Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
সরকার কোনো টিভি চ্যানেল বন্ধ করেনি: তথ্যমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 October, 2021, 04:30 pm
Last modified: 04 October, 2021, 12:34 pm

Related News

  • আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে: তথ্যমন্ত্রী
  • সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি: তথ্যমন্ত্রী
  • সংসদে শীতকালীন অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন উত্থাপনের আশাবাদ তথ্যমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: তথ্যমন্ত্রী
  • হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে: স্পিকার

সরকার কোনো টিভি চ্যানেল বন্ধ করেনি: তথ্যমন্ত্রী

১লা অক্টোবর মধ্যরাতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্যাবল অপারেটররা দেশজুড়ে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। দর্শকরা তাদের টিভির পর্দায় বিদেশি চ্যানেলের জন্য ব্রাউজ করলে কেবল একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না।
টিবিএস রিপোর্ট
03 October, 2021, 04:30 pm
Last modified: 04 October, 2021, 12:34 pm

বাংলাদেশের আকাশ উন্মুক্ত আছে উল্লেখ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, সরকার কোনো টিভি চ্যানেল বন্ধ করেনি।

আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন মেনে বিজ্ঞাপন প্রচারকারী বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করায় চ্যানেল বিতরণকারী ও অপারেটরদের সাধুবাদ জানান তথ্যমন্ত্রী।

১লা অক্টোবর মধ্যরাতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ মেনে ক্যাবল অপারেটররা দেশজুড়ে সকল বিদেশি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়। দর্শকরা তাদের টিভির পর্দায় বিদেশি চ্যানেলের জন্য ব্রাউজ করলে কেবল একটি বার্তা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ কোনো বিদেশি চ্যানেল সম্প্রচার করা যাবে না।
 
যার মানে, এই বার্তা অনুযায়ী, পরবর্তী নির্দেশনা আসার আগ পর্যন্ত ক্যাবল টিভি অপারেটরদের বিদেশি চ্যানেল সম্প্রচার করা থেকে বিরত থাকতে হবে।

এর আগে ২ সেপ্টেম্বর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, বিদেশি টিভি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত (ক্লিন ফিড) সম্প্রচার বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেদিন সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন কোম্পানি (এটিকো), আকাশ ডিটিএইচ (বেক্সিমকো কমিউনিকেশনস) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া এক বৈঠকের পর আসে এই সিদ্ধান্ত।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ক্লিন ফিড প্রদান না করলে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে দেওয়া হবে। 'ক্লিন ফিড'-এর অর্থ একটিই, চ্যানেলগুলো কোনো বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা বেগম বলেন, "আমাদের আইন অনুযায়ী বিদেশি চ্যানেলগুলোর জন্য ক্লিন ফিড বজায় রেখে সম্প্রচার করাটা বাধ্যতামূলক।"

তিনি আরও বলেন, সিদ্ধান্তের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সরকার সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। 

বাংলাদেশের বিদ্যমান আইন অনুযায়ী, কোনো বিদেশি চ্যানেলই বিজ্ঞাপন প্রচার করতে পারবে না। যে কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করার আগে বেশ কয়েকবার তাদের বিজ্ঞাপন বন্ধ করার প্রচেষ্টা চালিয়েছে সরকার। বিদেশি ক্যাবল চ্যানেলগুলোর সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর কেবল অপারেটররা এখন এই বিষয়ে আলোচনা করতে চ্যানেল সম্প্রচারকদের সঙ্গে বসতে চাইছে।
 
Related Topics

টপ নিউজ

বিদেশি টিভি চ্যানেল / তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ছবি: সংগৃহীত
    জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

Related News

  • আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে: তথ্যমন্ত্রী
  • সরকার দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি: তথ্যমন্ত্রী
  • সংসদে শীতকালীন অধিবেশনে গণমাধ্যমকর্মী আইন উত্থাপনের আশাবাদ তথ্যমন্ত্রীর
  • যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন: তথ্যমন্ত্রী
  • হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়ায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে: স্পিকার

Most Read

1
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

2
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

5
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

জড়িয়ে না পড়েই যুদ্ধ চালাতে চান ট্রাম্প, যুক্তরাষ্ট্র কি তা সম্ভব করতে পারবে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net