Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 08, 2026
মোংলায় গ্যাস উদ্গিরণ, নমুনা সংগ্রহ করল বাপেক্স

বাংলাদেশ

বাগেরহাট প্রতিনিধি
13 July, 2022, 08:15 pm
Last modified: 13 July, 2022, 08:15 pm

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

মোংলায় গ্যাস উদ্গিরণ, নমুনা সংগ্রহ করল বাপেক্স

‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শ্যালো মার্স গ্যাস (লতাপাতা, গুল্ম পচা), অর্থাৎ উপরিভাগের মিথেন গ্যাস। তারপরও দুই ধরনের পরীক্ষায় একটিতে যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক গ্যাস।’
বাগেরহাট প্রতিনিধি
13 July, 2022, 08:15 pm
Last modified: 13 July, 2022, 08:15 pm

মোংলা চিংড়ি ঘের থেকে উদগিরণ হওয়া গ্যাসের নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এ্যান্ড প্রোডাকশন কোম্পানি লি. (বাপেক্স)। 

বুধবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার মিঠাখালী গ্রামের পূর্বপাড়া এলাকার ওই ঘের থেকে বিশেষজ্ঞরা এই নমুনা সংগ্রহ করেন। 

এ সময় বাপেক্সের জেনারেল ম্যানেজার (ল্যাব) হাওলাদার ওহিদুল ইসলাম, খুলনার সুন্দরবন গ্যাস কোম্পানি লি.-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. তৌহিদুর রহমান, তেল, গ্যাস, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা আহবায়ক মো. নুর আলম শেখসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিশেষজ্ঞদলের প্রধান, জেনারেল ম্যানেজার (ল্যাব) হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, 'আমাদের বিশেষজ্ঞদল গ্যাসের নমুনা সংগ্রহ করেছেন। এই নমুনা নিয়ে বিশদ পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। পরীক্ষা-নিরীক্ষার পরই এই গ্যাসের ধরন জানা যাবে।'

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি শ্যালো মার্স গ্যাস (লতাপাতা, গুল্ম পচা), অর্থাৎ উপরিভাগের মিথেন গ্যাস। তারপরও দুই ধরনের পরীক্ষায় একটিতে যদি হায়ার হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়া যায় তাহলে সেটি হবে ভূগর্ভস্থ দাহ্য মূল্যবান বাণিজ্যিক গ্যাস। 

'আর হায়ার হাইড্রোকার্বন না থাকলে হবে ভূ-উপরিভাগের মিথেন গ্যাস। যা কিছুদিন ধরে উঠতে উঠতে একসময় শেষ হয়ে যাবে। আর বাণিজ্যিক হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।'

ঘের ও বাড়ির মালিক দেলোয়ার শেখকে (৩৫) এভাবে লাইন টেনে চুলায় গ্যাসের ব্যবহার না করার পরামর্শ দিয়ে হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, 'আপতত গ্যাস দিয়ে চুলা চালানো যাবে না। এতে বাড়িসহ আশপাশে আকস্মিক অগ্নিকাণ্ডের ঝুঁকি রয়েছে।'

উল্লেখ, গত ৩০ জুন সকালে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় মো. দেলোয়ার হোসেনের (৩০) মৎস্য ঘেরে বালু উত্তোলনের সময় গ্যাস উদগিরণ হতে থাকে। 

পরবর্তীতে ঘেরের মালিক দেলোয়ার হোসেন পাইপ দিয়ে রান্নার কাজ কতে থাকেন। এরপর থেকে গ্যাস উদগিরণের স্থান দেখতে ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা।
 

Related Topics

টপ নিউজ

বাপেক্স / গ্যাস / গ্যাস অনুসন্ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের
  • ফাইল ছবি: ইউএনবি
    চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার
  • সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
    সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

Related News

  • নোয়াখালীর নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট
  • জ্বালানি নিরাপত্তার জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি: বিশেষজ্ঞরা
  • অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা
  • দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই: জ্বালানিমন্ত্রীকে অপারেটরদের আশ্বাস 
  • এলপিজি সংকটে ২,০০০ টাকা ছাড়িয়েছে ১২ কেজির সিলিন্ডার, সেপ্টেম্বরে আমদানি কমেছে ২৫%

Most Read

1
একটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
অর্থনীতি

পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর চিন্তা সরকারের

2
ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

চলমান আন্দোলনের মধ্যেই চুয়েট উপাচার্যের এক ইমেইলে আটকে গেল ১,০৮৭ শিক্ষক-কর্মকর্তার বেতন-ভাতা 

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেলেন অঁরি বি. কাগান ও কেনসো সোয়াই

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

জ্বালানি আমদানি ও বিদ্যুৎ আধুনিকায়নে কঠিন শর্তে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার

5
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা রিসোর্ট। ছবি: টিবিএস
বাংলাদেশ

সুন্দরবন ঘেঁষে নির্মিত ২৪ রিসোর্ট বন্ধের নির্দেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net