Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 10, 2026
বাংলাদেশে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

বাংলাদেশ

সামচ্ছুদ্দিন ইলিয়াস & ইয়ামিন সাজিদ
17 August, 2022, 11:45 am
Last modified: 17 August, 2022, 05:03 pm

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

বাংলাদেশে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব রাশিয়ার

কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভারত থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে বাংলাদেশ।
সামচ্ছুদ্দিন ইলিয়াস & ইয়ামিন সাজিদ
17 August, 2022, 11:45 am
Last modified: 17 August, 2022, 05:03 pm

বাংলাদেশের কাছে পরিশোধিত তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়ার একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। বাংলাদেশের অপরিশোধিত তেল পরিশোধনের ক্ষমতা না থাকায় এ প্রস্তাব দিয়েছে রাশিয়া।  

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, রোসনেফ্ট অয়েল কোম্পানি রাশিয়া গত সপ্তাহে এ প্রস্তাব দিয়েছে।

কোম্পানিটি কী দামে তেল সরবরাহ করবে তা এখনো জানা যায়নি। তবে, ন্যায্য মূল্যের আশা করছে বাংলাদেশ।

চীন এবং ভারত এখন নিয়মিত দামের তুলনায় ৩৫ শতাংশ কম দামে রাশিয়ান অপরিশোধিত তেল সংগ্রহ করছে।

বর্তমানে বিপিসি আটটি দেশ থেকে পরিশোধিত জ্বালানি আমদানি করে। দেশগুলো হলো- কুয়েত, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর এবং ভারত।

পরিশোধিত তেলের দাম এসঅ্যান্ডপি প্ল্যাটস এর রেটে নির্ধারিত হচ্ছে। ক্রুড অয়েলের দাম একটি নির্দিষ্ট সময়ে যত ডলার থাকে, তার সাথে আরো ২০-২৪ ডলার যোগ করে নির্ধারণ করা হয় পরিশোধিত তেলের দাম।

যোগাযোগ করা হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ছাড়াও আরো কিছু দেশের কাছ থেকে প্রস্তাব পাচ্ছি। তাদের এসব প্রস্তাবের শর্তাবলী কিভাবে পূরণ করা যায় তা দেখবো আমরা।"

"এর আগে আমরা রাশিয়ান অপরিশোধিত তেলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম কারণ আমাদের তা পরিশোধন করার ক্ষমতা নেই," যোগ করেন তিনি।

রাশিয়ান কোম্পানির কাছ থেকে পরিশোধিত তেল সংগ্রহের সর্বশেষ প্রস্তাব পাওয়ার পর বিপিসি গত সপ্তাহে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছে বলে টিবিএসকে জানিয়েছে বৈঠকের একাধিক অংশগ্রহণকারী।

রাশিয়া কিছু শর্ত দেওয়ায় বিপিসি এখন প্রস্তাবটি যাচাই-বাছাই করছে।

মহাব্যবস্থাপক (কমার্শিয়াল অ্যান্ড অপারেশনস) মোস্তফা কুদরত এলাহীর নেতৃত্বে প্রস্তাবটি বিশ্লেষণের জন্য একটি দল গঠন করা হয়েছে বলে জানা গেছে।

তবে মোস্তফা কুদরতের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায়নি।

রাশিয়ান অপরিশোধিত তেল পরিশোধনে যত বাধা

ইস্টার্ন রিফাইনারির (ইআরএল) ম্যানেজিং ডিরেক্টর মো. লোকমান টিবিএসকে বলেন, "আমরা রাশিয়ার কাছ থেকে ডকুমেন্ট পেয়েছি। সেগুলো বিশ্লেষণ করে আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের শোধনাগারে রাশিয়ান অপরিশোধিত তেল পরিশোধন করা সম্ভব নয় কারণ এর ঘনত্ব মধ্যপ্রাচ্যের অপরিশোধিত তেলের তুলনায় বেশি।"

তিনি আরো জানান, ইআরএল রাশিয়ান অপরিশোধিত তেল ব্যবহার করতে প্রযুক্তিগতভাবে অক্ষম।

"তাছাড়া ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের প্ল্যান্টটি ৫৪ বছর পুরানো। রাশিয়ান তেল পরিশোধন করার জন্য এটি সাময়িকভাবে সংশোধন করা যাবে না। আমরা যদি রাশিয়ান অপরিশোধিত তেলের জন্য এটিকে সংশোধন করি তবে পুরো প্ল্যান্টটি শৃঙ্খলার বাইরে চলে যেতে পারে," তিনি যোগ করেন।

সংকট মোকাবেলায় অবিলম্বে একটি নতুন শোধনাগার নির্মাণ করা সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, "নতুন শোধনাগার তৈরি করতে পাঁচ বছর সময় লাগতে পারে।"

