে সংশ্লিষ্ট অপরাধটি সংঘটিত হয়, তাহলে এই সহায়তাকারী, ষড়যন্ত্রকারী বা প্ররোচনাদানকারী এই অপরাধের জন্য নির্ধারিত দণ্ডে দণ্ডনীয় হবেন।
 
Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেলে ঢিল / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • এমআরটি লাইন–১ প্রকল্পের অচলাবস্থা নিরসনে জাইকারে সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার
  • রোজায় মেট্রোরেলের নতুন সময়সূচি, পানি বহন করা যাবে ইফতারের জন্য
  • নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রোরেল
  • অনুমোদনের তুলনায় অস্বাভাবিক বেশি দর প্রস্তাব, পুনরায় দরপত্রে যাচ্ছে এমআরটি-১, এমআরটি-৫
  • এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net