Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
এক এনআইডির বিপরীতে ১৫টির বেশি সিম রয়েছে ৭.২৩ লাখ গ্রাহকের  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 September, 2022, 03:20 pm
Last modified: 25 September, 2022, 03:26 pm

Related News

  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইলের সিম কার্ডে কর বাতিলের প্রস্তাব

এক এনআইডির বিপরীতে ১৫টির বেশি সিম রয়েছে ৭.২৩ লাখ গ্রাহকের  

একটি এনআইডির বিপরীতে বিপুল সংখ্যক সিম নিবন্ধিত থাকায় বিটিআরসি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রায়শই অপরাধীদের শনাক্তকরণে সমস্যায় পড়ে।
টিবিএস রিপোর্ট
25 September, 2022, 03:20 pm
Last modified: 25 September, 2022, 03:26 pm
প্রতীকী ছবি

একক এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের বিপরীতে বিভিন্ন মোবাইল নেটওয়ার্ক অপারেটরের ১৫টিরও বেশি সিম রয়েছে দেশের প্রায় ৭.২৩ লাখ গ্রাহকের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে এ তথ্য।

এসব গ্রাহকের নিবন্ধিত সিমের সংখ্যা প্রায় দুই কোটি; বিটিআরসি, বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম (সিবিভিএমপি) ডেটা দিয়ে নির্বাচন কমিশনের এনআইডি ডেটাবেস ম্যাপিংয়ের পর এ তথ্য খুঁজে পেয়েছে।

বর্তমানে চারটি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের অধীনে দেশের মোট মোবাইল সিম গ্রাহকের সংখ্যা ১৮.৪ কোটি।  

একটি এনআইডি দিয়ে সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম নিবন্ধনের নিয়ম রয়েছে। বিটিআরসি'র সচিব মোঃ নুরুল হাফিজ বলেন, নিয়ন্ত্রক কমিশন আগামী ৩০ নভেম্বর থেকে যেসব এনআইডির বিপরীতে ১৫টির বেশি অনিবন্ধিত সিম রয়েছে, সেগুলো ডিঅ্যাক্টিভেট (নিষ্ক্রিয়) করতে ডেটা যাচাই করছে। 

"তবে যদি কোনো গ্রাহক তাদের ডিঅ্যাক্টিভেটেড সিমের বিরুদ্ধে আবেদন করেন, তাহলে বিটিআরসি তা যথাযথ নথির ভিত্তিতে বিবেচনা করে দেখবে", যোগ করেন তিনি।

বিটিআরসির সূত্রমতে, সাইবার ক্রাইম এবং আর্থিক জালিয়াতির মতো অনেক অপরাধ সংঘটনে অপরাধীরা একাধিক সিমকার্ডের ব্যবহার করে থাকে।

২০১৭ সালের ৪ ডিসেম্বর বিটিআরসি থেকে ঘোষণা হয়, একটি করে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্মনিবন্ধন সনদের অনুকূলে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সুযোগ থাকবে। 

তবে বিটিআরসি দেখে কিছু গ্রাহক এসব ডকুমেন্ট ব্যবহার করে ৭৫টি সিমও সাবস্ক্রাইব করেছেন! 

পরবর্তীতে ২০২১ সালের ১৬ মার্চ বিটিআরসি আরেকটি নির্দেশনা জারি করে যেখানে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জন্মনিবন্ধন সনদের অনুকূলে সাময়িকভাবে দুটি করে সিম সংগ্রহের সুযোগ দেয়া হয়।

পরে নিয়ন্ত্রক কমিশন জানতে পারে, ব্যবহারকারীরা তাদের ১৭ ডিজিট এবং ১০ ডিজিটের এনআইডি কার্ড ও অন্যান্য আইডি ব্যবহার করে ৩৬টির মতো সিম সাবস্ক্রাইব করছেন। 

এ বছরের ২১ এপ্রিল বিটিআরসি ১৭ ডিজিট এবং ১০ ডিজিটের এনআইডির ম্যাপিং শুরু করে; এ কর্মসূচীর প্রথম পর্বটি সম্পন্ন হয়েছে, যেখানে উঠে আসে ৭.২৩ লাখ এনআইডির অনুকূলে ১.৯৯ কোটি সিমকার্ড রয়েছে।

এভাবে একটি এনআইডির বিপরীতে বিপুল সংখ্যক সিম নিবন্ধিত থাকায় বিটিআরসি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রায়শই অপরাধীদের শনাক্তকরণে সমস্যায় পড়ে।

এজন্যই বিটিআরসি তার ২৬৫তম বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছে, ৩০ নভেম্বর থেকে একটি এনআইডির বিপরীতে ১৫-এর বেশি সিম সাবস্ক্রাইব করা থাকলে তা নিষ্ক্রিয় করে দেওয়া হবে।  
 
 
 

Related Topics

টপ নিউজ

সিম কার্ড / বিটিআরসি / অনিবন্ধিত সিম কার্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • ২০২৯ সালের মধ্যে টু-জি সেবা বন্ধের পরিকল্পনা বিটিআরসির; এখনও ২জি হ্যান্ডসেট ব্যবহারকারী সাড়ে ৬ কোটি
  • কোটা আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধে মিটিং করেন জয়-পলক: ট্রাইব্যুনালে বিটিআরসি কর্মকর্তা 
  • বাজি ও জুয়ার কনটেন্ট নিয়ন্ত্রণে গুগলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান বিটিআরসির
  • মোবাইলের সিম কার্ডে কর বাতিলের প্রস্তাব

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net