Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো: শেখ সেলিম

বাংলাদেশ

কুমিল্লা প্রতিনিধি
05 November, 2022, 05:00 pm
Last modified: 05 November, 2022, 05:06 pm

Related News

  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

ইউরোপ-আমেরিকার চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো: শেখ সেলিম

তিনি বলেন, ‘কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ তাদের চিনে ফেলেছে। সারা বিশ্বে ৫০ শতাংশ মূল্যস্ফীতি। সেখানে আমরাও কিছু সমস্যায় আছি। বিএনপি বলে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের তো লোন আছে, আমাদের নাই। আমরা কীভাবে শ্রীলঙ্কা হব! আমেরিকা, ইতালি, পাকিস্তান অনেক রাষ্ট্রের চেয়ে আমাদের অবস্থা ভালো। অবস্থা বলতে অর্থনৈতিক অবস্থা। এই বিপদ আমরা কাটিয়ে উঠব’।
কুমিল্লা প্রতিনিধি
05 November, 2022, 05:00 pm
Last modified: 05 November, 2022, 05:06 pm
শেখ ফজলুল করিম সেলিম। ফাইল ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমেরিকা, ইতালি, পাকিস্তানের মতন রাষ্ট্রের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো। শনিবার (৫ নভেম্বর) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, 'কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ তাদের চিনে ফেলেছে। সারা বিশ্বে ৫০ শতাংশ মূল্যস্ফীতি। সেখানে আমরাও কিছু সমস্যায় আছি। বিএনপি বলে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের তো লোন আছে, আমাদের নাই। আমরা কীভাবে শ্রীলঙ্কা হব! আমেরিকা, ইতালি, পাকিস্তান অনেক রাষ্ট্রের চেয়ে আমাদের অবস্থা ভালো। অবস্থা বলতে অর্থনৈতিক অবস্থা। এই বিপদ আমরা কাটিয়ে উঠব'।
 
'ওরা বলে খালেদা জিয়া নাকি মুক্তিযুদ্ধ করেছে। ও কীসের মুক্তিযোদ্ধা? ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা নয়, পাকিস্তানের মুক্তিযোদ্ধা'। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, 'মির্জা ফখরুল সাহেব, খেলতে চান? ডিসেম্বরে আপনাদের বিরুদ্ধে ফাইনাল খেলা হবে। লুটপাটের বিরুদ্ধে খেলা হবে, দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে। সোয়া কোটি মানুষের ভোট চুরি করেছেন, ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। আপনাদের মোকাবিলা করা হবে'।

'দুবাই থেকে টাকা এনে বরিশালে সমাবেশ করছেন। বড় বড় পাতিলে রান্না করছেন। আপনারা কুমিল্লায় এসে দেখে যান, একটি মহানগর সম্মেলনে কত মানুষ এসেছে। আপনারা সরকার পতনের যে স্বপ্ন দেখছেন, তা কর্পূরের মতো উড়ে যাবে। আগামীতে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হবেন'।

বিএনপিকে উদ্দেশ্য করে আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, 'যে পালিয়ে গেছে, সে আপনাদের নেতা। আপনাদের আন্দোলনের নেতা। তাকে নিয়ে সরকার পতন ঘটাবেন? খোয়াব, সবই রঙিন খোয়াব'।

ওবায়দুল কাদের বলেন, দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত কষ্টে আছে। এটা আমরা স্বীকার করি। তবে এ সংকট বৈশ্বিক। এতে আমাদের দায় নেই। আমাদের ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ ছিল। এখন আছে ২৫ হাজার মেগাওয়াট। বিএনপি খাম্বা আর খাম্বা দিয়েছে, বিদ্যুৎ দেয়নি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল হানিফ।

তিনি বলেন, অন্যকে দুর্নীতিবাজ বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। এই তারেক রহমান কমিশন ছাড়া কোনো কাজ করেনি। আর আপনারা আমাদের দুর্নীতিবাজ বলছেন? লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের সময় রিজার্ভ ছিল ৩.২৮ মিলিয়ন ডলার। আমরা ৪৮ বিলিয়ন পর্যন্ত রিজার্ভ করেছি। এখন ৩৯ বিলিয়ন রিজার্ভ আছে। এই রিজার্ভ আমরা গিলে খাইনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম আল মাহমুদ স্বপন, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম, আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী প্রমুখ।

সম্মেলনে সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করেন শেখ ফজলুল করিম সেলিম।

Related Topics

টপ নিউজ / সারাদেশ

কুমিল্লা / আওয়ামী লীগের মহানগর সম্মেলন / শেখ সেলিম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে
  • ছবি: টিবিএস
    জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

Related News

  • কুমিল্লায় প্রাইভেটকারে বাসের ধাক্কা: চালকসহ নিহত ৪
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

4
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তদারকি শক্তিশালী করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net