Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
আরাভ খানকে দেশে ফেরাতে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 April, 2023, 07:15 pm
Last modified: 06 April, 2023, 07:29 pm

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
  • শিখ নেতা পান্নুন খুনের ছক কষার ঘটনায় ভারতীয় নাগরিকের প্রত্যর্পণ আমেরিকায়
  • অ্যাসাঞ্জকে এখনই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হচ্ছে না, হাইকোর্টের সিদ্ধান্ত
  • অস্ত্র মামলায় আরাভ খানকে ১০ বছরের কারাদণ্ড

আরাভ খানকে দেশে ফেরাতে আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন

টিবিএস রিপোর্ট
06 April, 2023, 07:15 pm
Last modified: 06 April, 2023, 07:29 pm
ছবি: ফেইসবুক থেকে সংগৃহীত

রবিউল ইসলাম ওরফে আরভ খানকে দেশে ফেরানোর জন্য সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তার ফাইল পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বৃহস্পতিবার (৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, 'আরাভ খানকে দেশে ফিরিয়ে আনার জন্য যে ফাইল বা কাগজপত্রগুলো রয়েছে, সেগুলো সত্যায়িত করে সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ মিশন।'

আরভকে দেশে ফেরানোর অগ্রগতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, মন্ত্রণালয় পরবর্তী সময়ে সংবাদমাধ্যমকে অবহিত করবে।

এর আগে গত ১৮ মার্চ ঢাকার একটি আদালত ২০১৫ সালে দায়ের করা একটি অস্ত্র মামলায় আত্মপক্ষ সমর্থনে দুবাইভিত্তিক স্বর্ণ ব্যবসায়ী এবং পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় পলাতক আরাভের বক্তব্য শোনার জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম সালাউদ্দিন বলেন, 'আমরা আশা করছি আরাভ খান ১৩ এপ্রিলের মধ্যে আদালতে আত্মসমর্পণ করবেন এবং আত্মপক্ষ সমর্থনে জবানবন্দি দেবেন।'

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, আরাভ খান তার শ্বশুর সেকেন্দার আলীকে হুমকি দেওয়ার পর ২০১৫ সালে ২৮ জানুয়ারি টাকা আদায়ের জন্য তার শ্বশুরবাড়িতে যান। পরে শ্বশুরবাড়ি থেকে রিভলবারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের উপপরিদর্শক সুজন কুমার কুন্ডু বাদী হয়ে আরাভের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। ২০১৫ সালের ১ মার্চ এ মামলায় আরভের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

২০১৫ সালের ১০ মে আরাভের বিরুদ্ধে অস্ত্র মামলার বিচার শুরু হয়। ২০১৮ সালের ১৪ মার্চ তিনি আদালত থেকে জামিনও পান। কিন্তু এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

একটি আদালত ২০১৯ সালের ২৪ অক্টোবর এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

অবশেষে চলতি বছরের ২৪ মার্চ ইন্টারপোল তাদের ওয়েবসাইটের রেড নোটিশ তালিকায় আরাভের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য বাংলাদেশ পুলিশের অনুরোধ গ্রহণ করে ইন্টারপোল।

এর আগে ১৮ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, ইন্টারপোলের মাধ্যমে আরাভ খান ওরফে রবিউল ইসলামকে দেশে আনার চেষ্টা চলছে।
 
Related Topics

টপ নিউজ

আরাভ খান / আসামি প্রত্যর্পণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • পুলিশ পরিদর্শক মামুন হত্যা: আরাভ খানসহ ৮ জনের যাবজ্জীবন
  • শিখ নেতা পান্নুন খুনের ছক কষার ঘটনায় ভারতীয় নাগরিকের প্রত্যর্পণ আমেরিকায়
  • অ্যাসাঞ্জকে এখনই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হচ্ছে না, হাইকোর্টের সিদ্ধান্ত
  • অস্ত্র মামলায় আরাভ খানকে ১০ বছরের কারাদণ্ড

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net