Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 12, 2026
অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
25 December, 2022, 06:55 pm
Last modified: 25 December, 2022, 07:01 pm

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, "একজনের এতবার (নেতৃত্ব) দায়িত্ব নেয়া ঠিক নয়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদেরকে বিবেচনা করতে হবে যে আমার বয়স হচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমরা শুধু জনগণের শক্তিতে বিশ্বাস করি।"
ইউএনবি
25 December, 2022, 06:55 pm
Last modified: 25 December, 2022, 07:01 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, অস্থির বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এবার দলের নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি।

দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর রবিবার গণভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, 'একজনের এতবার (নেতৃত্ব) দায়িত্ব নেয়া ঠিক নয়। কিন্তু বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদেরকে বিবেচনা করতে হবে যে আমার বয়স হচ্ছে। জনগণের আস্থা ও বিশ্বাসই আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি। আমরা শুধু জনগণের শক্তিতে বিশ্বাস করি। এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলকে শক্তিশালী করতে হবে। এটা আপনাদের কাছে আমার অনুরোধ।'

তিনি প্রতিটি জেলা ও উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ইউনিট অফিস স্থাপন করতে না পারলে কেন্দ্রীয় আওয়ামী লীগ তাদের সাহায্য করবে বলে জানান তিনি। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে উৎপাদন বাড়াতে দেশের প্রতি ইঞ্চি আবাদি জমি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন যে কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক মন্দা পুরো বিশ্বকে গ্রাস করেছে। প্রধানমন্ত্রী বলেন, 'অনেক ধনী দেশ ইতোমধ্যেই মন্দার কথা ঘোষণা করেছে। বাংলাদেশকে সে অবস্থায় আটকা পড়া চলবে না। আমরা যদি অতিরিক্ত খাদ্য উৎপাদন করতে পারি, তবে আমরা আমাদের নিজস্ব চাহিদা মিটিয়ে অনেক দেশে রপ্তানি করতে পারব।'

শেখ হাসিনা নতুন সদস্য অন্তর্ভুক্ত করার মাধ্যমে দলকে শক্তিশালী করার ওপর জোর দেন। তিনি বলেন, 'আমরা আটটি বিভাগের জন্য আটটি নতুন দল গঠন করব, তাদের দায়িত্ব হবে নতুন সদস্য নিয়োগে দেখাশোনা করা।'

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগই একমাত্র সংগঠন যারা এদেশের মাটি ও জনগণ থেকে গড়ে উঠেছে। অথচ বিএনপি ও জাতীয় পার্টি সামরিক শাসকদের পকেট থেকে এসেছে যারা দেশের সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, অথচ জনগণের ভাগ্য উন্নয়নের দায়িত্ব আমাদের রয়েছে। এ ব্যাপারে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব রয়েছে।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / বৈশ্বিক অর্থনীতি / নেতৃত্ব / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
    রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে
  • ছবি: সংগৃহীত
    নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ
  • ফাইল ছবি: সংগৃহীত
    জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

Related News

  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস
  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি: নাহিদ
  • আত্মসমর্পণ করে জামিন পেলেন বরিশাল জেলা আ.লীগের সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
মতামত

আগে দেয়া থাকলে আবারও কি দিতে হবে হামের টিকা?

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

4
মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা চলছে। ছবি: মেহেদি হাসান/ টিবিএস
বাংলাদেশ

রোববার থেকে ৪ সিটি করপোরেশনে ১২ লাখ শিশুকে হামের টিকা দেয়া হবে

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নতুন ব্যাংকের লাইসেন্সের আবেদন সাহসিকতার সঙ্গে নাকচ করতে হবে: সালেহউদ্দিন আহমেদ

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জিপিএ-৫ পাওয়া ৭২ শতাংশ শিক্ষার্থীই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফেল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net