Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
07 February, 2020, 08:40 pm
Last modified: 07 February, 2020, 08:46 pm

Related News

  • ‘র-এর প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না’: হাসনাত আবদুল্লাহ
  • 'মির্জা ফখরুলকে এ সময়ে আটক আগামী নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির জন্য সমীচীন হয়নি'
  • কোনো সংকটজনক পরিস্থিতিতে না যাওয়াই বাঞ্ছনীয়: ১৩ রাষ্ট্রদূতকে ডাকা প্রসঙ্গে এম. হুমায়ুন কবির
  • সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের ঐতিহ্য: তথ্যমন্ত্রী
  • হত্যার রাজনীতির মাধ্যমে জন্ম নেওয়া বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাস: তথ্যমন্ত্রী

বিএনপিকে এ 'বদ-অভ্যাস' থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
ইউএনবি
07 February, 2020, 08:40 pm
Last modified: 07 February, 2020, 08:46 pm

সবকিছুতে ভুল ধরা বিএনপির বদ-অভ্যাসে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সেই সঙ্গে তিনি বিএনপিকে এ বদ-অভ্যাস থেকে বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছেন।

শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে তখন অনেক নেতা ভোল পাল্টিয়েছেন। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছেন। যারা সুবিধা নেয়ার জন্য দলে ঢুকেছেন তারা আর কোনো পদ পাবেন না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।’

পাবনা জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্টু, মেরিনা আকতার কবিতা, বেগম আকতার জাহান, পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, অ্যাডভোকেট শামসুল হক টুকু, আহম্মেদ ফিরোজ কবির, নাদিরা ইয়াসমিন জলি প্রমুখ।

এর আগে তথ্যমন্ত্রী সকাল ১১টায় পাবনা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্প্রতি সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে বিল পাস হয়েছে। তা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় বেসরকারি সংস্থার টাকা সরকারি কোষাগারে নেয়া হবে। বিষয়টি তা নয়। সরকারের বিভিন্ন সংস্থার উদ্বৃত্ত টাকা সরকারি কোষাগারে নেয়ার জন্য সংসদে এ বিল পাস হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে।

ঢাকা সিটি নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সিটি নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়িয়েছে, সেই সঙ্গে নির্বাচনকে তাদের আন্দোলনের অংশ বলায় জনগণের মাঝে ভীতি ও আশঙ্কা ছিল। এ জন্য ভোটাদের উপস্থিতি কম ছিল। সিটি নির্বাচনের অঙ্কে বিএনপি ভুল করেছে বলেও মন্তব্য করেন তিনি। 
 
Related Topics

টপ নিউজ

বাংলাদেশের রাজনীতি / তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
    দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    ১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড
  • ছবি: সংগৃহীত
    জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
  • প্রতীকী ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর
  • ছবি: সৌজন্যে
    অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

Related News

  • ‘র-এর প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না’: হাসনাত আবদুল্লাহ
  • 'মির্জা ফখরুলকে এ সময়ে আটক আগামী নির্বাচন পূর্ববর্তী পরিস্থিতির জন্য সমীচীন হয়নি'
  • কোনো সংকটজনক পরিস্থিতিতে না যাওয়াই বাঞ্ছনীয়: ১৩ রাষ্ট্রদূতকে ডাকা প্রসঙ্গে এম. হুমায়ুন কবির
  • সাম্প্রদায়িক সম্প্রীতি এ দেশের ঐতিহ্য: তথ্যমন্ত্রী
  • হত্যার রাজনীতির মাধ্যমে জন্ম নেওয়া বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী

Most Read

1
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

2
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুবাইয়ের কারাগার থেকে শর্তসাপেক্ষে বেনজীরের মুক্তি, জামিন বাতিলে কাজ করছে ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী

3
ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

১৪ বছরে সর্বনিম্ন বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি, বিপরীতে ৪.৪৯ বিলিয়ন ডলার পরিশোধের রেকর্ড

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জ্বালানি সংকট মোকাবিলায় মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

5
প্রতীকী ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজির দাম বাড়ল ৭০ টাকা, আজ সন্ধ্যা থেকেই কার্যকর

6
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

অনলাইন জুয়ার মাধ্যমে মাসে অন্তত ২০০ কোটি টাকা পাচার, ৩ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net