Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
জ্বালানির উত্তাপে সবজির বাজারে আগুন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 August, 2022, 03:30 pm
Last modified: 06 August, 2022, 03:34 pm

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জ্বালানির উত্তাপে সবজির বাজারে আগুন

“সব কিছুর দাম আকাশ ছোঁয়া। ক্রিকেটে ছয় মারলে বল যেমন উপর দিয়ে সীমানার বাইরে যায়, তেমনি সব কিছুর দাম সীমানার বাইরে।”
টিবিএস রিপোর্ট
06 August, 2022, 03:30 pm
Last modified: 06 August, 2022, 03:34 pm

গতকাল রাতে সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর একদিনের ব্যবধানে বেড়ে গেছে সব ধরনের শাক-সবজির দাম।

রাজধানীর কারওয়ান বাজারে দেখা গেছে প্রতি আটি শাক গতকালের চেয়ে ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

পালং শাক ২০ টাকা, লাল শাক ১৫ টাকা আর পুই শাক ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এক বিক্রেতা মনির হোসেন বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় শাকের দাম বেড়েছে।

ক্রেতা মোহম্মাদ সনি বলেন, "সব কিছুর দাম আকাশ ছোঁয়া। ক্রিকেটে ছয় মারলে বল যেমন উপর দিয়ে সীমানার বাইরে যায়, তেমনি সব কিছুর দাম সীমানার বাইরে। 

গত কাল পালন শাক ছিল ১৫ টাকা আজ সেটা ২০ টাকা। তাই শাক কিনতেই পারলাম না।"

আরেক সবজি বিক্রেতা মোহম্মদ সাকিব বলেন, প্রতি কেজি সবজির দাম ৫ থেকে ১০ টাকা বেড়েছে।

ঢেঁড়স গতকাল ছিল ৩০ টাকা, আজকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ৪০ টাকা ছিল, আজ ৫০ টাকা। লাউ প্রতি পিস ১০ টাকা বেড়ে  আকার ভেদে এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়ে যাওয়ায় চাল, পিয়াজ, আলুসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মোহম্মদ সবুজ জানান, বগুড়া থেকে ট্রাকে ১৪ টন আলু আনতে খরচ হতো ১৫ হাজার টাকা। 

সেটা এখন ১৯ থেকে ২০ হাজার হবে। প্রতি কেজি আলুতে পরিবহন খরচ আগে ছিল ২ টাকা। সেটা এখন হবে ২ টাকা ৫০ পয়সা। 

মেসার্স মতলব স্টোরের বিক্রেতা আবু রায়হান বলেন ,পরিবহন খরচ বাড়ায় প্রতি কেজি চালের দাম বাড়বে। এখন চাল বিক্রি হচ্ছে সাধারণ মানের বিআর ২৮ চাল ৫১-৫২ টাকা, উত্তম মানের বিআর ২৮ চালের দাম ৫৪ থেকে ৫৫ টাকা, মিনিকেট ৬৮ থেকে ৭০ টাকা।

মগবাজারে আজ দুপুরে দেখা গেছে প্রাণ সহ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধি দোকদারকে বলছেন, পণ্যের দাম বেড়ে যাবে, এখনি যাতে তারা অর্ডার দিয়ে রাখেন। 

গতকাল রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দেয় সরকার। নতুন মূল্যে প্রতি লিটারে ডিজেল ও কেরোসিনের দাম ৩৪ টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগের মূল্য ৮০ টাকার বদলে এখন এ জ্বালানিগুলো কিনতে ক্রেতাকে গুণতে হবে ১১৪ টাকায়।

অন্যদিকে অকটেন ও পেট্রোল লিটারপ্রতি ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে।

এর আগে ২০০৮ সালের ২৭ অক্টোবর ডিজেলের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ছিল কেবল ৩৭.৫ শতাংশ। কিন্তু এবার ডিজেলের দাম বেড়েছে ৪২.৫ শতাংশ এবং অক্টেনের ৫১.৬ শতাংশ।

Related Topics

টপ নিউজ

জ্বালানি / দাম বাড়ল / জ্বালানি তেল / সবজি / সবজির দাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • তেলের মজুদ ৩ মাসে উন্নীত ও আমদানির উৎস বহুমুখী করার প্রস্তাব সংসদীয় বিশেষ কমিটির
  • অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
  • ঈদের পর ক্রেতা কম, তবুও চড়া সবজির বাজার
  • আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলেও সরকার কেন জ্বালানি তেলের দাম বাড়ালো?
  • বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে, বিশ্ববাজারে কমলে দেশেও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net