Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
ঢাকার রাস্তায় রমজানের প্রথম কর্মদিবসের দুঃসহ যানজট, রাস্তাতেই ইফতার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2023, 07:30 pm
Last modified: 27 March, 2023, 07:41 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী 
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

ঢাকার রাস্তায় রমজানের প্রথম কর্মদিবসের দুঃসহ যানজট, রাস্তাতেই ইফতার

অনেককেই বাধ্য হয়ে বাসে, গাড়িতে, অটোরিকশায় বসে বা রাস্তার পাশে ইফতার করতে হয়। যাদের সঙ্গে খাবার কিছু ছিল না, তারা কেবল পানি দিয়েই রোজা ভেঙেছেন।
টিবিএস রিপোর্ট
27 March, 2023, 07:30 pm
Last modified: 27 March, 2023, 07:41 pm
ছবি: গুগল ম্যাপ থেকে স্ক্রিনশট।

গত শুক্রবার রোজা শুরুর পর আজ সোমবার (২৭ মার্চ) রমজানের প্রথম কার্যদিবস, এদিন রাজধানীর রাস্তাঘাটে দীর্ঘ যানজটের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের।

অনেককেই বাধ্য হয়ে বাসে, গাড়িতে, অটোরিকশায় বসে বা রাস্তার পাশে ইফতার করতে হয়। যাদের সঙ্গে খাবার কিছু ছিল না, তারা কেবল পানি দিয়েই রোজা ভেঙেছেন।

মোহাম্মদপুর থেকে ইস্কাটনে যাচ্ছিলেন তসলিমা আক্তার; তিনি জানান, কারওয়ান বাজার মোড়ে যানজটের কারণে ৪৫ মিনিট আটকে ছিলেন। তার অভিযোগ, 'এতক্ষণ ধরে কীভাবে তারা ট্রাফিক সিগন্যাল আটকে রাখলেন, বুঝতে পারি না।'

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)'র শেরেবাংলা নগর জোনের সহকারী কমিশনার (ট্রাফিক) তারেক সিকান্দার বলেন, 'রমজানের প্রথম কার্যদিবস হওয়ায়, রাস্তাঘাটে আমাদের ব্যাপক চাপ মোকাবিলা করতে হচ্ছে। আমরা ঢাকার রাস্তায় যান চলাচল সচল রাখার চেষ্টা করছি।'

এদিকে সামাজিক মাধ্যমেও যানজটের কথা জানাচ্ছেন অনেকে। আজ সকাল থেকেই যানজট নিয়ে অনেক পোস্ট করা হয়েছে ফেসবুকের জনপ্রিয় 'ট্রাফিক অ্যালার্ট' পেইজে।

পোস্টে মন্তব্যকারীরা ট্রাফিক আইন যথাযথভাবে প্রয়োগ না করা, ইউ-টার্ন, ও সবদিক বিবেচনা না করে ফুটওভার ব্রিজ স্থাপন ইত্যাদিকে যানজটের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

এসব পোস্টে ঢাকার বাইরে বিভিন্ন মহাসড়কেও তুলনামূলকভাবে বেশি যানজটের কথা উল্লেখ করা হয়েছে।

অনেকে ইফতারের ঠিক আগে বা পরে অফিস থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন।

একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা আহসান বারির কাজ শেষ হয়েছে বিকেল সাড়ে তিনটায়। কিন্তু যানজটের কারণে তিনি ইফতার পর্যন্ত অফিসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

'গুগল ম্যাপ দেখেছি। সব রাস্তা থেমে আছে। এ গরমে জ্যামে বসে থাকার কোনো মানে নেই,' তিনি বলেন।

সবচেয়ে বেশি যানজট তৈরি হওয়া স্থানগুলোর একটি মহাখালী বাস স্ট্যান্ড। যাত্রীরা জানিয়েছেন, তেঁজগাও ও বনানী এলাকায় বাস টার্মিনাল অতিক্রম করতেই কয়েক ঘণ্টা লেগে যাচ্ছে।

রাস্তার দুপাশে বাস দাঁড়িয়ে থাকায় অন্য গাড়িগুলোর চলাচলও সীমিত হয়ে পড়েছে।

অনেকেই যানজটে বসে না থেকে বাস থেকে নেমে গিয়ে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন।

চাকরিজীবী জেসমিন নাহার জানান, মগবাজার থেকে মহাখালী যেতে তার দুই ঘণ্টা সময় লেগেছে।

যানজট নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, রমজানের পর প্রথম কর্মদিবসে যানজট হওয়াটা অপ্রত্যাশিত নয়, কিন্তু এর তীব্রতা ছিল অস্বাভাবিক। এমন যানজট সিটি কর্পোরেশনের অক্ষমতাকে ফুটিয়ে তুলেছে বলে মন্তব্য করেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ছোট দূরত্বে যাওয়ার জন্য নাগরিকদের রিকশা, সিএনজি, বা বাস ব্যবহার না করে হাঁটার পরামর্শ দেয়।

রমজান মাসে রাজধানীকে যানজটমুক্ত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ডিএমপি কর্তৃপক্ষ একাধিক যানজট নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে।

ঢাকার আন্তঃজেলা ও দীর্ঘপাল্লার বাসগুলে টার্মিনালের পাশের বড় সড়কের অংশবিশেষ দখলে রাখবে না বলে জানায় ডিএমপি কর্তৃপক্ষ।

Related Topics

টপ নিউজ

রমজান / কর্মদিবস / ঢাকার যানজট / ইফতার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম 
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী 
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net