Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
৪৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলবে বঙ্গভবনের

বাংলাদেশ

আবুল কাশেম
25 April, 2023, 10:50 am
Last modified: 25 April, 2023, 01:06 pm

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বঙ্গভবনের ইমেইল, ভারতীয় ম্যালওয়্যার দিয়ে শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছে; অভিযোগ জামায়াতের
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
  • বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
  • ৫ আগস্টের পর প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি, চারদিনের জন্য যাচ্ছেন নিজ জেলা পাবনায়

৪৬ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ চলবে বঙ্গভবনের

এ প্রকল্পের আওতায় বঙ্গভবনের অভ্যন্তরে তোশাখানা, দরবার হল, কেবিনেট হল, রান্নাঘর এবং শেল্টার হাউজসহ অন্যান্য স্থানের পূর্ত ও বৈদ্যুতিক আধুনিকায়ন করবে গণপূর্ত অধিদপ্তর। সভায় গণপূর্ত অধিদপ্তর জানায়, বঙ্গভবনের দরবার হলের মেঝেতে সাধারণ মানের কার্পেট রয়েছে, যা পরিবর্তন করে কার্পেটের বদলে মার্বেল স্থাপনের প্রস্তাব করা হয়েছে।
আবুল কাশেম
25 April, 2023, 10:50 am
Last modified: 25 April, 2023, 01:06 pm
ছবি- সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন, বঙ্গভবনের অবকাঠামোগত সমস্যার সমাধান করাসহ বঙ্গভবনের ঐতিহাসিক ভাবগাম্ভীরর্য এবং মর্যাদা সমুন্নত রাখতে একটি প্রকল্প হাতে নিচ্ছে সরকার।

৪৬.৪৭ কোটি টাকা ব্যয়ের প্রস্তাবিত প্রকল্পটি মার্চ ২০২৩ থেকে ফেব্রুয়ারি ২০২৪ মেয়াদে বাস্তবায়নের প্রস্তাব করা করা হয়েছে।

গত ৬ এপ্রিল পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা ডিপিপি পুনর্গঠন করে পরিকল্পনা কমিশনে পাঠাতে বলেছে।  

এ প্রকল্পের আওতায় বঙ্গভবনের অভ্যন্তরে তোশাখানা, দরবার হল, কেবিনেট হল, রান্নাঘর এবং শেল্টার হাউজসহ অন্যান্য স্থানের পূর্ত ও বৈদ্যুতিক আধুনিকায়ন করবে গণপূর্ত অধিদপ্তর।

প্রকল্পটির উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা সম্পর্কে পিইসি সভায় গণপূর্ত অধিদপ্তর জানায়, বঙ্গভবনের দরবার হলের মেঝেতে সাধারণ মানের কার্পেট রয়েছে, যা পরিবর্তন করে কার্পেটের বদলে মার্বেল স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

বঙ্গভবনে অবস্থিত মানুক হাউজ বা তোশাখানা নামে পরিচিত ভবনটি সংরক্ষণের জন্য ভবনের শক্তিমাত্রা বৃদ্ধিসহ আধুনিক মিউজিয়ামের সুযোগ-সুবিধা সম্বলিত স্থাপত্য নকশা প্রণয়ন করা হয়েছে।

এছাড়া, শেল্টার হাউজ স্থাপনাটিকে পূর্বে ষাটের দশকের আদলে নকশা করে সংরক্ষণ করে রাখার নির্দেশনা পাওয়া গেছে।
 
পিইসি সভার কার্যবিবরণী থেকে জানা যায়, বঙ্গভবনে রাষ্ট্রপতির কিচেন যুগোপযোগি স্থাপত্য নকশার মাধ্যমে আধুনিকায়ন, তিন তলায় অবস্থিত গেস্ট রুমসহ অন্যান্য অংশের স্যানিটারি পাইপ ফিটিংসের কাজ, বঙ্গভবনে হরিণ পুকুরের পাশে ওয়াকওয়ে এবং বেঞ্চ এর সৌন্দর্য্য বর্ধন, বঙ্গভবনের পূর্বাংশে এবং উত্তরে দানা দিঘি সংলগ্ন এলাকা থেকে ৪ নম্বর গেট পর্যন্ত জলাবদ্ধতা নিরসনে সুয়ারেজ লাইস নির্মাণ কাজ, ইলেক্ট্রো-মেকানিক্যাল কাজ এবং সবুজায়ন কাজগুলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।

