Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
রাবিতে প্রক্সি পরীক্ষা দিয়ে প্রথম, ফলাফল বাতিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 August, 2022, 03:45 pm
Last modified: 03 August, 2022, 03:45 pm

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জামায়াত আমিরের আইডি হ্যাক: দেশের বাইরে থেকে প্রক্সি সার্ভার ব্যবহারের সন্দেহ ডিবির
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

রাবিতে প্রক্সি পরীক্ষা দিয়ে প্রথম, ফলাফল বাতিল

গত ২৬ জুলাই ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বায়েজিদসহ ধরা পড়েন চারজন।
টিবিএস রিপোর্ট
03 August, 2022, 03:45 pm
Last modified: 03 August, 2022, 03:45 pm
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিয়ে কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষার্থী প্রথম হয়েছেন। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হওয়ায় পর বিশ্ববিদ্যালয় কমিটি তার ফলাফল বাতিল করেন।

খোঁজ নিয়ে জানা যায়, রাবির 'এ' ইউনিটের গ্রুপ-২-এ তানভীর আহমেদ নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসেছিলেন রাবিরই ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়েজিদ খান। পরীক্ষা শেষে ধরাও পড়েন। তারপর ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গতকাল মঙ্গলবার রাতে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, প্রক্সি ভাড়া নেওয়া তানভীর আহমেদ 'এ' ইউনিটের গ্রুপ-২-এ প্রথম হয়েছেন। তাঁর রোল নম্বর ৩৯৫৩৪। প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৭৫। ফলাফলে তানভীরের পজিশন লেখা হয় ১। তবে এটি নিয়ে তুমুল সমালোচনা সৃষ্টি হলে জরুরি সভা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ফল বাতিল করে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে ফল বাতিলের কথা জানিয়েছেন।

ভর্তি পরীক্ষার্থী তানভীরের হয়ে পরীক্ষায় বসা বায়েজিদ ধরা পড়ার পর জিজ্ঞাসাবাদে বলেছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তন্ময় তাঁকে এই পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘটনার পর থেকে তন্ময় পলাতক। এমন প্রক্সি কাণ্ডের পরও খাতা বাতিল না করায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

তানভীর আহমেদের প্রথম হওয়ার বিষয়ে জানতে চাইলে 'এ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইলিয়াছ হোসেন বলেন, 'তানভীরের হয়ে কেউ প্রক্সি দিয়েছে, এই তথ্য আমাদের দেওয়া হয়নি। প্রক্সি ধরা পড়লে তাঁর খাতা আলাদা করে ফেলা হয়। কিন্তু এটি আমাদের অবহিত করা হয়নি। সে জন্য তাঁর নাম চলে আসে।'

গত ২৬ জুলাই 'এ' ইউনিটে ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বায়েজিদসহ ধরা পড়েন চারজন। প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মো. এখলাসুর রহমান। তিনি ভর্তি পরীক্ষার রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমনের হয়ে প্রক্সি দেন। আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন ভর্তি পরীক্ষা রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী ইশরাত জাহানের হয়ে প্রক্সি দেন। এছাড়া খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজের প্রভাষক ডা. সমীর রায় ৮৪৬৪৮ রোল নম্বরের রাহাত আমিন নামের এক শিক্ষার্থীর হয়ে ভর্তি পরীক্ষায় বসেছিলেন। চোখ ফাঁকি দিতে সমীর হাতে-মুখে ব্যান্ডেজ লাগিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনিও ধরা পড়ে কারাগারে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, চারজনের মধ্যে এখলাসুর ও ডা. সমীর যে দুই শিক্ষার্থীর হয়ে পরীক্ষায় বসেছিলেন তাদের খাতা বাতিল করা হয়। কিন্তু জান্নাতুল মেহজাবিন ও বায়েজিদ খান যাদের হয়ে পরীক্ষায় বসেন তাদের খাতা বাতিল হয়নি। ফলে তানভীর আহমেদ 'এ' ইউনিটের গ্রুপ-২-এ প্রথম হন। প্রক্সি ভাড়া নেওয়া শিক্ষার্থী ইশরাত জাহানও পাশ করেন। তাঁর স্কোর ৪৬ দশমিক ৯০। ইশরাতের পরীক্ষা দিয়েছেন জান্নাতুল মেহজাবিন।

এ বিষয়ে জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, 'ইশরাত জাহানের যে স্কোর, তাতে ভর্তির সুযোগ হবে না। তবে তানভীরের বিষয়টি নজরে আসার পরই উপাচার্য, উপউপাচার্য এবং কো-অর্ডিনেটর জরুরি সভায় বসেন। সেখানে তানভীরের ফল বাতিল করা হয়, যেহেতু এটা প্রমাণিত যে তাঁর পরীক্ষা বায়েজিদ দিয়েছিল।'

প্রদীপ কুমার পাণ্ডে আরও বলেন, 'আর কারও ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে কি না, তা আমরা খোঁজ নিচ্ছি। এরকম আরও পাওয়া গেলে সেই ফলাফলও বাতিল করা হবে।'

এর আগে মঙ্গলবার রাতে 'এ' ইউনিটের ফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে ফল প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

ফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয় এ ইউনিটে চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গ্রুপ-১-এ পাশের হার ৪৮ দশমিক ৯০ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮২ দশমিক ৮০। গ্রুপ-২-এ পাসের হার ৫৯ দশমিক ৭৪ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩-এ পাসের হার ৬২ দশমিক ৩৩, সর্বোচ্চ নম্বর ৯৩ দশমিক ১৫। গ্রুপ-৪-এ পাসের হার ৫০ দশমিক ৩৯ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ৬৫। এ পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ৯০ জন শিক্ষার্থী। 
 

Related Topics

টপ নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় / রাবি / ভর্তি পরীক্ষা / প্রক্সি / ভর্তি পরীক্ষা জালিয়াতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
    বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের
  • ছবি: টিবিএস
    ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

Related News

  • চেক ডিজঅনার মামলায় আসামির বদলে প্রক্সি দিতে এসে আটক নারী
  • স্কুলের ভর্তিতে থাকছে না লটারি, ২০২৭ থেকে সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা
  • জামায়াত আমিরের আইডি হ্যাক: দেশের বাইরে থেকে প্রক্সি সার্ভার ব্যবহারের সন্দেহ ডিবির
  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রায় ৯৩ শতাংশই ফেল

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি আলোচনা চলাকালে ইরানি মধ্যস্থতাকারীদের গুপ্তহত্যার ষড়যন্ত্র করছিল ইসরায়েল; তেহরানকে সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র!

3
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

4
সীতাকুণ্ডের জাহাজভাঙা ইয়ার্ডসংলগ্ন উপকূলে এক জেলের নোঙর। ছবি: মনোয়ার মারুফ নাফিস
ফিচার

বদলাচ্ছে জাহাজভাঙা শিল্প, সমুদ্রে ফিরছেন সীতাকুণ্ডের ‘জলদাস’রা

5
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ভবন ভাড়া দিয়ে আয় বাড়াতে চায় ন্যাশনাল ব্যাংক, বিশেষ সুবিধা চেয়ে সরকারকে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net