Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
দুই মেয়ের অভিভাবকত্ব পেলেন জাপানি মা, দেশ ছাড়তে বাধা নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 05:20 pm
Last modified: 29 January, 2023, 05:42 pm

Related News

  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 
  • এরিকো বনাম ইমরান: সন্তানদের হেফাজত নিয়ে এক জাপানি মা ও বাংলাদেশি বাবার লড়াই
  • মেয়েদের নিয়ে এখনই দেশ ছাড়তে পারবেন না জাপানি মা
  • জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে পুলিশে হস্তান্তর 
  • ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের সঙ্গেই থাকবে দুই শিশু: সুপ্রিম কোর্ট 

দুই মেয়ের অভিভাবকত্ব পেলেন জাপানি মা, দেশ ছাড়তে বাধা নেই

টিবিএস রিপোর্ট
29 January, 2023, 05:20 pm
Last modified: 29 January, 2023, 05:42 pm
ছবি: সংগৃহীত

দুই মেয়ের অভিভাবকত্ব নিয়ে প্রাক্তন বাংলাদেশি স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে অবশেষে জাপানি নারী নাকানো এরিকোর পক্ষে রায় দিয়েছেন ঢাকার একটি আদালত।

ঢাকার ১২ নম্বর পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান আজ রোববার এই রায় ঘোষণা করেন। এছাড়া দুই শিশুর হেফাজত ও অভিভাবকত্ব চেয়ে বাবা ইমরান শরীফের করা মামলাও খারিজ করে দিয়েছেন আদালত। 

রোববার (২৯ জানুয়ারি) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান এ রায় ঘোষণা করেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন এরিকোর আইনজীবী মুহাম্মদ শিশির মনির।

২০০৮ সালে জাপানে এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের বিয়ে হয়। তাদের তিনটি কন্যাসন্তান আছে। ২০২১ সালের ১৮ জানুয়ারি এরিকোর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ইমরান।

স্ত্রীকে বিবাহবিচ্ছেদের চিঠি দেওয়ার পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জাপানের পারিবারিক আদালতে মামলা শুরু হয়। এর মধ্যে ওই বছরই বড় ও মেজো মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন ইমরান। 

কিন্তু দুই মেয়েকে ফিরে পেতে ২০২১ সালের আগস্টে ঢাকায় এসে হাইকোর্টে রিট করেন এরিকো।

মামলা চলমান অবস্থায় গত ২৪ ডিসেম্বর মেয়েদের নিয়ে দেশ ছাড়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরিকোকে থামানো হয়। পরে এরিকো সাংবাদিকদের বলেছিলেন, তিনি পারিবারিক আদালতে থাকা মামলার দ্রুত নিষ্পত্তি চান। 

Related Topics

টপ নিউজ

জাপানি শিশু / জাপানি নাগরিক নাকানো এরিকো / শিশুর অভিভাবকত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা
  • শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
    'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ছবি: সংগৃহীত
    মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

Related News

  • জাপানি তিন শিশু নিয়ে হাইকোর্টের রায়: ২ মেয়ে মায়ের কাছে, বাবার কাছে থাকবে ১ মেয়ে 
  • এরিকো বনাম ইমরান: সন্তানদের হেফাজত নিয়ে এক জাপানি মা ও বাংলাদেশি বাবার লড়াই
  • মেয়েদের নিয়ে এখনই দেশ ছাড়তে পারবেন না জাপানি মা
  • জাপানি মেয়েসহ আত্মগোপনে থাকা বাবাকে পুলিশে হস্তান্তর 
  • ৩ জানুয়ারি পর্যন্ত জাপানি মায়ের সঙ্গেই থাকবে দুই শিশু: সুপ্রিম কোর্ট 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
পাকিস্তান, তুরস্ক ও মিশর আড়ালে থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে কাজ করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বায়েঁ), পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (মাঝে) ও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রস্তাব পৌঁছে দিয়েছে পাকিস্তান; বৈঠক হতে পারে পাকিস্তান বা তুরস্কে: ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা

3
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

'তখন রাত ২টা বেজে ১৫ মিনিট; ২৬শে মার্চ, ১৯৭১ সাল' 

4
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মগবাজারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় ওসির ব্যাখ্যা তলব, ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net