Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
ইস্কাটনে সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪০ লাখ টাকার স্বর্ণ চুরি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 August, 2022, 02:40 pm
Last modified: 23 August, 2022, 04:33 pm

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

ইস্কাটনে সাবেক অতিরিক্ত আইজিপির বাসা থেকে ৪০ লাখ টাকার স্বর্ণ চুরি  

জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে। ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
23 August, 2022, 02:40 pm
Last modified: 23 August, 2022, 04:33 pm
ছবি-টিবিএস

রাজধানীর ইস্কাটন এলাকায় সাবেক অতিরিক্ত আইজিপি মোজাম্মেল আহমেদের বাসা থেকে প্রায় ৪০ লাখ ৬৫ হাজার টাকার (৪৪.৯৫ ভরি) স্বর্ণের গহনা চুরি হয়েছে। 

সোমবার রাতে চুরির এ ঘটনা ঘটে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (রমনা জোন) সহকারী কমিশনার বায়েজিদুর রহমান বলেন, "অ্যাপার্টমেন্টের ৬ তলার জানালার গ্রিল কেটে চোরেরা ভেতরে প্রবেশ করে।"

ঘটনাস্থল থেকে গ্রিল কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

চুরির প্রসঙ্গে মোজাম্মেল আহমেদের স্ত্রী মিতালি হোসেন বলেন, "আমাদের বাসাটা ডুপ্লেক্স। উপরের একটি ঘর আমার ছেলের আর একটি আমার মেয়ের। ছেলেমেয়ে বিবাহিত, তারা নিজেদের বাসায় থাকে। দোতলাটা প্রায়ই খালি থাকে। আমি মাঝে মাঝে ঘরটি খুলে পরিষ্কার করে আবার বন্ধ করে রাখি। আমরা এই বাসায় ৩২ বছর ধরে আছি।" 

মিতালি হোসেন বলেন, "আজ সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে আমাদের বাসার সাহায্যকারী মেয়েটিকে বললাম, উপরের রুমটা খুলে দাও, ঘরটি পরিষ্কার করবো। আমার মেয়ের যে রুমটা, সেটি ভেতর থেকে বন্ধ পায় ও। পরে ধাক্কা দিয়ে ছিটকিনি ভেঙ্গে খুলে দেখে সব কাপড়-চোপড় ছড়ানো।

দেখি আলমারিটা খোলা, এর ভিতরে একটা লকার ছিল। পিছনের একটা জানালার গ্রিলের খানিকটা অংশ কাটা। আলমারির লকারটাই নেই, লকার সহ উঠিয়ে নিয়ে চলে গেছে। লকারটার মধ্যে আমার মেয়ের বিয়ের সমস্ত গয়না ছিল।"

"তবে ঘটনাটি যে রাতে ঘটেছে সেটি আমরা কিছুই জানিনা। রাত দেড়টার দিকেও আমি জেগে ছিলাম", যোগ করেন মিতালি।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।   

Related Topics

টপ নিউজ

স্বর্ণ চুরি / চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • বাগেরহাটে আইজিপির বাসভবনে চুরির খবর নাকচ, প্রকৃত ঘটনা জানাল পুলিশ 
  • বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শকের বাড়ির বৈদ্যুতিক তার চুরি
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • ল্যুভ মিউজিয়ামে চুরির সময় ফেলে যায় মুকুটটি; দুমড়ে-মুচড়ে গেলেও ‘অক্ষত’ আছে
  • চোরাই মোবাইলের আইএমইআই বদলে ফের বিক্রি, গুলিস্তান থেকে গ্রেপ্তার ১

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net