Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
আত্মহত্যা প্ররোচনা মামলায় ব্র্যাক শিক্ষার্থী সানজানার বাবা গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
31 August, 2022, 05:40 pm
Last modified: 31 August, 2022, 05:41 pm

Related News

  • জুলাই ১৮: প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেদিন জাতির ইতিহাসে তাদের নাম খোদাই করে দেয়
  • প্রগতি সরণি, বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা
  • এমআইটি বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়: কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে কে কোথায়
  • কিউএস র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের
  • পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া গেলেও, এক বছরের মধ্যে দেশের সবাইকে দেওয়া সম্ভব হবে না 

আত্মহত্যা প্ররোচনা মামলায় ব্র্যাক শিক্ষার্থী সানজানার বাবা গ্রেপ্তার

তার মা জানিয়েছেন, শাহীন তাকে এবং সানজানাকে প্রায়ই মারধর করতো। মাকে মারার প্রতিবাদ করতে গিয়েও মারধরের শিকার হতেন সানজানা। শাহীন দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রতিনিয়ত নানা বিষয়ে আক্রমণাত্মক আচরণ করতেন। 
টিবিএস রিপোর্ট 
31 August, 2022, 05:40 pm
Last modified: 31 August, 2022, 05:41 pm

আত্মহত্যার প্ররোচনার মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দেকার বাবাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাবের সহকারি পুলিশ সুপার আল আমিন সংবাদমাধ্যমকে জানান, অভিযুক্ত শাহীন ইসলামকে আজ বুধবার সকালে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। 

২১ বছর বয়সী কন্যা সন্তানের মৃত্যুর পর থেকেই পলাতক ছিলেন বাবা শাহীন আলম।

গত শনিবার (২৭ আগস্ট) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সপ্তম সিমেস্টারের শিক্ষার্থী সানজানার মরদেহ উদ্ধার করে পুলিশ। বলা হচ্ছে, ১০ তলা ভবনের উপর থেকে লাফ দিয়েছিলেন তিনি।  

ঘটনাস্থল থেকে একটি 'সুইসাইড নোট' পাওয়ার কথা জানায় পুলিশ। ওই চিটিতে লেখা ছিল, "আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী এবং রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা"। 

তাকে উদ্ধার করে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

এদিকে, মঙ্গলবার দুপুরে এ ঘটনায় প্রতিবাদ জানাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সামনে অবস্থান নেন। 

তাদের দাবি, সানজানা আত্মহত্যা করেননি, তাকে মেরে ফেলা হয়েছে। তারা বলছেন, সানজানার দেহে সুউচ্চ ভবন থেকে পড়ে যাওয়ার মতো কোনো চিহ্ন ছিল না, বরং দেহে মারের আঘাত ছিল। 

"আমরা অনেকেই ওর মরদেহ দেখেছি। কেউ যদি ১১ তলা থেকে লাফ দেয় , হাড় ভেঙে যাওয়ার কথা, দাগ থাকার কথা", বলেন সানজানার বন্ধু আহমারুল ইসলাম। 

বাবা-মার সাথে নিজেদের অ্যাপার্টমেন্টে থাকতেন সানজানা, বলা হচ্ছে এ ভবন থেকেই লাফ দিয়েছিলেন তিনি। 

তার মা জানিয়েছেন, শাহীন তাকে এবং সানজানাকে প্রায়ই মারধর করতো। মাকে মারার প্রতিবাদ করতে গিয়েও মারধরের শিকার হতেন সানজানা। শাহীন দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রতিনিয়ত নানা বিষয়ে আক্রমণাত্মক আচরণ করতেন। 

"আমার মেয়ে অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে। আমি এর বিচার চাই", বলছিলেন তার মা। 

Related Topics

টপ নিউজ

ব্র্যাক বিশ্ববিদ্যালয় / সানজানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • জুলাই ১৮: প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যেদিন জাতির ইতিহাসে তাদের নাম খোদাই করে দেয়
  • প্রগতি সরণি, বেড়িবাঁধ সড়ক অবরোধ করেছেন কোটা আন্দোলনকারীরা
  • এমআইটি বনাম ঢাকা বিশ্ববিদ্যালয়: কিউএস ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে কে কোথায়
  • কিউএস র‍্যাঙ্কিংয়ে অগ্রগতি নেই বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের
  • পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়া গেলেও, এক বছরের মধ্যে দেশের সবাইকে দেওয়া সম্ভব হবে না 

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮ আগস্ট থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’ সার্ভিস; চালক-কন্ডাক্টরও নারী

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net