Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 October, 2019, 08:15 pm
Last modified: 09 October, 2019, 08:25 pm

Related News

  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির হননি বলে ঢাকার শ্রম আদালতের চেয়ারম্যান রাহিবুল ইসলাম বুধবার তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন...
টিবিএস রিপোর্ট
09 October, 2019, 08:15 pm
Last modified: 09 October, 2019, 08:25 pm

শান্তির জন্য ২০০৬ সালের নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

গ্রামীণ কমিউনিকেশনের সাবেক তিন কর্মচারীর দায়েরকৃত মামলার প্রেক্ষিতে, ৮ অক্টোবর অন্য দুই বিবাদীর সঙ্গে তাঁকেও আদালতে উপস্থিত হতে সমন জারি করা হয়েছিল। 

কিন্তু নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজির হননি বলে ঢাকার শ্রম আদালতের চেয়ারম্যান রাহিবুল ইসলাম বুধবার ড. ইউনূসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেন।

আদালতের বেঞ্চ অফিসার নুরুজ্জামান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

৩ জুলাই একই আদালতে ড. ইউনূসসহ গ্রামীণ কমিউনিকেশন্সের আরও দুজন কর্মকর্তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন কোম্পানি থেকে চাকরিচ্যূত ওই তিন কর্মচারী।

গ্রামীণ কমিউনিকেশন্স ড. ইউনূসের নিজের প্রতিষ্ঠান। 

পরে আদালত বিবাদী তিন জনকে ৮ অক্টোবর আদালতে উপস্থিত হতে আদেশ জারি করেন। 

তবে নির্ধারিত দিনে অন্য দুজন আদালতে হাজির হলেও ড. ইউনূস যাননি।

বিবাদী অন্য দুজন হলেন, গ্রামীণ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও একই কোম্পানির উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদিন। তারা উভয়েই আদালতে হাজির হয়ে জামিন পান।

মামলার অন্যতম বাদী আবদুস সালাম জানালেন, তিনিসহ কোম্পানির কয়েকজন কর্মচারী ট্রেড ইউনিয়ন গঠন করেছিলেন। ‘গ্রামীণ কমিউনিকেশন্স শ্রমিক কর্মচারী ইউনিয়ন’ নাম দিয়ে তারা একটি ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনের জন্য কোম্পানির মহাপরিচালকের বরাবরে আবেদন করেন এ বছরের ১৬ এপ্রিল।

কিন্তু আবেদনটি গত ৯ জুন প্রত্যাখ্যাত হয়। 

সালাম জানালেন, তারা কর্মচারীদের কল্যাণ চিন্তা থেকে এবং নিজেদের সংগঠিত রাখতে ট্রেড ইউনিয়ন গঠনের চিন্তা করেছিলেন। 

তিনি অভিযোগ করেন, ট্রেড ইউনিয়ন গঠনের জন্য তাদের উদ্যোগের কথা জানার পর থেকেই মামলার বিবাদীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন। 

এরই পথ ধরে এক পর্যায়ে তাদের কয়েক জনকে চাকরিচ্যুত করা হয় বলে সালামের অভিযোগ। কর্তৃপক্ষ তাদের বরখাস্ত করার সময় কোনো কারণও দেখাননি বলে জানান তারা। 

মামলার অন্য দুই বাদী হলেন, শাহ আলম ও এমরানুল হক। 

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / শ্রম আদালত / গ্রেপ্তারি পরোয়ানা / গ্রাামীণ কমিউনিকেশন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার
  • ছবি: এক্স থেকে নেওয়া
    ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা
  • ফাইল ছবি: বাসস
    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

Related News

  • মা হওয়ার কারণে হারান চাকরি: ৭ বছরের দীর্ঘ আইনি লড়াই শেষে নারী কর্মীর জয়
  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • অন্তর্বর্তী সরকারের আমলে বাতিল ৩১ নবায়নযোগ্য বিদ্যুৎ প্রকল্প পুনর্বিবেচনা করছে সরকার
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • গুলশানে ফ্ল্যাট জালিয়াতি: টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

3
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

4
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

5
ছবি: এক্স থেকে নেওয়া
আন্তর্জাতিক

ভারতে প্রবল বাতাস ৫০ ফুট উঁচুতে উড়িয়ে নিয়ে গেল ব্যক্তিকে, ভাঙল হাত-পা

6
ফাইল ছবি: বাসস
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নীতিমালা: একক গ্রুপকে আরও বেশি ঋণ দিতে পারবে ব্যাংক  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net