Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
সাংবাদিকদের ওপর হামলার মামলায় ৬ আসামির জামিন আবেদনের শুনানির অনুমতি দেননি হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 September, 2022, 06:35 pm
Last modified: 14 September, 2022, 06:34 pm

Related News

  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি
  • প্রধানমন্ত্রীর বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য; মজা করে করেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল না: আদালতে আসামি
  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ

সাংবাদিকদের ওপর হামলার মামলায় ৬ আসামির জামিন আবেদনের শুনানির অনুমতি দেননি হাইকোর্ট

গত ৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৮ টার দিকে রাজশাহী বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশনে লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়।
টিবিএস রিপোর্ট
14 September, 2022, 06:35 pm
Last modified: 14 September, 2022, 06:34 pm
ছবি: সংগৃহীত

রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার মামলায় ৬ আসামির জামিন আবেদনের শুনানির অনুমতি দেননি হাইকোর্ট।

বুধবার তাদের আবেদন ফেরত দিয়েছেন বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভুঁইয়া।

ইমরান আহমেদ ভুঁইয়া সাংবাদিকদের বলেন, 'আসামিরা আগাম জামিন পেতে আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আবেদনের শুনানি করতে চাইলে আদালত আবেদন ফেরত দিয়েছেন।'

অন্যদিকে আবেদনকারীদের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, 'সাত আসামির মধ্যে এক নম্বর আসামি ছাড়া বাকিরা জামিনের জন্য এসেছিলেন। কিন্তু আদালত শুনানি না নিয়ে আবেদন ফেরত দিয়েছেন। এখন অন্য বেঞ্চে যাব আবেদন নিয়ে।'

গত ৫ সেপ্টেম্বর সকাল সোয়া ৮ টার দিকে রাজশাহী বিএমডিএ কার্যালয় থেকে টেলিভিশনে লাইভ চলাকালে এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলা চালানো হয়। ভেঙে ফেলা হয় তাদের ক্যামেরা ও বুম।

এ ঘটনায় আহত দুজনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার দিন রাতেই ১৭ জনের বিরুদ্ধে  মামলা করেন হামলার শিকার এটিএন নিউজের প্রতিবেদক বুলবুল হাবিব। মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়। এছাড়া আট থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয় মামলায়।

আসামিরা হলেন: বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ (৫৫), ভাণ্ডার রক্ষক মো. জীবন (৪২), নির্বাহী পরিচালকের দপ্তরের অফিস সহকারী সেলিম (৪১), নির্বাহী পরিচালকের একান্ত সহকারী নুরুল ইসলাম (৪৫),  আনসার সদস্য এনামূল (৩৫), অফিস সহকারী ফারুক (৪০) ও গাড়িচালক আব্দুস সবুর (৪২)।

Related Topics

টপ নিউজ

আদালত / হাই কোর্ট / সাংবাদিক মারধর / সাংবাদিক লাঞ্ছনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • ৭৫ হাজার টাকার শাড়ির মামলা: তানজিন তিশার বিরুদ্ধে এবার তদন্তে সিআইডি
  • প্রধানমন্ত্রীর বাসের ছবিতে ‘স্নাইপার’ মন্তব্য; মজা করে করেছিলেন, কোনো উদ্দেশ্য ছিল না: আদালতে আসামি
  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • মাই টিভির চেয়ারম্যান সাথী আরেক মামলায় গ্রেপ্তার
  • অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষকে চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net