Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
মেট্রোরেলের নিচের রাস্তা এখনও অন্ধকারে থাকায় দুর্ভোগ

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
27 January, 2023, 06:20 pm
Last modified: 27 January, 2023, 06:26 pm

Related News

  • সিএনজি থেকে নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • মেট্রোরেলের নিরাপত্তায় বসানো হবে আর্চওয়ে- লাগেজ স্ক্যানার
  • অপরাধ প্রমাণে আঙুলের ছাপের প্রথম জয়
  • নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের ৫ জন শরীয়তপুরের ব্যবসায়ী
  • রংধনুর রঙে কলকাতার উড়ালসড়ক রাঙাতে গিয়ে বিপত্তি, বৃষ্টিতে পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা; অস্বীকার পুলিশের

মেট্রোরেলের নিচের রাস্তা এখনও অন্ধকারে থাকায় দুর্ভোগ

মেট্রোরেল চালু হয়েছে। কিন্তু মেট্রো নির্মাণের সময় সড়ক থেকে তুলে ফেলা স্ট্রিটলাইটগুলো এখনও বসানো হয়নি। ফলে সন্ধ্যার পর থেকেই মেট্রোর নিচের রাস্তা হয়ে ওঠে অন্ধকার। আর তার জেরে সূর্যাস্তের পর মেট্রোরেলের নিচে আগারগাঁও ও পল্লবীর মধ্যকার ৭ কিলোমিটার আলোবিহীন রাস্তাগুলো এখন অপরাধ ও দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে।
মো. জাহিদুল ইসলাম
27 January, 2023, 06:20 pm
Last modified: 27 January, 2023, 06:26 pm
সন্ধ্যার পর মেট্রোরেল লাইনের নিচের সড়ক এরকম অন্ধকার হয়ে ওঠে। ছবি: রাজীব ধর

সূর্যাস্তের পর ঢাকা মেট্রোরেলের নিচে আগারগাঁও ও পল্লবীর মধ্যকার ৭ কিলোমিটার আলোবিহীন রাস্তাগুলো এখন অপরাধ ও দুর্ঘটনার হটস্পট হয়ে উঠেছে।

এই অন্ধকার রাস্তায় চলাচলের জন্য রিকশার মতো মোটরবিহীন যানবাহনগুলোকে অন্যান্য চলমান যানবাহনের হেডলাইট অথবা রাস্তার পাশের দোকানের কম আলোর ওপর নির্ভর করতে হয়। ফুটপাতও ভাঙাচোরা। তাই ফুটপাত দিয়েও পথচারীদের হাঁটতে সমস্যা হয়।

বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের  উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশটি গত বছরের ২৮ ডিসেম্বর চালু হয়। পল্লবী স্টেশনটিও খুলে দেওয়া হয়েছে এ বছরের ২৫ জানুয়ারি। উদ্বোধনের পর বেগম রোকেয়া সরণির মেরামত ও সংস্কারের কাজও শেষের পথে। কিন্তু মেট্রো নির্মাণের সময় তুলে ফেলা স্ট্রিট ল্যাম্পগুলো এখনও বসানো হয়নি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, তারা এখন স্ট্রিটলাইট বসানোর জন্য টেন্ডার ছাড়তে কাজ করছে। এদিকে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় লাইট স্থাপন না হওয়া পর্যন্ত বাড়তি পুলিশ টহলের দাবি করছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।

গত শনিবার রাত ৯টার দিকে রিকশায় করে ফার্মগেট থেকে আগারগাঁও যাচ্ছিলেন রুনু আক্তার ও তার ছেলে। আগারগাঁও আবহাওয়া অফিসের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের ওপর হামলা করে রুনুর ব্যাগ কেড়ে নেয়। ব্যাগে নগদ ৬০ হাজার টাকা, পরিবারের সদস্যদের পাসপোর্ট ও মোবাইল ফোন ছিল।

তালতলায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে কাঁদতে কাঁদতে রুনু বলেন, 'রাস্তায় আলো থাকলে এই ঘটনা ঘটত না।'

মিরপুরের শেওড়াপাড়ার বাসিন্দা আবিদ হোসেন নিয়মিত এ পথে যাতায়াত করেন। তিনি জানান, অন্ধকার ফুটপাতে হাঁটতে গিয়ে একবার তিনি ড্রেনে পড়ে গিয়েছিলেন। 

তিনি টিবিএসকে বলেন, 'অপরিকল্পিতভাবে মেট্রোরেল নির্মাণ এবং রাস্তা খননের কারণে আমরা বছরের পর বছর দুর্ভোগ পুহিয়েছি। এখন উদ্বোধনের পরেও মনে হচ্ছে সমস্যা শেষ হয়নি।'

ইসমাইল হোসেন নামে এক গাড়িচালক বলেন, রাস্তার বিভিন্ন অংশে এখনো মেরামতের কাজ চলছে, তাই রাতে গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। 'সমস্যা হলো খুব বেশিদূর চোখ যায় না। সামনে কি আছে, গাড়ির হেডলাইটের আলোতে তা খুব একটা বোঝা যায় না।'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সুপারিন্টেনডিং প্রকৌশলী (ইলেক্ট্রিসিটি) মো. রফিকুল ইসলাম বলেন, তারা স্ট্রিটলাইটের টেন্ডার ছাড়া নিয়ে কাজ করছেন। শীঘ্রই স্ট্রিটলাইট বসানো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মেট্রোরেল উদ্বোধনের পরও লাইট লাগানো হয়নি কেন—এমন প্রশ্নের জবাবে রফিকুল আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করেন। তার দাবি, লাইট লাগানোর কাজ ধীরগতিতে চলছে না, কাজ ঠিকমতোই চলছে।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / স্ট্রিটলাইট / অপরাধ / দুর্ঘটনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • ছবি: এএফপি
    ২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

Related News

  • সিএনজি থেকে নেমে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল
  • মেট্রোরেলের নিরাপত্তায় বসানো হবে আর্চওয়ে- লাগেজ স্ক্যানার
  • অপরাধ প্রমাণে আঙুলের ছাপের প্রথম জয়
  • নাটোরের সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জনের ৫ জন শরীয়তপুরের ব্যবসায়ী
  • রংধনুর রঙে কলকাতার উড়ালসড়ক রাঙাতে গিয়ে বিপত্তি, বৃষ্টিতে পিচ্ছিল হয়ে ঘটছে দুর্ঘটনা; অস্বীকার পুলিশের

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

২০২০ সালে ডেমোক্র্যাটরা চুরি করে জিতেছে, তাই আমার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ‘অধিকার আছে’: ট্রাম্প

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net