Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি

বাংলাদেশ

ইউএনবি
15 April, 2023, 08:30 pm
Last modified: 15 April, 2023, 08:31 pm

Related News

  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি

নিউ সুপার মার্কেটসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইউএনবি
15 April, 2023, 08:30 pm
Last modified: 15 April, 2023, 08:31 pm
ঈদের আগে মার্কেটে অগ্নিকাণ্ড রহস্যজনক: বিএনপি

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর নিউ সুপার মার্কেটসহ বিভিন্ন মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনাকে 'রহস্যজনক' বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীসহ দেশের বড় বড় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা খুবই রহস্যজনক। বিষয়টি নিয়ে ইতোমধ্যেই জনগণ ও ব্যবসায়ীদের মনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকারের উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও জবাবদিহিতার অভাবে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।

নিউ সুপার মার্কেটসহ সব অগ্নিকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন বিএনপি নেতা। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাবাজার মার্কেট ও নবাবপুর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ফখরুল বলেন, আজ আবারও নিউ সুপার মার্কেটে আগুন লেগেছে। 'এটা প্রমাণ করে যে অবৈধ আওয়ামী সরকারের অগ্নি প্রতিরোধে কোনো আগ্রহ নেই, কারণ তারা শুধু রাষ্ট্রক্ষমতা রক্ষায় ব্যস্ত।'

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন মার্কেটে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ও বহু ব্যবসায়ী ধ্বংসের ঘটনায় আওয়ামী সরকার সামান্যতমও মাথা ঘামায় না।

এসব অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও প্রতিবেদনগুলো জনগণের সামনে তুলে ধরা হয় না বলে দুঃখ প্রকাশ করেন ফখরুল।

তিনি বলেন, 'এই সরকারের কাছে জনগণের জীবনের কোনো মূল্য নেই। একের পর এক এ ধরনের ঘটনা ঘটলেও সরকার তা রোধ করতে পারছে না।'

আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকার নিউ মার্কেটের পাশে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ড ঘটে এবং ফায়ার সার্ভিস সকাল ৯টা ১০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার সময় ঘন ধোঁয়ায় ৩০ জন অসুস্থ হয়ে পড়েছেন।
 
Related Topics

টপ নিউজ

নিউ মার্কেটে আগুন / মির্জা ফখরুল ইসলাম আলমগীর / বিএনপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • দেশের মানুষের মধ্যে দুঃশাসন মোকাবিলার অদম্য শক্তি রয়েছে: রিজভী
  • রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা ইসির
  • মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী, আমানসহ নতুন ৪ সদস্য
  • ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক এনসিপি নেতাকে পিটিয়ে পুুলিশে দিল বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net