Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রমজানে একসাথে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 January, 2023, 04:30 pm
Last modified: 23 January, 2023, 11:10 am

Related News

  • রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৫ শতাংশ 
  • দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা শুরু
  • আরও ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি গোলাপ, কারাগারে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
  • আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু
  • টিসিবির ট্রাকসেল থেকে কিছু মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

রমজানে একসাথে বেশি পণ্য না কেনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক পণ্য দেশে এসেছে, কিছু পণ্য পথে আছে এবং কিছু ক্রয়ের প্রক্রিয়া চলছে। ‘ভোক্তারা স্বাভাবিক পরিমাণে ক্রয় করলে কোনো সমস্যা হবে না’।
টিবিএস রিপোর্ট
22 January, 2023, 04:30 pm
Last modified: 23 January, 2023, 11:10 am

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আসন্ন রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মজুত ও বাজার স্থিতিশীল রাখতে সরকার পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করেছে। কোনো পণ্যের সংকট হবে না, মূল্যও বৃদ্ধি পাবে না। ভোক্তারা যদি একসাথে বেশি পণ্য ক্রয় না করেন, তাহলে বাজারে পণ্যের ওপর একসাথে বেশি চাপ পড়বে না।

বাণিজ্যমন্ত্রী আজ রোববার (২২ জানুয়ারি) রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ- এর উদ্যোগে আয়োজিত মাসব্যাপী রংপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রংপুর ক্রিকেট গার্ডেনে এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রিজ আয়োজিত মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় স্থানীয় ও দেশের বিভিন্ন অঞ্চলের মোট ১২০টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে পণ্য ক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে অনেক পণ্য দেশে এসেছে, কিছু পণ্য পথে আছে এবং কিছু ক্রয়ের প্রক্রিয়া চলছে। 'ভোক্তারা স্বাভাবিক পরিমাণে ক্রয় করলে কোনো সমস্যা হবে না'।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বা স্বাভাবিক সময়ে কোনো ব্যবসায়ী কোনো ধরনের অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে এসকল পণ্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলে– তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এসকল পণ্যের আমদানিকারক, বাজারজাতকারী প্রতিষ্ঠান এবং পাইকারী ব্যবসায়ীদের সাথে দফায় দফায় আলোচনা চলছে, আরও আলোচনা হবে। সরকার ব্যবসায়ীদের চাহিদা মোতাবেক সব ধরনের সহযোগিতা দিচ্ছে।

'বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন রমজান মাসে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে' বলেও উল্লেখ করে টিপু মুনশি।

তিনি আরও বলেন, 'উৎপাদন ব্যয়ের সাথে সমন্বয় করে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে, এতে অর্থনীতিতে কিছুটা প্রভাব পড়া স্বাভাবিক। গ্যাস দিয়ে যেসব পণ্য উৎপাদন করা হয়, সেসব পণ্যের মূল্যের ওপর কিছুটা প্রভাব পড়বে। নতুন করে গ্যাসের দাম নির্ধারণে আলোচনা চলছে। দেশের মানুষের জন্য ন্যায্যমূল্যে গ্যাস ও বিদ্যুতের মূল্য নিশ্চিত করার চেষ্টা চলছেস্থা

উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টিজ এর সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম, প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে বাণিজ্যমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়ামে ওয়ার্ড আ. লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন এবং কাউনিয়ার মধুপুরে তিনদিনব্যাপী অষ্টপ্রহর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

 

Related Topics

টপ নিউজ

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি / পণ্য ক্রয় / মাহে রমজান / ভোক্তাপণ্য সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • রমজান উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ২.৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২৫ শতাংশ 
  • দেখা গেছে রমজানের চাঁদ, কাল থেকে রোজা শুরু
  • আরও ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি গোলাপ, কারাগারে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
  • আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু
  • টিসিবির ট্রাকসেল থেকে কিছু মানুষকে খালি হাতে ফিরতে হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net