Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
দেড় মাসে তিনবার বদলি হলেন দেবিদ্বারের ইউএনও

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
18 March, 2023, 10:25 am
Last modified: 18 March, 2023, 10:27 am

Related News

  • সরকারের আট মাসে ২ হাজারের বেশি কর্মকর্তা বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন

দেড় মাসে তিনবার বদলি হলেন দেবিদ্বারের ইউএনও

গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করেন এই ইউএনও।
কুমিল্লা প্রতিনিধি
18 March, 2023, 10:25 am
Last modified: 18 March, 2023, 10:27 am

দেবিদ্বারের ইউএনও ডেজী চক্রবর্তী/ ছবি- সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীর আবারো বদলির আদেশ হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) রাতে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ পায়।

ওই প্রজ্ঞাপনে তাকে আবারো খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর গত দেড় মাসে তিনবার বদলি হলেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ১ ডিসেম্বর ইউএনও ডেজী চক্রবর্তী দেবিদ্বার উপজেলায় যোগদান করেন। যোগদানের পর থেকেই বিভিন্ন সমালোচনা হয় তাকে নিয়ে।

দেবিদ্বারে যোগদানের দুই মাসের মধ্যেই প্রথমে গত ৭ ফেব্রুয়ারি তাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। কিন্তু ওই বদলি স্থগিত করে তিনি তার পদে বহাল থাকেন।

এরপর আবারো গত ৭ মার্চ দ্বিতীয়বারের মতো তাকে ফেনীর দাগনভূঞা উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। বদলির ওই আদেশের পর ১১ দিন অতিবাহিত হলেও তিনি দেবিদ্বারেই দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

এ অবস্থায় শুক্রবার (১৭ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরীর স্বাক্ষরিত আরেকটি বদলির প্রজ্ঞাপন ওয়েবসাইটে প্রকাশ পায়। ওই প্রজ্ঞাপনে তাকে ফেনীর দাগনভূঞা উপজেলার বদলির আদেশটি স্থগিত করে পুনরায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

তিনি গত ২০ ফেব্রুয়ারি দেবিদ্বার পৌর প্রশাসকের দায়িত্ব পালনকালে সরকারি নির্দেশ উপেক্ষা এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করে কুমিল্লা-সিলেট মহাসড়কে ৫টি সিএনজি অটোরিকশা ও ইজিবাইক স্ট্যান্ডের ইজারা প্রদানের মাধ্যমে সমালোচিত হন।

এর আগে গত বিজয় দিবসের অনুষ্ঠানে সরকারি প্রটোকল ভেঙে আওয়ামী লীগ নেতাকে প্রধান অতিথি করে সমালোচনার মুখে পড়েন তিনি।

গত ২ মার্চ জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে আলোচনা সভায় উপস্থিত থাকতে বাধ্য করেন এই ইউএনও।

এদিকে গত ৭মার্চ তার দ্বিতীয় বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী জানান, এ আদেশ খুব দ্রুত কার্যকর করা হবে।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

ইউএনও / বদলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
    ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
  • কেটি যাকারায়া। ছবি: সিএনপি
    ‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব
  • প্রতীকি ছবি: সংগৃহীত
    বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স
  • ছবি: টিবিএস
    ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি
  • বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
    সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

Related News

  • সরকারের আট মাসে ২ হাজারের বেশি কর্মকর্তা বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন
  • রাজশাহীতে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা
  • ডিএমপির দুই থানার ওসিসহ ৮ পুলিশ পরিদর্শককে বদলি
  • প্রথমবারের মতো শুরু হলো লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি প্রক্রিয়া
  • তিন ডিআইজিসহ ২৪ কর্মকর্তাকে রদবদল, মেট্রোরেল ও পুলিশ স্টাফ কলেজে নতুন পদায়ন

Most Read

1
২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের
অর্থনীতি

২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড ২৩,৯৪৩ কোটি টাকা রাজস্ব বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠানের

2
কেটি যাকারায়া। ছবি: সিএনপি
আন্তর্জাতিক

‘আমার প্রেসিডেন্ট, দুঃখিত আমার স্বামী’: প্রথম প্রেস ব্রিফিংয়েই স্বামীর সঙ্গে ট্রাম্পকে গুলিয়ে ফেললেন নতুন মার্কিন প্রেস সচিব

3
প্রতীকি ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ, পাকিস্তানসহ ২৯ দেশের বিমানকর্মীদের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা মেনে চলবে এয়ার ফ্রান্স

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফায়ার সার্ভিসের ২১ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে টঙ্গীর ওষুধ কারখানার আগুন

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কুতুবজোমে ১৩ হাজার কোটি টাকার ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তাবে সায় দেয়নি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

6
বাংলাদেশের একটি গ্রামের মাঠে সোলার প্যানেল। ফাইল ছবি: রেহমান আসাদ/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে অর্থবিভাগ ও পিকেএসএফের ৫০০ কোটি টাকার চুক্তি সই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net