Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

বাংলাদেশ

ইউএনবি
01 May, 2023, 06:05 pm
Last modified: 01 May, 2023, 06:09 pm

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করলেও মে দিবসে পুরো কারখানা বন্ধ ছিল। তবে আগামীকাল বিদেশি ক্রেতাদের একটি প্রতিনিধি দলের সেখানে আসার কথা। এ কারণে কারখানায় নিরাপত্তা কর্মী, কয়েকজন কর্মী ও শ্রমিক অবস্থান করছিল।
ইউএনবি
01 May, 2023, 06:05 pm
Last modified: 01 May, 2023, 06:09 pm
গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, আহত ১৬

গাজীপুরের কাশিমপুরের জরুন এলাকায় কটন ক্লাব বিডি লিমিটেড কারখানায় বিস্ফোরণে শ্রমিকসহ অন্তত ১৬ জন আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ সোমবার (১ মে) সকাল সাড়ে ৮টার দিকে কারখানার কম্প্রেসর রুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই আগুন ছড়িয়ে পড়ে। এসময় কক্ষের দেয়াল ধসে পড়ে বলে জানান তারা।

কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কারখানাটিতে প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করলেও মে দিবসে পুরো কারখানা বন্ধ ছিল। তবে আগামীকাল বিদেশি ক্রেতাদের একটি প্রতিনিধি দলের সেখানে আসার কথা রয়েছে। এ কারণে কারখানায় নিরাপত্তা কর্মী, কয়েকজন কর্মী ও শ্রমিক অবস্থান করছিলেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস লাইনে অতিরিক্ত চাপের কারণে বিস্ফোরণটি ঘটেছে। আহতদের মধ্যে সাতজন দগ্ধ হয়েছেন। তারা সবাই আশঙ্কামুক্ত এবং আমাদের পক্ষ থেকে তাদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

কারখানায় বিস্ফোরণ / গাজীপুর / শ্রমিক আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • গাজীপুরে নিটিং কারখানায় সশস্ত্র ডাকাতি, পাঁচজনকে জিম্মি করে ৩০ লাখ টাকার সুতা লুট 
  • গাজীপুর শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত, কারখানায় হাতে ইস্ত্রি করা হচ্ছে পোশাক
  • ভাওয়ালের পর এবার শ্রীপুরের শালবনেও গড়ে উঠছে বর্জ্য শোধনাগার  
  • গাজীপুরের ২০% কারখানায় ৪ দিনের ছুটি, মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল
  • শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net