লোকমান বলেন, ইস্টার্ন রিফাইনারির জন্য উপযুক্ত কিনা তা আবার পরীক্ষা করতে তারা রাশিয়া থেকে তেলের নমুনা পেতে পারেন।

বিকল্প হিসেবে প্রস্তাবিত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড-২-এ বাংলাদেশকে রাশিয়ান অপরিশোধিত তেল পরিশোধনের পরামর্শ দেন তিনি।

স্থানীয় চাহিদা মেটাতে বার্ষিক ৪৫ লাখ টন পরিশোধন ক্ষমতা বাড়ানোর জন্য ২০১০ সালে ইআরএল-এর ২য় ইউনিট তৈরির সিদ্ধান্ত নেয় সরকার।

তবে এর প্রস্তাবটি অন্তত ১০ বার সংশোধন করা হলেও এখনও নির্মাণকাজ শুরু হয়নি।

১৯৬৮ সালে নির্মিত রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের বার্ষিক সক্ষমতা প্রায় ১৫ লাখ টন। ইতোমধ্যে এই রিফাইনারিতে সৌদি আরামকো এবং ইউনাইটেড আরা থেকে আসা সাপ্লাই বুক এর করা হয়েছে।

দেশের শোধনাগারগুলো আপগ্রেডের সম্ভাবনা মূল্যায়ন করতে আসছে রাশিয়ান দল 

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, স্থানীয় শোধনাগারগুলোকে আপগ্রেড করার সম্ভাবনা যাচাই করতে শীঘ্রই ঢাকা সফর করবে রাশিয়ান বিশেষজ্ঞদের একটি দল।

পশ্চিমা নিষেধাজ্ঞার পরে রাশিয়ান জ্বালানির বাজার এখন কিছুটা লোকসানের মধ্যে রয়েছে। রাশিয়া থেকে সস্তা দামে তেল আমদানি করছে ভারত।

মোমেন বলেন, রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে বাংলাদেশের কোনো নিষেধাজ্ঞা-সম্পর্কিত সমস্যা না থাকলেও তা পরিশোধন করার ক্ষমতার অভাব রয়েছে।

তিনি যোগ করেন, "আমরা যদি রাশিয়ান অপরিশোধিত তেল পরিশোধন করার সক্ষমতা গড়ে তুলতে পারি তাহলে আমরা তাদের থেকে ক্রুড অয়েলও কিনতে পারবো।"

তবে, এতে বেশ সময় লাগবে বলে জানান তিনি।

"বিশেষজ্ঞদের একটি দল আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় এসে আমাদের শোধনাগার পরিদর্শন করবে। বিদ্যমান প্রযুক্তিগত বাধা উত্তরণে কাজ করবে তারা।"

"যেহেতু আজ (১৬ আগস্ট) নির্দেশনা এসেছে, আমরা শীঘ্রই প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সম্পন্ন করতে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে বসব," যোগ করেন পররাষ্ট্র সচিব।

Related Topics

টপ নিউজ

অপরিশোধিত জ্বালানি তেল / তেল পরিশোধন / ক্রুড / রাশিয়ান তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ
  • হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
    নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা
  • গ্রাফিকস: টিবিএস
    বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার
  • ছবি: টিবিএস
    বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল
  • ছবি: সংগৃহীত
    লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

Related News

  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • ইরানের তেল কিনে চীনা মুদ্রা ইউয়ানে দাম মেটাচ্ছে ভারতের শোধনাগারগুলো
  • হরমুজে মার্কিন অবরোধ, রুশ তেলে ছাড়ের মেয়াদ শেষ; ভারতের জ্বালানি নিরাপত্তা নয়া সংকটে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন: দুটি মনোনয়নপত্র নিয়েছে বিএনপি

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মিরসরাইয়ে ডেল্টা ফার্মার ১০০ মিলিয়ন ডলারের কারখানার নির্মাণকাজ শুরু, উৎপাদন শুরু ২০২৯ সাল নাগাদ

3
হরমুজ প্রণালিতে কার্গো জাহাজ। ছবি: এপি
আন্তর্জাতিক

নিষেধাজ্ঞা প্রত্যাহার, ক্ষতিপূরণ, জব্দ সম্পদ ছাড়: হরমুজ খুলতে একগুচ্ছ শর্ত ইরানের; বাড়ছে জটিলতা

4
গ্রাফিকস: টিবিএস
বাংলাদেশ

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি নীতিমালার খবরকে ‘কাল্পনিক ও অসত্য’ বলল সরকার

5
ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলা কিউআর: ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহ দিতে ১০০ কোটি টাকার তহবিল

6
ছবি: সংগৃহীত
খেলা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি আর নেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net