Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
চট্টগ্রাম বন্দর: জানুয়ারিতে কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 February, 2023, 11:25 am
Last modified: 08 February, 2023, 11:39 am

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

চট্টগ্রাম বন্দর: জানুয়ারিতে কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং

এটি দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট থেকে সহসা পরিত্রাণ নেই।
টিবিএস রিপোর্ট
08 February, 2023, 11:25 am
Last modified: 08 February, 2023, 11:39 am
ফাইল ছবি-টিবিএস

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং ক্রমাগত কমছে। বছরের প্রথম মাস জানুয়ারিতেও কমেছে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যা। তবে জানুয়ারিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং কমলেও বেড়েছে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ।

চট্টগ্রাম বন্দরের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ৮৭,৯৮৪ টিইইউস (টুয়েন্টি ফুট ইকুয়েভিলেন্ট ইউনিট)। জানুয়ারি মাসে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ৬২,৭২৭ টিইইউস।

২০২২ সালের ডিসেম্বরে আমদানি হয় ৮৯,৪৫৯ টিইইউস এবং রপ্তানি হয় ৬১,৫২৯ টিইইউস কন্টেইনার। গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে আমদানি কমে ১,৪৭৫ টিইইউস। তবে জানুয়ারিতে আমদানি কমলেও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১,১৯৮ টিইইউস। 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারিতে আমদানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয় ১,৩১,৫২৫ টিইইউস। রপ্তানি হয় ৭৩,৫৪২ ‍টিইইউস। ২০২২ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৩ সালের জানুয়ারিতে আমদানি কমেছে ৪৩,৫৪২ টিইইউস। একই সময়ে রপ্তানি কমেছে ১০,৮১৫ টিইইউস।

চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাণিজ্যে মন্দা পরিস্থিতি বিরাজ করছে। ডলার সংকটের কারণে পণ্য আমদানি সীমিত করে সরকার। এর ফলে ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে ক্রমাগত কমতে থাকে আমদানি। একই অবস্থা পৃথিবীর অন্যান্য বন্দরেও।

ব্যবসায়ীরা জানান, চলতি ২০২৩ সালের জানুয়ারিতেও আমদানি কমার ধারাবাহিকতা রয়েছে। এটি দেশের অর্থনীতির জন্য নেতিবাচক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট থেকে সহসা পরিত্রাণ নেই।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম টিবিএসকে বলেন, "চাহিদা অনুযায়ী এলসি দিতে পারছেনা ব্যাংকগুলো। ফলে আমদানির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে। এর প্রভাব পড়েছে বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ে।"

উল্লেখ্য, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের প্রায় ৯২ শতাংশ হয় এই চট্টগ্রাম বন্দর দিয়ে। দেশের বন্দরগুলো দিয়ে পরিবহনকৃত পণ্যবাহী কনটেইনারের ৯৮ শতাংশই এই সমুদ্রবন্দর দিয়ে পরিবহন হয়। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি-রপ্তানিকৃত পণ্যের প্রায় ২৫ শতাংশ কনটেইনারে পরিবহন করা হয়। 

বন্দরের তথ্যমতে, ২০২২ সালে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩১,৩৩,০২০ টিইইউস কন্টেইনার। ২০২১ সালে হয়েছিল ৩২,১৪,৫৪৮ টিইইউস।   

Related Topics

টপ নিউজ

কন্টেইনার হ্যান্ডলিং / চট্টগ্রাম বন্দর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net