Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
পাথারিয়া সংরক্ষিত বনে আগুনে পুড়ে ছাই ৪০ হেক্টর বন

বাংলাদেশ

রিপন দে, মৌলভীবাজার
12 March, 2023, 06:55 pm
Last modified: 12 March, 2023, 06:56 pm

Related News

  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে; কাজ চলবে আরও ২ দিন: বনবিভাগ
  • মৌলভীবাজারে সংরক্ষিত বনের একাংশে আগুন: বিট কর্মকর্তা প্রত্যাহার
  • লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আগুন

পাথারিয়া সংরক্ষিত বনে আগুনে পুড়ে ছাই ৪০ হেক্টর বন

স্থানীয়রা বলছেন, এ ঘটনায় বনবিভাগ নিজেই জড়িত। এই আগুনে প্রাকৃতিকভাবে জন্মানো কয়েক লাখ উদ্ভিদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
রিপন দে, মৌলভীবাজার
12 March, 2023, 06:55 pm
Last modified: 12 March, 2023, 06:56 pm
ছবি: টিবিএস

মৌলভীবাজারের পাথারিয়া হিলস্ রিজার্ভ ফরেস্টের বড়লেখা রেঞ্জের সমনভাগ এলাকায় বনের আয়তন ১ হাজার ৮৫০ হেক্টর। এই এলাকার ধলছড়ি ও মাকাল জোরায় প্রায় ৪০ হেক্টর জায়গার বন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আট দিন ধরে বনে আগুন জ্বলছে। বিষয়টি জেনেও আগুন নেভানোর কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ, উল্টো বিভিন্নভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বন বিভাগ।

বন বিভাগ বলছে, এটি বড় কোনো বিষয় নয়। অন্যদিকে স্থানীয়রা বলছেন, এ ঘটনায় বনবিভাগ নিজেই জড়িত। এই আগুনে প্রাকৃতিকভাবে জন্মানো কয়েক লাখ উদ্ভিদ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

পরিবেশগতভাবে মিশ্র চিরহরিৎ সমনভাগ বনাঞ্চলের এ অংশটি ইন্দো-বার্মা জীববৈচিত্র্য হটস্পটের একটি অংশ এবং এটি ভারত-বাংলাদেশের আন্তঃসীমান্তব্যাপী ছয়টি সংরক্ষিত বনাঞ্চলের মধ্যকার একটি।

সমনভাগ বনাঞ্চলটি বনাঞ্চল এবং উদ্ভিদ ও প্রাণীবৈচিত্র্য রক্ষায় বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলগুলোর অন্যতম।

ছবি: টিবিএস

শনিবার ১১ মার্চ সরজমিনে গিয়ে দেখা যায়, মিশ্র চিরহরিৎ সমনভাগ বিটের ধলছড়ি ও মাকাল জোরা এলাকায় প্রায় ৪০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। একপাশে এখন দাউ দাউ করে জ্বলছে আগুন। আগুনে পুড়ে অজগর সাপ, চশমাপরা হনুমান, মায়া হরিণ, কচ্ছপ, বনরুই, সজারুসহ বিভিন্ন সরীসৃপ প্রজাতির আবাস্থল এবং বিরল কীটপতঙ্গ ও বেশ কিছু প্রজাতির বৃক্ষের ক্ষতি হয়েছে।

এদিকে বনের একপাশে চলছে বাঁশ কাটার মহোৎসব। প্রায় ৪০ জন শ্রমিক দিয়ে সরকারি সম্পত্তিগুলোকে বিনষ্ট করা হচ্ছে। এসব বাঁশ পরবর্তীতে আগুন দিয়ে পুড়ানো হবে।

পরিবেশকর্মীরা বলছেন, স্থানীয় বন বিভাগ বনায়নের নামে অর্থ আত্মসাথের জন্য এই কাজ করছে। গত বছরও তারা একই কাজ করেছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

সেখানে নিয়মিত যাওয়া-আসা করা কামাল আহমদ নামে একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'এক সপ্তাহ আগে বনে আগুন দেখতে পাই। আগুনের তীব্রতা বেশি থাকায় বনের অনেক জায়গায় ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি বন বিভাগকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। যার ফলে এখানকার বিভিন্ন বিরল প্রজাতির প্রাণীসহ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।'

ছবি: টিবিএস

স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী বলেন, 'আমি জ্বালানি কাঠ ও নিজের কাজের জন্য বাঁশ নিতে মাঝেমধ্যে বনে আসা-যাওয়া করি। এই বনটি এমন ছিল না। এটি প্রাকৃতিকভাবে জন্মানো। বনটি পরিপাটি ছিল। তবে এখন আর আগের মতো নেই! সব বনখেকোরা খেয়ে ফেলছে। বনে হাতিও থাকে না। কারণ থাকার কোনো পরিবেশ নেই।'

এ বিষয়ে সমনভাগ বিট কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম বলেন, 'উপকারভোগীদের মাধ্যমে ২০ হেক্টর জায়গায় একটি আগর বাগান করা হবে। সেজন্য বন কেটে পরিষ্কার করা হচ্ছে। আগুন লাগার ব্যাপারটি এখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। হয়তো কেউ বিড়ি খেয়েছে এখানে। আর এটা থেকেই আগুন লেগে বনের চার-পাঁচ হেক্টর ভূমি আগুনে পুড়ে গেছে।'

বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলের বন বিভাগের বিভাগীয় প্রধান তৌফিকুল ইসলাম বলেন, 'আমি খবর পেয়েছি। যেকোনো অসাবধনতায় হয়তো এই আগুনের সূত্রপাত হতে পারে। ঝোপঝাড়, গাছের ডালপালা কাটা হয়েছে। সেজন্য এখানে আগুন লেগে এই এলাকা পুড়ে গেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। আমার স্টাফ আগামীকাল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।'

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী বলেন, 'আমি বনে আগুন লাগার বিষয়টি জেনেছি। যেহেতু সংরক্ষিত বন এলাকায় আগুন লেগেছে, এতে সরীসৃপ প্রজাতির প্রাণীসহ বিভিন্ন কীটপতঙ্গ, পাখির বাসার ব্যাপক ক্ষতি হবে।'

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম জানান, 'গত বছরও আমরা একই সংবাদ পেয়েছি, কিন্তু তখন যারা দায়িত্বে ছিলেন তারাই এই কাজ করেছিলেন বলে জেনেছিলাম। যেহেতু তারা এখনো বর্তমান আছেন, তাই এই কাজ যে তাদের দ্বারাই হয়েছে, তা নিয়ে সন্দেহ নেই। বনবিভাগ নতুন বনায়ন করে আর্থিক সুবিধা নিতে প্রাকৃতিক বন ধ্বংস করছে, এটা হতাশাজনক।'
 

Related Topics

টপ নিউজ

বনে আগুন / সংরক্ষিত বন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • অবকাঠামো নির্মাণকাজে বাধাগ্রস্ত হচ্ছে লোহাগাড়ার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে হাতির চলাচল
  • মহেশখালীতে গাছ কেটে সংরক্ষিত বনে সড়ক নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে; কাজ চলবে আরও ২ দিন: বনবিভাগ
  • মৌলভীবাজারে সংরক্ষিত বনের একাংশে আগুন: বিট কর্মকর্তা প্রত্যাহার
  • লাউয়াছড়া জাতীয় উদ্যানসংলগ্ন বনে আগুন

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net