Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
সিলেটে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত নারীর মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 March, 2020, 11:10 am
Last modified: 22 March, 2020, 04:56 pm

Related News

  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • পরপর চারবার নেগেটিভের পর ফের করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট  
  • দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন, ভ্যাকসিন পাবে ৭৫ লাখ মানুষ
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত নারীর মৃত্যু

আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের ঢাকা থেকে সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।
টিবিএস রিপোর্ট
22 March, 2020, 11:10 am
Last modified: 22 March, 2020, 04:56 pm

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা লন্ডন ফেরত এক নারী মারা গেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে আইসোলেশনে থাকা অবস্থায় পঞ্চাশোর্ধ্ব বয়সী ওই নারী মারা যান।

জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ২০ মার্চ থেকে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

আজ রোববার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিদের ঢাকা থেকে সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। তবে এর আগেই তিনি মারা গেলেন।

শামসুদ্দিন আহমদ হাসপাতালের ডা. সুকান্ত মহাপাত্র জানান, গত শুক্রবার ওই নারী জ্বর, সর্দি এবং শ্বাসকষ্টজনিত তীব্র অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। এসময় চিকিৎসকরা রোগীকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেন, সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। 

ওই নারী গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। তার বাসা সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ড. ইউনুসুর রহমান জানান, মারা যাওয়া নারীর দাফন সংক্রমণ বিধি অনুযায়ী করা হবে।

সিলেটে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৪৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে চারজনকে শহীদ শামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Related Topics

টপ নিউজ

আইসোলেশন / করোনা আক্রান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
    গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

Related News

  • করোনায় আক্রান্ত জো বাইডেন
  • করোনা আক্রান্ত মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি
  • পরপর চারবার নেগেটিভের পর ফের করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট  
  • দেশব্যাপী চলছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন, ভ্যাকসিন পাবে ৭৫ লাখ মানুষ
  • জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ বাড়বে

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রশ্নফাঁসের পর বাংলাদেশসহ কয়েকটি দেশে এ লেভেলের গণিত পরীক্ষা বাতিল করল কেমব্রিজ

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পরলে বাড়িটিতে স্থানীয়রা ভিড় করে। ছবি: টিবিএস
বাংলাদেশ

গাজীপুরে মা ও শিশুসহ একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net