'প্রস্তাবিত কাজগুলো বাস্তবায়িত করা গেলে বঙ্গভবনের অবকাঠামোগত সমস্যাদি সমাধান হবে এবং বঙ্গভবন তার ঐতিহাসিক ভাবগাম্ভীর্য এবং মর্যাদা সমুন্নত রাখতে পারবে'- জানিয়েছে গণপূর্ত অধিদপ্তর।

প্রকল্প প্রস্তাব মূল্যায়ন করে পরিকল্পনা কমিশন বলেছে, প্রকল্পের ব্যয় প্রাক্কলনে কিছুক্ষেত্রে 'থোক' হিসেবে অর্থ রাখা হয়েছে।

যেমন- গেস্টরুমের আধুনিকায়নে ১.৮০ কোটি টাকা, ফার্নিচার সরবরাহে ১.০৫ কোটি টাকা, তোশাখানার জন্য ড্যাম্প প্রুফিং ও রেট্রোফিটিং ১.৫০ কোটি টাকা, মূল ভবনের ফায়ার প্রোটেকশন ও ডিকেশন সিস্টেমের জন্য ৯৫ লাখ টাকা।

এছাড়া, তোশাখানার ম্যুরাল স্থাপনে ৩০ লাখ টাকা, গুপ্তঘর সংলগ্ন ওয়াকওয়ে নিমার্ণে ৭০ লাখ টাকা, লাইব্রেরি ও অফিস কক্ষগুলোর আধুনিকায়নে ৮০ লাখ টাকা, শিশুদের আধুনিক খেলনার জন্য ৩০ লাখ টাকা, তোশাখানার উপহার সামগ্রীগুলোর রেস্টোরেশনে ৪০ লাখ টাকা, কয়েকটি লন উন্নয়নে ৬৮.৫৬ লাখ টাকা এবং কিছু গাছের গোড়ায় গ্রাউন্ড কভার নির্মাণে ১০ লাখ টাকা 'থোক' হিসেবে রাখা হয়েছে।

এসব ক্ষেত্রে থোক এর পরিবর্তে যথাসম্ভব সংখ্যা বা পরিমাণসহ ডিপিপিতে বিস্তারিত বিভাজন উল্লেখ করতে পরামর্শ দিয়েছে পরিকল্পনা কমিশন।

পরিকল্পনা কমিশনের সুপারিশ অনুযায়ী এখন প্রকল্প প্রস্তাবটি পুনর্গঠন করে কমিশনের ডিপিপি পাঠানো হলে এটি অনুমোদনের জন্য একনেক সভায় পাঠানো হবে।

আর কমিশনের সুপারিশের আলোকে ডিপিপি পুনর্গঠন না করে কমিশনে পাঠানো হলে আবারও পিইসি সভায় তা মূল্যায়ন করা হবে।  

গোড়ার দিকে বঙ্গভবন ছিল ব্রিটিশ ভারতের ভাইসরয়ের অস্থায়ী সরকারি বাসভবন এবং এরপরে পূর্ববাংলার গভর্নরের সরকারি বাসস্থান, যা গভর্নর হাউজ নামে পরিচিত ছিল।

বঙ্গভবনের চারপাশে রয়েছে উচ্চ সীমানা প্রাচীর। প্রধান ভবনটি তিন তলা বিশিষ্ট একটি প্রাসাদোপম অট্টালিকা। এই ভবনের চারপাশ সবুজ বৃক্ষরাজি পরিবেষ্টিত।

প্রধান ভবনের নিচতলায় রয়েছে রাষ্ট্রপতির অফিস, রাষ্ট্রপতির সচিব ও সামরিক সচিবদের অফিস, অন্যান্য কর্মকর্তাদের অফিস এবং দেশি-বিদেশি দর্শনার্থীদের সঙ্গে সাক্ষাতের জন্য পৃথক পৃথক কক্ষ।
 

 

 

 

Related Topics

টপ নিউজ

বঙ্গভবন / গণপূর্ত অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • বঙ্গভবনের ইমেইল, ভারতীয় ম্যালওয়্যার দিয়ে শীর্ষ নেতাদের এক্স অ্যাকাউন্ট 'হ্যাক' করা হয়েছে; অভিযোগ জামায়াতের
  • প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী
  • বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় বিকল্প সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
  • ৫ আগস্টের পর প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি, চারদিনের জন্য যাচ্ছেন নিজ জেলা পাবনায়

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net