Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 30, 2026
ফারদিন হত্যা মামলায় রিমান্ডে বান্ধবী, সিসিটিভি পর্যালোচনা করছে ডিবি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 November, 2022, 08:10 pm
Last modified: 10 November, 2022, 08:10 pm

Related News

  • ‘আমি নিজেও ভুক্তভোগী’: শিল্পখাতে বেপরোয়া চাঁদাবাজির তথ্য তুলে ধরলেন বিটিএমএ সভাপতি
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

ফারদিন হত্যা মামলায় রিমান্ডে বান্ধবী, সিসিটিভি পর্যালোচনা করছে ডিবি

‘সিসিটিভি ফুটেজে আমরা ৪ তারিখ ফারদিনকে বনশ্রীতে বান্ধবী বুশরার মেসের দিকে যেতে দেখেছিলাম। কিন্তু ওই এলাকা ছেড়ে যাওয়ার কোনো ফুটেজ এখনো খুঁজে পাইনি। আমরা কাছাকাছি এলাকার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। মামলায় বুশরাকে আসামি করার অন্যতম কারণ এটা।’
টিবিএস রিপোর্ট
10 November, 2022, 08:10 pm
Last modified: 10 November, 2022, 08:10 pm
নিহত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী আয়াতুল্লাহ বুশরাকে পাঁচ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া অপরাধীদের ধরতে নগরীর বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করছে তারা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। 

তিনি বলেন, 'এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো ঝামেলা ছিল কি না, তা খোঁজ করা হচ্ছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, আমরা এখনই বলতে পারছি না, একটু সময় লাগবে। আমাদের দুই-তিনটি টিম কাজ করছে। পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।'

বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন বাদী হয়ে ওই তরুণীসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। সকালে মামলার এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এজাহারটি গ্রহণ করে রামপুরা থানার পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ গোলাম মউলাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরে মামলাটির তদন্ত ডিবির কাছে হস্তান্তর করা হয়। 

এছাড়াও মামলাটি তদন্ত করে আগামী ১২ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

গত ৪ নভেম্বর রাতে বান্ধবী বুশরাকে রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে নামিয়ে দেন ফারদিন। এরপর থেকে ফারদিনের আর কোনো হদিস না পায়নি তার পরিবার। অনেক খোঁজাখুঁজির পর ৫ নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ফারদিনের বাবা নূর উদ্দিন। পরে সোমবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত চার বছর ধরে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে ফারদিনের। পাশাপাশি তারা একটি ডিবেট ক্লাবেরও সদস্য। ওই তরুণী ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। ৪ নভেম্বর দুজনে একসঙ্গে ঘোরার পর রাত সোয়া ১০টায় ওই তরুণী বাসায় ফেরেন বলে পুলিশকে তথ্য দিয়েছেন তিনি।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, 'সিসিটিভি ফুটেজে আমরা ৪ তারিখ ফারদিনকে বনশ্রীতে বান্ধবী বুশরার মেসের দিকে যেতে দেখেছিলাম। কিন্তু ওই এলাকা ছেড়ে যাওয়ার কোনো ফুটেজ এখনো খুঁজে পাইনি। আমরা কাছাকাছি এলাকার ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। মামলায় বুশরাকে আসামি করার অন্যতম কারণ এটা।'

এদিকে এ ঘটনাকে 'হত্যাকাণ্ড' ধরেই তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, 'বুয়েটের যে শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে, তার সবশেষ লোকেশন আমরা গাজীপুর পেয়েছিলাম। গাজীপুর থেকে পরবর্তীতে কীভাবে লাশ শীতলক্ষ্যায় এল, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।'

তিনি বলেন, এটি একটি হত্যাকাণ্ড এবং সে বিষয়টি সামনে রেখে তদন্ত চলছে। তদন্ত শেষ করে রিপোর্ট পেলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে। 

Related Topics

টপ নিউজ

ফারদিন হত্যা / হত্যাকাণ্ড / বুয়েট শিক্ষার্থী হত্যা / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: সংগৃহীত
    ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

Related News

  • ‘আমি নিজেও ভুক্তভোগী’: শিল্পখাতে বেপরোয়া চাঁদাবাজির তথ্য তুলে ধরলেন বিটিএমএ সভাপতি
  • রাজধানীর অপরাধ নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার
  • এআই ও স্মার্ট প্রযুক্তিতে সাজছে গাজীপুর: ১৬০ কোটি টাকায় শুরু হচ্ছে ‘সেফ সিটি’ প্রকল্প
  • আমাদের সন্তানরা অপরাধী হয়ে উঠছে কেন
  • রাজধানীতে বেপরোয়া ছিনতাইয়ে জনমনে আতঙ্ক বাড়ছে 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

5
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

6
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net